দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১১:০৭
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবরলিড নিউজসাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

প্রাণসায়ের রক্ষায় আবারো উচ্ছেদ অভিযান

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১২, ২০২০
সেপ্টেম্বর ১২, ২০২০ ০ কমেন্ট 475 ভিউস

আহাদুর রহমান: দীর্ঘ প্রতিক্ষার পর আবারও শুরু হয়েছে প্রাণসায়ের খালের অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম। গতকাল শনিবার সকাল থেকে সাতক্ষীরা জেলা প্রশাসন ও পানিউন্নয়ন বোর্ডের সম্মিলিত অভিযানে প্রাণ সায়ের খালের দুই ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদের এ পর্যায়ে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজার ও এর আশেপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। পর্যায়ক্রমে এ অভিযান চলবে বলে জানিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

খালের দু’ধারে এসব স্থাপনা এখনো উচ্ছেদ হয়নি।

সম্প্রতি জলাবদ্ধতা নিরসনের দাবিতে সাতক্ষীরা শহরে একাধীক মানববন্ধন করা হয়। করা হয় প্রতিবাদ সভা। জলাবদ্ধতায় আটকে পৌর এলাকার মানুষেরা ফুঁসে উঠেন। এরই ধারাবাহিকতায় মানববন্ধন পাল্টা মানবন্ধন অনুষ্ঠিত। হয়। তবে প্রায় সকল মানববন্ধন ও পথ সভায় পৌর এলাকার জলাবদ্ধতার জন্য দায়ি করা হয় খালের অবৈধ দখলকে। দখলদাররা অমানবিক ভাবে দখল করে নেন প্রাণ সায়ের খাল। সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল সাতক্ষীরাতে যোগদান করার পরপরই নজর প্রাণসায়ের খালের দুইধারের অবৈধ স্থাপণা অপসারনের। কিন্তু কিছু প্রভাবশালীরা এত বাধ সাধেন। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গতকাল থেকে আবারও শুরু হয় উচ্ছেদ অভিযান।
সাতক্ষীরা সদর উপজেলার খেজুরডাঙ্গি বেতনা নদী থেকে সাতক্ষীরা শহর হয়ে এল্লারচর মরিচ্চাপ নদী পর্যন্ত এ খালের দূরত্ব প্রায় ১৩ কিলোমিটার। ১৯৬৫ সালের প্রথম দিকে স্থানীয় বাসিন্দাদের মতামতকে প্রাধান্য না দিয়ে বন্যার পানি নিয়ন্ত্রণের নামে খালের দুই প্রান্তে পানি উন্নয়ন বোর্ড স্লুইস গেট নির্মাণ করে। এতে খালে স্বাভাবিক জোয়ার-ভাটা বন্ধ হয়ে যায় এবং এটি বদ্ধ খালে পরিণত হয়।

খাল দখল করে তিনতলা বাড়ি হাকিয়েছেন উত্তর পলাশপোলের আক্তারুজ্জামান বাচ্চু।

সাতক্ষীরা শহরের স্টেডিয়াম ব্রীজ থেকে থানাঘাটা ব্রীজ পর্যন্ত দুই ধারের অবৈধ দখলের জন্য এখনো পর্যন্ত খনন কার্য সম্পন্ন হয়নি। মূলত কিছু দখলকারী অবৈধভাবে খালের ভিতর দ্ইু থেকে তিনতলা বাড়ি হাকিয়ে দখল করে রেখেছেন। খাল খননের সময় ঠিকাদার ও তার মেশিনারিজ নিয়ে গেলে তাদের বাধার মুখে আর খাল খনন করা সম্ভব হয়নি। এর মধ্যে আছে উত্তর পলাশপোলের আক্তারুজ্জামান বাচ্চু। তিনি খালের অভ্যন্তরে তিনতলা বাড়ি বানিয়ে রেখেছেন। খাল খনন করার সময় ঠিকাদারদের জাল ম্যাপ দেখিয়ে বিভ্রান্ত করেন। ফলে খালের এ অংশ এখনো পরিপূর্ণভাবে খনন হয়নি।
একই অবস্থা খালের দুই ধারের প্রায় সব স্থানেই। তবে এ উচ্ছেদ অভিযান জনসাধারণের মনে আশার সঞ্চার করেছে।
এক বার্তায় জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানান, তালিকাভুক্ত সকল অবৈধ স্থাপণা উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে।

তিনি আরো জানান, প্রাণসায়ের খাল সম্পুর্ণ অবৈধ দখলমুক্ত না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিকল্পিত, দৃষ্টিনন্দন ও আধুনিক সাতক্ষীরা শহর গড়ার লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শেষ হওয়ার সাথে সাথে সাতক্ষীরা প্রাণ সায়ের খালের দু’ধারে দৃষ্টিনন্দন কাজ শুরু হবে। ইতোমধ্যে কাজের অনেকাংশ শেষ হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রোহিঙ্গা গণহত্যার দায় এড়ানোর চেষ্টা মিয়ানমারের
পরবর্তী পোস্ট
সীমান্তে মিয়ানমারের ‘সেনা চৌকি’, বিজিবি’র টহল জোরদার

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা

অক্টোবর ১, ২০২৬

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...

অক্টোবর ১, ২০২৬

কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা

অক্টোবর ১, ২০২৬

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

অক্টোবর ১, ২০২৬

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন

অক্টোবর ১, ২০২৬

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

সেপ্টেম্বর ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting