দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ২:৫৭
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সারাদেশ

ফুলকপির দাম কম, ট্রাক ভাড়া না দিয়েই পালালেন ব্যবসায়ী

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ১২, ২০২১
জানুয়ারি ১২, ২০২১ ০ কমেন্ট 318 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: বাজারে ফুলকপির দাম কম থাকায় ট্রাক ভাড়া না দিয়েই চার হাজার পিস ফুলকপি রেখে পালিয়ে গেছেন এক সবজি ব্যবসায়ী।

সোমবার (১১ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের পার্ক বাজারে এমন ঘটনা ঘটে।

জানা যায়, ঠাকুরগাঁও এলাকার দুই ব্যবসায়ী চার হাজার পিস ফুলকপি কিনে ঢাকায় আড়তে বিক্রির জন্য নিতে ১৭ হাজার টাকায় একটি ট্রাক ভাড়া করেন। ট্রাকটি রোববার (১০ জানুয়ারি) রাতে রওনা হয়ে বঙ্গবন্ধু সেতু টোলপাল্লাজায় পৌঁছালে সেখানে ওজন স্টেশনে ৪ ঘণ্টা সময় লেগে যায়। পরে ট্রাকটি ১২টায় টাঙ্গাইল পৌঁছায়। আর ঢাকায় আড়তে সকাল ৭টা পর্যন্ত মালামাল বেচাকেনা হয়। তাই তারা ঢাকায় না গিয়ে টাঙ্গাইল পার্ক বাজারে ফুলকপি বিক্রির জন্য ট্রাকটি নিয়ে যায়। সেখানে কপির দাম কম থাকায় ব্যবসায়ীরা ট্রাকবোঝাই ফুলকপি রেখে কৌশলে ট্রাকের ভাড়া না দিয়ে পালিয়ে যায়।

এরপর কোনো উপায় না পেয়ে ট্রাক চালক ও ট্রাকটির মালিক ফুলকপিগুলো নিয়ে জেলার বাসাইল হাটে উঠায়। সেখানে তারা ট্রাকের তেল খরচ উঠাতে প্রতি পিস কপি ৪টাকা করে বিক্রি শুরু করে। সন্ধ্যা পর্যন্ত তারা অল্প কিছু ফুলকপি বিক্রি করেছিল। ট্রাক চালক তোফাজ্জল হোসেন ও ট্রাকের মালিক আজহার আলী জেলার বাসাইল উপজেলার কাঞ্চনপুর এলাকার বাসিন্দা। তবে ফুলকপি ব্যবসায়ীদের নাম পরিচয় জানা যায়নি।

ট্রাক চালক তোফাজ্জল হোসেন বলেন, ‘ঠাকুরগাঁও এলাকার দুই ব্যবসায়ী চার হাজার ফুলকপি কিনেন। পরে কপিগুলো ঢাকায় নিতে আমাদের ট্রাকটি ১৭ হাজার টাকায় ভাড়া করেন। ট্রাকটি বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজার স্কেলে ৪ ঘণ্টা আটকে ছিল। এজন্য টাঙ্গাইল পৌঁছাতেই দুপুর হয়ে যায়। ঢাকার আড়তগুলো ভোরে শুরু হয়। টাঙ্গাইলেই দুপুর হওয়ায় কপিগুলো টাঙ্গাইলের পার্ক বাজারে উঠানো হয়। সেখানে ন্যার্যমূল্য না পেয়ে ব্যবসায়ীরা ট্রাক ভাড়া না দিয়েই পালিয়ে যায়। তাদের নাম পরিচয় জানতে পারিনি।’

ট্রাকের মালিক আজহার আলী বলেন, ‘ভাড়া না দিয়েই ব্যবসায়ীরা পালানোর পর কপিগুলো বাসাইল হাটে উঠানো হয়। পাঁচ পিস কপি ২০ টাকা করে বিক্রি করেছি। এ পর্যন্ত অর্ধেকও কপি বিক্রি করতে পারিনি। ট্রাকের তেল খরচ উঠবে কিনা সেটাও জানি না।’

এদিকে বাসাইল হাটে গিয়ে দেখা যায়, দাম কম থাকায় ব্যবসায়ীরা কেজিতে বিক্রি না করে চার-পাঁচ পিস ফুলকপি ২০ টাকা ধরে বিক্রি করছে। গত দুইদিন আগেও টাঙ্গাইলে ফুলকপির দাম ছিল বেশি। হঠাৎ করে ফুলকপির দাম কমে গেছে বলে ব্যবসায়ীরা জানান। এভাবে ফুলকপির দাম কমতে থাকলে কৃষকরা আবাদে আগ্রহ হারাবে বলে দাবী ব্যবসায়ীদের।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভারতে মদ খেয়ে ১১ জনের মৃত্যু
পরবর্তী পোস্ট
৫ জনকে কুপিয়ে জখম; ৪ দিনেও কেউ গ্রেফতার না হওয়ায় সংবাদ সম্মেলন

রিলেটেড পোস্ট

খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা টাউন গার্লস স্কুলে শিক্ষার্থীদের নিয়ে সাইবার নিরাপত্তা...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির...

সেপ্টেম্বর ২৪, ২০২৬

সাতক্ষীরায় ১১ বছরের মাদ্রাসাছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন

সেপ্টেম্বর ২৪, ২০২৬

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...

সেপ্টেম্বর ২২, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting