দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৯:০৯
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন...
আশাশুনিতে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ:...
ভেজাল খাদ্য ও পণ্যের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স...
দেবহাটায় শিশুশ্রম মুক্ত ঘোষনা করলেন অতিরিক্ত জেলা প্রশাসক
দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...
কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...
এমপি গাজী নজরুল ইসলামের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে দেখতে চাই: মোকলেছুর রহমান মুকুল

কর্তৃক M Helal সেপ্টেম্বর ২১, ২০২৬
সেপ্টেম্বর ২১, ২০২৬ ০ কমেন্ট 16 ভিউস

মোমিনুর রহমান:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শ ধারণ করে এবং সাতক্ষীরা জেলা বিএনপির দূরদর্শী শীর্ষ নেতৃবৃন্দের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানিয়ে ৩ নং সখিপুর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মোকলেছুর রহমান মুকুল।

সম্প্রতি সখিপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক ভাবনা নিয়ে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাৎকারে মোকলেছুর রহমান মুকুল বলেন, “সাতক্ষীরা জেলা বিএনপির সুযোগ্য ও শ্রদ্ধেয় নেতৃবৃন্দের দিকনির্দেশনা এবং সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে আমি ধানের শীষের পক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। দল যদি আমাকে মনোনয়ন দিয়ে মূল্যায়ন করে এবং সখিপুর ইউনিয়নের আপামর জনসাধারণ তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, তবে আমি এই ইউনিয়নকে একটি আধুনিক ও যুগোপযোগী মডেল ইউনিয়নে রূপান্তর করব।”

ইউনিয়নের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি আরও বলেন, “আমাদের সখিপুর ইউনিয়নকে সর্বনাশা মাদকের করাল গ্রাস থেকে সম্পূর্ণ মুক্ত করা হবে। সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদকে দালাল ও দুর্নীতিবাজমুক্ত করা হবে; এখানে কোনো দুর্নীতিবাজ ও দালালের ঠাঁই হবে না।”

দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবের প্রতিশ্রুতি দিয়ে তিনি উল্লেখ করেন, এলাকার দীর্ঘদিন ধরে অবহেলিত ও বেহাল দশায় থাকা রাস্তাঘাটগুলো দ্রুততম সময়ের মধ্যে সংস্কার ও আধুনিকায়ন করা হবে। পাশাপাশি, এলাকার দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা দূরীকরণে একটি কার্যকর ও টেকসই পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা হবে।

ইউনিয়নবাসীর জীবনযাত্রার মানোন্নয়নে এবং যেকোনো জনকল্যাণমূলক সমস্যার স্থায়ী সমাধানে তিনি দলমত নির্বিশেষে সর্বস্তরের গ্রামবাসীকে সাথে নিয়ে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পরিশেষে, সখিপুর ইউনিয়নের সাধারণ মানুষের অধিকার ও সুশাসন নিশ্চিত করতে তিনি সাতক্ষীরা জেলা বিএনপির সকল স্তরের অভিভাবকতুল্য নেতৃবৃন্দের আন্তরিক দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ: প্রতিকার দাবি
পরবর্তী পোস্ট
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা পার হলেও গ্রেপ্তার নেই

রিলেটেড পোস্ট

দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত

সেপ্টেম্বর ২১, ২০২৬

দেবহাটায় শিশুশ্রম মুক্ত ঘোষনা করলেন অতিরিক্ত জেলা প্রশাসক

সেপ্টেম্বর ২১, ২০২৬

দেবহাটায় সিএইচসিপি আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের ঝুড়ি

সেপ্টেম্বর ২০, ২০২৬

দেবহাটায় খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের উন্মুক্তের দাবিতে...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

দেবহাটার হাদিপুরে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন...

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সাতক্ষীরা সুন্দরবন সড়কের উন্নয়ন কাজ চলছে কচ্ছপ গতিতে...

সেপ্টেম্বর ১৪, ২০২৬

দুর্নীতি ও দালালমুক্ত ইউনিয়ন করতে চাই: মো. রেজাউল...

সেপ্টেম্বর ১৪, ২০২৬

দেবহাটায় ৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারী গ্রেফতার

সেপ্টেম্বর ১৩, ২০২৬

দেবহাটা সদর ইউনিয়নকে একটি দুর্নীতি ও মাদকমুক্ত মডেল...

সেপ্টেম্বর ১৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting