দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:৪১
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটাসাতক্ষীরা জেলা

“বসন্তপুর নদী বন্দর ” স্থাপনে গেজেট প্রকাশ

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ৮, ২০২২
নভেম্বর ৮, ২০২২ ০ কমেন্ট 445 ভিউস

* জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহমেদ স্বপনের প্রচেষ্টা
*  দক্ষিণবঙ্গে সম্ভাবনার হাতছানি
*  খুলে যাবে বৈদেশিক বানিজ্যের নতুন দোয়ার

রুবেল হোসেন: ভোমরা স্থল বন্দরের পর ভারত ও বাংলাদেশের মধ্যে বৈদেশিক বানিজ্যের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হতে চলেছে “বসন্তপুর নদী বন্দর” স্থাপনের মাধ্যমে। গত ২৫ অক্টোবর “বসন্তপুর নদী বন্দর” স্থাপনের সদয় অনুমতি জ্ঞাপন করে প্রজ্ঞাপন জারি করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়। এরই মধ্যে সংরক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ অভ্যান্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কে। ২৫ অক্টোবর “বসন্তপুর নদী বন্দর” স্থাপনের গেজেট প্রকাশিত হলেও সাতক্ষীরায় সংশ্লিষ্টদের নিকট গেজেটের কপি এসে পৌছেছে গতকাল সোমবার (০৭ নভেম্বর)। ফলে সাতক্ষীরার ব্যবসায়ী সহ সচেতন মহলে শুরু হয়েছে খুশির আমেজ।

১৯৬৫ সালে বাংলাদেশের সাতক্ষীরা ও ভারতের সীমান্তবর্তী ইছামতি, কালিন্দী ও কাকশিয়ালী নদীর মোহনায় দেবহাটা উপজেলার বসন্তপুর নামক স্থানে নৌ বন্দর স্থাপনের কার্যক্রম চললেও ১৯৬৫ সালের পাক ভারত যুদ্ধের কারণে তা স্থগিত হয়ে যায়। কাস্টমস অফিসের ভবন সহ বিভিন্ন স্থাপনা এখনো বিদ্যমান। পরবর্তীতে ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারী বসন্তপুর নৌ বন্দর স্থাপনের দাবিতে নৌ পরিবহন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহমেদ স্বপন। এজাজ আহমেদ স্বপনের আবেদন ও শেখ হেলাল এমপির সুপারিশপত্র সহ বসন্তপুর নৌ বন্দর স্থাপনে সংশ্লিষ্টদের ঐকান্তিক প্রচেষ্টায় অবশেষে আলোর মুখ দেখলো বসন্তপুর নদী বন্দর স্থাপনের কার্যক্রম।

বসন্তপুর নদী বন্দর স্থাপনের জন্য কাস্টমস’র স্বত্ত্ব দখলে থাকা ১৭ বিঘা জমির পাশাপাশি প্রয়োজনীয় কাচামাল ও জনবলের পর্যাপ্ততা নদী বন্দর স্থাপনের সম্ভাবনায় যোগ করেছে নতুন মাত্রা।

সড়কপথের তুলনায় নৌ পথে যাতায়াত ও পন্য পরিবহন দ্রুততর ও সহজলভ্য হওয়ায় সাতক্ষীরা সহ দক্ষিণবঙ্গে উৎপাদিত মৎস্য ও পঁচনশীল দ্রব্য পার্শ্ববর্তী ভারত তথা বিদেশে রপ্তানীতে শুরু হয়েছে সম্ভাবনার হাতছানি। দ্রুত নদী বন্দর স্থাপন হলে সাতক্ষীরা সহ দক্ষিণবঙ্গের মৎস্য ব্যবসায়ী সহ কৃষিপন্য উৎপাদন, বিপনন ও আমদানী রপ্তানীর সাথে সংশ্লিষ্টরা স্বস্তি ফিরে পাবেন। কৃষক তথা উৎপাদনকারী তাদের উৎপাদিত মৎস্য ও কৃষিজাত পন্য দ্রব্যের নায্য মূল্য পাবেন। কর্মসংস্থান সৃষ্টি হবে সাতক্ষীরার অসংখ্য বেকারের। বসন্তপুর নদী বন্দর স্থাপনের মাধ্যমে সাতক্ষীরা সহ দক্ষিণবঙ্গের অবকাঠামোগত খাতে আসবে আমূল পরিবর্তন। এমনটাই মনে করেন বসন্তপুর নদীবন্দর স্থাপনের সাথে সংশ্লিষ্টরা।

“বসন্তপুর নদী বন্দর” স্থাপন প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহমেদ স্বপন সাতনদীকে বলেন, “১৯৬৫ সালের পাক ভারত যুদ্ধের কারনে বসন্তপুর নদী বন্দর স্থাপনের কার্যক্রম চাপা পড়লে সাতক্ষীরার আর্থ সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় আমি ২৮ ফেব্রুয়ারী ২০২১ সালে নদী বন্দর স্থাপনের দাবীতে নৌ পরিবহন মন্ত্রনালয় সহ সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করি। বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে পারষ্পরিক আলোচনা ও সম্ভাব্যতা যাচাইয়ের পর গত মাসের ২৫ তারিখ বসন্তপুর নদী বন্দর স্থাপনের অনুমোদন দিয়ে গেজেট প্রকাশ করে নৌ পরিবহন মন্ত্রণালয়। আমি সোমবার (৭ নভেম্বর) গেজেটের কপি হাতে পেয়েছি।

নদী বন্দর স্থাপনে আর কোন জটিলতা না থাকায় দ্রততম সময়ে বসন্তপুর নদী বন্দর স্থাপনের কার্যক্রম শুরু করার জন্য নৌ পরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ সহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষন করেন তিনি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
গোবরদাড়ী-জোড়দিয়া স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত দুইজন অধ্যক্ষের বিদায় সংবর্ধনা
পরবর্তী পোস্ট
ষড়যন্ত্রকারীরা অপপ্রচার চালিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে …………..রুহুল হক এমপি

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting