দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:২৬
সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদকের ওপর হামলা
শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
কালিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগ-ধান রোপণে বাধা
সাতক্ষীরার কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে...
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন
কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ...
দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও...
শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী রুস্তম আলী নিজ উদ্যোগ রাস্তার...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ঢুকে নেতাকে কুপিয়ে জখম
 শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
পাইকগাছা

পাইকগাছার শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার দেবাশীষ দাশ

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ৮, ২০২৩
সেপ্টেম্বর ৮, ২০২৩ ০ কমেন্ট 407 ভিউস

পাইকগাছা প্রতিবেদক: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এ পাইকগাছা উপজেলার শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন দেবাশীষ দাশ। উপজেলা কমিটি যাচাই-বাছাই শেষে উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার দেবাশীষ দাশকে পাইকগাছা উপজেলার শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে স্বীকৃতি দিয়েছে। সংশ্লিষ্টরা জানান, পাইকগাছা উপজেলার সহকারী শিক্ষা উপজেলা অফিসার দেবাশীষ দাশ পাইকগাছা উপজেলায় যোগদানের পর থেকে এ উপজেলার প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে নানামূখী পদক্ষেপ গ্রহণ করে আসছেন। তার উদ্যোগ ও তৎপরতায় দিনবদলের হাওয়া লেগেছে এ উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থায়। তার নির্দেশনায় ও নেতৃত্বে নতুন করে সেজেছে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো। এর মাধ্যমে পাল্টে যাচ্ছে বিদ্যালয়ের পরিবেশ। আনন্দঘন পরিবেশে শিক্ষা নিচ্ছে শিশুরা। ফলে সেখানকার সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে এখন শুরু হয়েছে এক নবযাত্রা। শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়ে দেবাশীষ দাশ জানান, যারা আমার পরিশ্রম তথা আমার কাজকে মূল্যায়িত করেছেন, তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই অর্জন আমার সম্মানিত শিক্ষকবৃন্দের যারা সবসময় সকল কাজে সার্বিক সহযোগিতা করে এই শ্রেষ্ঠত্ব এনে দিয়েছেন। উল্লেখ্য, দেবাশীষ দাশ সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার মধ্যবিত্ত একটি পরিবারে জন্মগ্রহণ করেন। প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা দেবাশীষ দাশ ১৯৯৪ সালে গাভা একেএম দ্বিমুখী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ হতে এসএসসি পাস করেন। ১৯৯৬ সালে খুলনা বিএল কলেজ হতে বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি ও ১৯৯৯ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে খুলনা বিএল কলেজ হতে গণিত বিষয়ে বিএসসি (সম্মান) এবং ২০০০ সালে গণিত বিষয়ে এমএসসি পাস করেন। তারপর ২০০৫ সালে ব্যাচেলর অফ এডুকেশন (বিএড) পাস করেন। বে সরকারি প্রাইমারি স্বুলের শিক্ষকের সন্তান হওয়ার কারণে শিক্ষকতার প্রতি তার অনুরাগ ছিল। তারই ধারাবাহিকতায় তিনি ১২ জুলাই ২০০৭ সালে দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করে শিক্ষার আলো জ্বালাতে শুরু করেন। এরই মধ্যে তিনি সহকারী উপজেলা শিক্ষা অফিসারের পরীক্ষায় অংশ গ্রহণ করে নিয়োগ প্রাপ্ত হয়ে ২৮ এপ্রিল ২০১০ সালে যশোর সদর উপজেলায় যোগদান করে। তিনি বদলীর আদেশ প্রাপ্ত হয়ে ১৯ অক্টোবর ২০১৪ সালে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় যোগদান করে সুনামের সহিত চাকুরি করে ২৭ মার্চ ২০১৯ সালে খুলনা জেলার পাইকগাছা উপজেলায় যোগদান করে অদ্যবধি চাকুরি করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
গাজীর হাট ভারত সেবাশ্রম সংঘে জন্মাষ্টমী উদযাপন
পরবর্তী পোস্ট
পাইকগাছায় সাক্ষরতা দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

রিলেটেড পোস্ট

পাইকগাছায় জমি দখল চেষ্টা ও বিএনপি নেতৃবৃন্দের নামে...

সেপ্টেম্বর ৪, ২০২৬

পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আগস্ট ৩০, ২০২৬

পাইকগাছায় সুর তরঙ্গ সংগীত নিকেতন-এ জাতীয় কবি কাজী...

আগস্ট ৩০, ২০২৬

পাইকগাছায় ২৫ অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

আগস্ট ২৯, ২০২৬

পাইকগাছা প্রেসক্লাব উন্নয়নে জেলাপরিষদের বরাদ্দ

আগস্ট ২৭, ২০২৬

পাইকগাছা প্রেসক্লাব উন্নয়নে জেলাপরিষদ-র ৩ লাখ টাকা বরাদ্দ

আগস্ট ২৭, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

পাইকগাছায় ৪ লক্ষ অবৈধ চিংড়ি রেনু জব্দের পর...

জুলাই ১৯, ২০২৬

পাইকগাছায় কাঁচা রাস্তা ও জরাজীর্ণ কালভার্টে আটকা হাজারো...

জুলাই ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting