দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:০৭
সাতক্ষীরা তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক...
কালিগঞ্জে অপরিকল্পিত মাছের ঘেরে হুমকির মুখে কোটি টাকার...
শ্যামনগর ঝুরঝুরি খালে পানি নিষ্কাশনের পথ বন্ধ জলাবদ্ধতায়...
ঐতিহ্যবাহী গুনাগারকাটি দরবার শরীফ জিয়ারত করলেন এমপি রবিউল...
ব্যানবেইসের বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক...
মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
দেবহাটায় জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেছেন এমপি আব্দুল খালেক
বুধহাটায় খাল পরিষ্কারে নামলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী
মিথ্যা অপবাদ দিয়ে কৃষককে বাড়ি উচ্ছেদের পাঁয়তারা 
খুলনার নাগরিক সমাজ-রাজনৈতিক বিভাজন ছাপিয়ে মানববন্ধন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনাপাইকগাছা

পাইকগাছায় গণধোলাইয়ের পর যুবক আটক

কর্তৃক Satnadee Satkhira জুন ১০, ২০২৬
জুন ১০, ২০২৬ ০ কমেন্ট 66 ভিউস

পাইকগাছা প্রতিবেদক :খুলনার পাইকগাছায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে অভিনব কায়দায় ছিনতাই ও চুরি করতে গিয়ে স্থানীয় জনতার হাতে ধরা পড়েছে সুমন শেখ (৩২) নামে এক যুবক। বুধবার দুপুরে উপজেলা হাসপাতাল মোড়ের ‘মুন ডায়াগনস্টিক সেন্টার’-এ এই ঘটনা ঘটে। আটক সুমন রাজবাড়ী জেলার গোয়ালন্দ এলাকার মৃত নুরু শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন শেখ বর্তমানে পাইকগাছার ধামরাইল জুনিয়র স্কুলের পাশে তার শ্বশুরবাড়িতে অবস্থান করছিল। সেখানে থেকেই সে এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার তালবাড়ি গ্রামের বিষ্ণুপদ বাইন তার অসুস্থ ভাই দুলাল চন্দ্রকে ডাক্তার দেখানোর জন্য মুন ডায়াগনস্টিক সেন্টারের রিসিপশনে অপেক্ষা করছিলেন। এ সময় সুমন সুকৌশলে তাদের পাশে এসে দাঁড়ায় এবং বিষ্ণুপদ বাইনের পকেট থেকে ৪ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে বিষ্ণুপদ তাৎক্ষণিকভাবে সুমনকে জাপটে ধরেন এবং চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ছিনতাইকারী সুমনকে হাতেনাতে আটকে রেখে গণধোলাই দেয়। পরবর্তীতে আটকের পর সুমনের দেহ তল্লাশি করে একটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পাইকগাছা থানা পুলিশ সুত্রে জানা যায়, আটক যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
পরবর্তী পোস্ট
খুলনায় পরিবেশ সুরক্ষা, মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে আলোচনা সভা

রিলেটেড পোস্ট

খুলনার নাগরিক সমাজ-রাজনৈতিক বিভাজন ছাপিয়ে মানববন্ধন

জুলাই ২৫, ২০২৬

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসী...

জুলাই ২৪, ২০২৬

খুলনায় ৯ বছরের শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে...

জুলাই ২৪, ২০২৬

মংলা জোনাল কমান্ডার কোস্টগার্ডক্যাপ্টেন মোহাম্মদ মেজবাউল ইসলামের সাথে...

জুলাই ২৩, ২০২৬

খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

জুলাই ২৩, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

প্রাণঘাতী হামের মধ্যেই খুলনা বিভাগে ডেঙ্গুর থাবা

জুলাই ২০, ২০২৬

পাইকগাছায় ৪ লক্ষ অবৈধ চিংড়ি রেনু জব্দের পর...

জুলাই ১৯, ২০২৬

পাইকগাছায় কাঁচা রাস্তা ও জরাজীর্ণ কালভার্টে আটকা হাজারো...

জুলাই ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting