দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১২:৫৭
কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ: শিবসা নদীতে...
দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে...
জন্মস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী...
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

ফোর-টোয়েন্টি সরকারের কাছে দাবি জানিয়ে লাভ নেই: মান্না

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২, ২০২৩
মার্চ ২, ২০২৩ ০ কমেন্ট 386 ভিউস

জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগ নির্বাচনের নামে আর একটা কারসাজি করতে পারলে জনগণের দুর্ভোগ আরও বাড়বে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, এই ৪২০ (ফোর-টোয়েন্টি) সরকারের কাছে দাবি জানিয়ে লাভ নেই। এরা মিথ্যুক, এরা ভণ্ড, এরা প্রতারক, এরা ডাকাত। এরা সারা দেশের মানুষের টাকা লুট করে বিদেশে পাচার করেছে। এখনই সময় লড়াই করার। চূড়ান্ত আঘাত এখনই করতে হবে।

বৃহস্পতিবার (২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটি (বিসিআরএস) আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। দৈনিক দিনকাল সহ বন্ধ সব মিডিয়া খুলে দেওয়ার দাবিতে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

বিক্ষোভ সমাবেশে মাহমুদুর রহমান মান্না বলেন, বাংলাদেশের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। এরা (সরকার) মিথ্যুক, গায়ের জোরে ক্ষমতায় থাকলে মিথ্যা বলা ছাড়া আর উপায় কী! এই সরকার গণমাধ্যম বন্ধ করে দেবে এটা তো খুবই স্বাভাবিক। এখন সময় এসেছে রাজপথে আসুন। সব দলকে একই দাবিতে একই সময় আন্দোলন করতে হবে।

তিনি বলেন, যতই তালিবালি করেন, ক্ষমতায় থেকে নির্বাচন দেবেন- সেটা হবে না। পুলিশ আর চামচাদের সহযোগিতা নিয়ে দেশ চালাচ্ছেন। সেই দেশ আর কীভাবে চলতে পারে! নির্বাচনের নামে আর একটা কারসাজি করতে পারলে জনগণের দুর্ভোগ আরও বেশি নেমে আসবে। এখনই সময় লড়াই করার। চূড়ান্ত আঘাত এখনই করতে হবে।

গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, যতদিন পর্যন্ত এই ফ্যাসিবাদী সরকারের পতন না হবে, ততদিন পর্যন্ত কোনো দাবি আদায় হবে না।

তিনি বলেন, যেসব পুলিশ সরকারের দালালি করছে তাদেরকে আমরা দেখে নেবো কে কে এই ফ্যাসিবাদের দালাল ছিল। আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই ফ্যাসিবাদের পতন ঘটাবোই। এই সরকার ১৮ সালে ভোট ডাকাতি করে গণতন্ত্রের গায়ে কালি লাগিয়েছে। এই সরকারের আমলে দেশের জনগণ কেউ নিরাপদ নয়।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মো. জাকির হোসেন। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আব্দুল্লাহ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল আমিন রোকন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ বক্তব্য রাখেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কারও কাছে হাত পেতে চলবো না: প্রধানমন্ত্রী
পরবর্তী পোস্ট
‘অতীত অস্বীকার করে ইতিহাস নির্মাণ সম্ভব নয়’

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting