দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১১:১৪
সাতনদী সম্পাদককে মারধরের ঘটনায় হাফিজকে আসামি করে মামলা...
শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনে দলীয়করণের অভিযোগ
শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন
সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা
মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায়...
তালায় এসএসসি ফলাফলে হতাশাজনক চিত্র
দেবহাটার ২টি বিদ্যালয়কে সবুজ ও সহনশীল গ্রীন স্কুল...
শ্যামনগরে হেতালখালি মানব সেবা ফাউন্ডেশনের ফুটবল বিতরণ
সরকারি চাকরি ও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্ট...
ছাগলে শিমগাছ খাওয়া নিয়ে বিরোধে গরম মাড়ে নারীকে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

খুলনায় পরিবেশ সুরক্ষা, মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে আলোচনা সভা

কর্তৃক Satnadee Satkhira জুন ১০, ২০২৬
জুন ১০, ২০২৬ ০ কমেন্ট 135 ভিউস

মেহেদী হাসান: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে প্রকৃতি-পরিবেশ সুরক্ষা, মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থী এবং সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১০ জুন) খুলনা বয়রাস্থ খানজাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান সরদার রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য
রাখেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক পিএলসি’র খুলনা জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান মিজি। প্রধান আলোচক ছিলেন, খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক মলয় ভূষণ চক্রবর্তী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক মোঃ কামরুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হারুন-অর-রশীদ, কেএমপি খালিশপুর জোনের সহকারী পুলিশ কমিশনার গোপী কিশোর রায় ও ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল।

সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বলেন, মাদক সমাজের জন্য এক নীরব মহামারি যা একজন মানুষকে ধীরে ধীরে পরিবার, সমাজ ও রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করে দেয়। সমাজে মাদকের বিস্তার ঘটলে চুরি, ছিনতাই, ডাকাতি, পারিবারিক কলহ, মারামারি, ধর্ষণ ও হত্যার মতো নানা অপরাধ বৃদ্ধি পায়। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, বিশ্ব যখন উন্নয়ন ও অগ্রগতির পথে দ্রুত এগিয়ে যাচ্ছে তখন আমাদের সমাজে নৈতিক অবক্ষয় ও সামাজিক বিশৃঙ্খলা বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সকলের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, মাদককে দৃঢ়ভাবে ‘না’ বলতে হবে এবং নিজেকে দেশ গঠনের কাজে নিয়োজিত করতে হবে। একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রতিটি তরুণকে নিজ নিজ পরিবার ও সমাজে মাদকবিরোধী দূত হিসেবে দায়িত্ব পালন করতে হবে। এ সময় তিনি বাল্যবিবাহ প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করে বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ এবং জাতীয় উন্নয়নের অন্যতম অন্তরায়। এ কুপ্রথা বন্ধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী। তাই নারীদের পিছিয়ে রেখে টেকসই উন্নয়ন অর্জন কখনো সম্ভব নয়। নারীর শিক্ষা, ক্ষমতায়ন ও সমঅধিকার নিশ্চিত করার মাধ্যমে একটি বৈষম্যহীন ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজক কমিটির আহবায়ক এ্যাড. শেখ অলিউল ইসলাম।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাইকগাছায় গণধোলাইয়ের পর যুবক আটক
পরবর্তী পোস্ট
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তালতলা হাইস্কুলে আলোচনা সভা

রিলেটেড পোস্ট

সরকারি সরবরাহে ওষুধ, তবু বাইরে থেকে কিনছেন রোগীরা

সেপ্টেম্বর ৮, ২০২৬

খুমেকের ক্যান্টিনে ‘অদৃশ্য’ হাত, মিলছে না মালিকের হদিস

সেপ্টেম্বর ৭, ২০২৬

খুলনায় ডাবের দামে পুড়ছে পকেট

সেপ্টেম্বর ৫, ২০২৬

রোগী যায় সরকারি হাসপাতালে, পরীক্ষা করতে হয় ক্লিনিকে

আগস্ট ৩০, ২০২৬

মুক্তিযুদ্ধের ইতিহাস পাশ কাটানোর অপচেষ্টা: বরকত উল্লাহ বুলু

আগস্ট ২৯, ২০২৬

খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা

আগস্ট ৬, ২০২৬

খুলনায় জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ...

আগস্ট ৪, ২০২৬

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

খুলনার লবণচরায় র‍্যাবের অভিযানে দুই বিদেশি পিস্তলসহ তিন...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting