দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৮:৫১
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

প্রজন্ম সংসদে উপকূলের শিশুদের কথা বলবেন সাতক্ষীরা-৪ আসনের প্রতিনিধি শাহিন আলম

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ১৬, ২০২০
জানুয়ারি ১৬, ২০২০ ০ কমেন্ট 384 ভিউস

প্রধান প্রতিবেদক: ইউনিসেফ ও বাংলাদেশ ডিবেট ফেডারেশন গঠিত বাংলাদেশ প্রজন্ম সংসদের আসন্ন অধিবেশনে উপকূলের শিশুদের সমস্যা-সম্ভাবনার কথা বলবেন সাতক্ষীরা-৪ আসনের প্রতিনিধি এসএম শাহিন আলম।

আগামী ২৩ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই অধিবেশন অনুষ্ঠিত হবে।

এস এম শাহিন আলম সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালি গ্রামের এস এম শহিদুল্লাহ ও জাহানারা খানম দম্পতির ছেলে।

২০১৯ সালে উচ্চমাধ্যমিক পাশ করে শাহিন এখন সাতক্ষীরা সরকারি কলেজে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষে অধ্যয়নরত এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে
সংযুক্ত।

এর আগে সে ইউনিসেফের তত্ত্ববধানে পরিচালিত হ্যালো বিডিনিউজে শিশু সাংবাদিক হিসেবে কাজ করেছে।

বাংলাদেশ প্রজন্ম সংসদের জাতীয় অধিবেশনে যোগ দেওয়ার ব্যাপারে এস এম শাহীন আলম বলেন, সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের শিশুদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংসদ অধিবেশনে আলোচনা করতে চাই। এ অঞ্চলের শিশুদের পর্যাপ্ত মেধা ও সম্ভাবনা থাকা সত্তে¡ও বিভিন্ন সমস্যার কারণে তারা ঝরে পড়ে। তাদের এই ঝরে পড়া রোধ এবং শিশুশ্রম থেকে ফিরিয়ে সুন্দর-স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে করণীয় নির্ধারণে উপকূলের বাস্তবতা তুলে ধরবো।

প্রসঙ্গত, বাংলাদেশের জনসংখ্যার ৪০ শতাংশ অর্থাৎ দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠীই হলো শিশু। যাদের বয়স ১৮’র কম। এদের ভোট দেওয়ার অধিকার না থাকলেও আছে মতামত দেওয়ার অধিকার। আবার আমাদের দেশে সব থেকে বেশি সমস্যার সম্মুখিন হয়ে থাকে এই শিশুরাই। বিভিন্ন সময় শারীরীক ও মানসিক নির্যাতন, হত্যা ও ধর্ষণের শিকার হয় তারা।

এছাড়াও শিশুরা এমন কিছু সমস্যার সম্মুখিন হয় যা ইচ্ছা থাকলেও তারা জনপ্রতিনিধিদের কাছে বলতে পারে না। তবে শিশুদের সমস্যার কথা তুলে ধরার মত অনেক সংগঠন রয়েছে। যারা শিশুদের অধিকার নিয়ে কাজ করে। ইউনিসেফ তার মধ্যে অন্যতম।

তারা চায় বিশ্বের প্রতিটি শিশু সুখে-শান্তিতে বসবাস করুক। তারই ধারাবাহিকতায় শিশুরা যেনো নির্যাতিত না হয়, ধর্ষণ ও হত্যার শিকার না হয়, এসমস্ত অপরাধ প্রতিরোধের জন্য কিভাবে আইন প্রণয়ন করলে এবং শিশুদের সাথে সরাসরি নীতিনির্ধারকরা বসে শিশুদের মতামতগুলো শুনতে ও কাজে লাগাতে পারে সেলক্ষ্যে ইউনিসেফ ও বাংলাদেশ ডিবেট ফেডারেশন মিলে গঠন করেছে বাংলাদেশ প্রজন্ম সংসদ।

শিশুদের সমস্যা সমাধানে কাজ করবে এই সংগঠনটি। বছরে একবার বাংলাদেশের নীতিনির্ধারক ও দেশের ৩শ সংসদীয় আসন থেকে ৩শ সংসদ সদস্য নিয়ে এর অধিবেশন বসবে। যা শিশু ও নীতীনির্ধারকদের মধ্য যোগাযোগের সেতু হিসেবে কাজ করবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ফিংড়ীতে ২দিন ব্যাপি আন্ত:প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
শ্যামনগরে সড়কের গতিরোধক থেকে ছিটকে স্ত্রী নিহত, স্বামী আহত

রিলেটেড পোস্ট

কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...

আগস্ট ১৬, ২০২৬

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

শ্যামনগরের ডিমওয়ালা মা মাছ বিলুপ্তির পথে

আগস্ট ৪, ২০২৬

শ্যামনগরের ডিমওয়ালা মা মাছ বিলুপ্তির পথে।

আগস্ট ৪, ২০২৬

সুন্দরবন সংলগ্ন মুন্সীগঞ্জ বাজারের সুইচগেট বেহাল: ঝুঁকিতে হাজারো...

আগস্ট ৪, ২০২৬

শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামে পৃথক দুর্ঘটনায় কৃষক ও...

আগস্ট ৩, ২০২৬

সবসময় অসহায় মানুষের পাশে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি অল্প...

আগস্ট ৩, ২০২৬

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু, এলাকায় শোকের ছায়া।

আগস্ট ৩, ২০২৬

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

আগস্ট ৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting