দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি | দুপুর ১:২৪
তালায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু
সাতক্ষীরায় ধান বোঝাই ট্রলির নিচে পড়ে চালক নিহত
কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ নেট-পাটা অপসারণ
খুলনায় দুর্নীতি দমন কমিশনের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সাংবাদিকের ঘের লুটের নেতৃত্ব দিল ছাত্রলীগ নেতা
সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতে ব্যাবসায়ীকে জরিমানা সহ ৬ মাসের...
পাটকেলঘাটায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ বিহীন পোলটি নুয়ে...
খাজরায় স্কুল শিক্ষককে বিদায় সংবর্ধনা
সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মাসিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালানির্বাচিত খবরলিড নিউজ

প্রতারণা করে ৪লাখ টাকা চাঁদাবাজি , রিপনের বিরুদ্ধে মামলা (ভিডিও আছে)

কর্তৃক kobirubel.satnadee জুন ১৮, ২০২২
জুন ১৮, ২০২২ ০ কমেন্ট 452 ভিউস

#রিপনের বিরুদ্ধে আদালতে মামলা;
#বাঁচার জন্য বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ;
#গ্রেফতারের দাবী এলাকাবাসীর;

নিজস্ব প্রতিবেদক:

তালায় ভূয়া বিয়ের কাগজপত্র তৈরি করে ব্লাক মেইলের মাধ্যমে ৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তৈলকুপী গ্রামের রিপন সরদার বিরুন্ধে। এ ঘটনায় সাতক্ষীরা আদালতে মামলা দায়ের করেছে ভুক্তভোগী ফান্টু সরদার। অভিযুক্ত রিপন সরদার পাটকেলঘাটার তৈলকুপি গ্রামের আমিন সরদারের ছেলে।

বহু অপকর্মের হোতা রিপন সরদারের বিরুদ্ধে এলাকার অসহায় নিরিহ মানুষকে জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়া, সংসারে অশান্তি লাগিয়ে অর্থ হাতিয়ে নেওয়া তার প্রধান কাজ। এছাড়ও আওয়ামী লীগ কর্মী পরিচয় দিয়ে জাতির জনকের ছবি ঝুলিয়ে খাস সম্পত্তি অবৈধভাবে দখল করে দোকান নির্মান করে বিক্রয় করা, চাঁদাবাজি, সরকারি গাছকাটা, ডাকাতি সহ বহু অপকর্মের সাথে রিপন জাড়িত।

ভুক্তভোগী তালা উপজেলার যুগিপুকুরিয়া গ্রামের শরিতুল্লাহ সরদারের পুত্র ফান্টু সরদার সাতনদীকে জানান, গত ইং-১২-০৫-২০২২ খ্রিঃ তারিখে খজ৪৮২১৫৮৩ ও কড৭৩০৯০৪ নং ১৫০ টাকার একটি ভূয়া এফিডেভিট করে আমাকে ব্লাকমেইল করার জন্য তানিয়া সুলতানা নামের একজন মহিলাকে আমার স্ত্রী হিসেবে দেখায়। উক্ত তানিয়াকে তালাক প্রদান করেছি বলে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন মামলা মোকাদ্দামার ভয় ভীতি দেখাইয়া আমার কাছ থেকে ৩ লাখ ৭৫ হাজার টাকা আত্মসাৎ করে রিপন সরদার।

https://www.facebook.com/watch/?v=456451622956590

মামলার বাদি ফান্টু সরদার জানান, আমি একজন ক্ষুদ্র ফল ব্যবসায়ী। আমার দুই পুত্র এবং একটি প্রতিবন্ধী কন্যা সন্তান রয়েছে। পাটকেলঘাটা পাচরাস্তার মোড়ে ব্যবসা পরিচালনার সুবাদে রিপন সরদারের সাথে আমার পরিচয় হয়। রিপনের সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় তার উপর অগাধ আস্থা ছিলো আমার। রিপন গোপনে ফাঁদ পাতে।

আর সে কারনে তার পূর্ব পরিচিতি তৈলকুপি গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী তানিয়া সুলতানার সাথে যোগসাজস করে। একপর্যায়ে ওই তানিয়া সুলতানার ছবি এবং আমার ছবি ব্যবহার করে একটি ১৫০ টাকার স্ট্যাম্পে ভূয়া এফিডেভিট তৈরি করে তার সাথে আমি বিবাহ করেছি মর্মে একটি ভুয়া কাগজ প্রদর্শন করে ব্লাক মেইলের মাধ্যমে আমার কাছে অর্থ আদায় করতে থাকে। এক পর্যায়ে প্রায় ৪ লক্ষ টাকা আমার নিকট থেকে বিভিন্ন সময় নিয়েছে রিপন।

আমি টাকা দিতে অস্বীকার করায় ওই ভূয়া এফিডেভিটের কাগজ আমার স্ত্রী সন্তানদের কাছে পৌছে দিতে এবং এলাকায় প্রচার করে হয়রানি করবে মর্মে হুমকি প্রদর্শন করতে থাকে। আমি লোক লজ্জার ভয়ে লিচুর মৌসুমের ব্যবসার টাকা থেকে বিভিন্ন সময়ে রিপন সরদার কে ৩লক্ষ ৭৫ হাজার টাকা প্রদান করি। সে আবারো টাকা দাবি করতে থাকে। আমার কাছে আর কোন টাকা না থাকায় তাদের টাকা দিতে না পারায় আমার কাছ থেকে জোরপূর্বক রিয়েলমি মোবাইল ফোন নিয়ে নেয় পাটকেলঘাটা থানার তৈলকুপী গ্রামের রিপন সরদার।

ফান্টু সরদার আরও জানান, রিপন আবারো টাকা চাইলে না দিতে পারায় ওই ভূয়া এফিডেভিটের কাগজপত্র আমার স্ত্রী সন্তানসহ পরিবারের লোকজনদের কাছে দিয়ে দেয়। এতে পরিবারে অশান্তির সৃষ্টি হয়েছে। অথচ ওই তানিয়ার সাথে আমার কোন সম্পর্ক ইতোপূর্বেও ছিলো না। বর্তমানে নেই। শুধু মাত্র অর্থের লোভে ফাঁদ পেতে রিপন সরদার একটি মিথ্যা কাল্পনিক নাটক সাজিয়েছে। এখনো রিপন প্রতিনিয়ত আমাকে খুন জখমের হুমকি ধামকি প্রদর্শন করে চাঁদাদাবি করে যাচ্ছে। এঘটনায় আমি আদালতে মামলা দাখিল করেছি। বহু অপকর্মের হোতা রিপন সরদার কে দ্রুত গ্রেফতার পূর্বক আমার টাকা আদায় সহ শাস্তির ব্যবস্থা করা হোক।

এই বিষয়ে তানিয়া সুলতানা বলেন, একই গ্রামে বাড়ি হওয়ায় রিপন সরদারের সাথে পূর্ব পরিচয় থাকায় আমাকে চাকুরী দেবে বলে আমার আইডি কার্ড ও ছবি নিয়েছিলো। পরবর্তীতে বিভিন্ন সময়ে আমাকে ব্লাক মেইলে বাধ্য করে ফান্টু সরদারের সাথে জোরপূর্বক কথা বলায়। একপর্যায়ে সে ভুয়া বিয়ের নাটক সাজিয়ে ফান্টু সরদারের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময়ে ৪ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে। বহু অপকর্মের হোতা রিপন সরদার কে প্রশাসনের মাধ্যমে দৃষ্টান্ত মূলত শাস্তি দাবি জানাচ্ছি। যাহাতে এই ধরনের কাজ ভবিষ্যতে ধূর্ত রিপন আর কাউকে বিপদে ফেলতে না পারে।

মামলার আসামী রিপন সরদার কে মুঠোফোনে একাধিকবার কল দিয়ে পাওয়া যায়নি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
‘চিন্তা করো না, দোয়া করো, আল্লাহই আমাকে রক্ষা করবেন’
পরবর্তী পোস্ট
কালিগঞ্জের রতনপুরে খাল দখলের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে, ঝুঁকিতে সরকারি রাস্তা ও প্রবাসীর বসতবাড়ি

রিলেটেড পোস্ট

তালায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মে ৬, ২০২৬

সাংবাদিকের ঘের লুটের নেতৃত্ব দিল ছাত্রলীগ নেতা

মে ৬, ২০২৬

তালায় ১০ পিস ইয়াবাসহ যুবক আটক

মে ৩, ২০২৬

খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

মে ২, ২০২৬

বৈধ অর্থকে ঘুষের টাকা বলে চালিয়ে দেয়ার অপচেষ্টা

মে ১, ২০২৬

তালায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত

এপ্রিল ২৮, ২০২৬

একই পরিবারের চারজনের মৃত্যু: তালায় আর্সেনিকের ভয়াবহ থাবা

এপ্রিল ২৫, ২০২৬

শিকলের ভারে নত এক জীবন ১৫ বছর ধরে...

এপ্রিল ২২, ২০২৬

৫ আগস্টের পর ফকির থেকে কোটিপতি! নগরঘাটায় মাদক...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting