দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১:১৯
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

দেবহাটার কেবিএ কলেজে অধ্যাপক মইনুদ্দিন খান ও মামুনের স্মরণসভা ও দোয়া

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২১, ২০২২
মার্চ ২১, ২০২২ ০ কমেন্ট 476 ভিউস

লিটন ঘোষ বাপি, দেবহাটা থেকে : সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলাধীন সখীপুরের ঐতিহ্যবাহী সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের ব্যবস্থাপনা বিষয়ের সহকারী অধ্যাপক মোঃ মইনুদ্দিন খান (৫৮) ও অফিস সহায়ক মোঃ মামুন ইসলাম মাওলা (৪৭) এর আকস্মিক মৃত্যুর কারণে কলেজের আয়োজনে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

২১ মার্চ সোমবার বেলা সাড়ে ১১ টা হতে কলেজের আইসিটি হল রুমে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোল্লা সাবীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্মৃতিচারণম‚লক বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী। শিক্ষক মোঃ আবু তালেবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের প্রতিষ্ঠাকালীন শিক্ষক ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রিয়াজুল ইসলাম, প্রতিষ্ঠাকালীন শিক্ষক ও অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ এবং প্রতিষ্ঠাকালীন শিক্ষক ও দেবহাটা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব এ কে এম আনিসুজ্জামান (কালাম)।

কলেজের শিক্ষকদের মধ্য থেকে স্মৃতিচারণম‚লক বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিষয়ের বিভাগীয় প্রধান শেখ মিজানুর রহমান, হিসাববিজ্ঞান বিষয়ের বিভাগীয় প্রধান আলহাজ্ব মোঃ আকবর আলী, ইংরেজি বিষয়ের সিনিয়র প্রভাষক মোঃ শাহানুর রহমান, রসায়ন বিষয়ের বিভাগীয় প্রধান স্বপন কুমার মন্ডল, ব্যবস্থাপনা বিষয়ের সিনিয়র প্রভাষক মোঃ মনিরুজ্জামান (মহসিন), শরীর চর্চা শিক্ষক মোঃ শামছুল হুদা কবির খোকন ও প্রয়াত শিক্ষক মোঃ মইনুদ্দিন খানের ভাই মোঃ ফারুক হোসেন। কলেজের রোভার স্কাউট সদস্যদের সহযোগিতায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সিনিয়র প্রভাষক আলহাজ্ব মোঃ আকবর আলী এবং গীতা পাঠ করেন প্রভাষক প্রদীপ কুমার মন্ডল।

সবশেষে সদ্য প্রয়াত শিক্ষক মইনুদ্দিন খান, অফিস সহায়ক মামুন ইসলাম, অবসরপ্রাপ্ত অফিস সহকারী মরহুম ওয়াজেদ আলী সহ সকল মৃত ব্যক্তির মাগফিরাত কামনা ও কলেজের প্রাণিবিদ্যা বিষয়ের বিভাগীয় প্রধান শচীন্দ্র নাথ মন্ডল ও অফিস সহকারী ন‚র মোহাম্মদ খুব অসুস্থা থাকায় তাদের দ্রুত সুস্থাতা কামনা করে দোয়া পরিচালনা করেন কলেজের ইসলামি স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান আলহাজ্ব শেখ হাবিবুল্লাহ। স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিাত ছিলেন- অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক এস এম নাজিম উদ্দীন, মোঃ কামিদুল হোসেন ও মোঃ আজহারুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ আব্দুল আজিজ, সহকারী অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম, মরহুম মইনুদ্দিন খানের সহধর্মিণী ও দেবীশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিলকিস বানু, ছোট ভাই সিরাজুল ইসলাম, সন্তান শাহরিয়ার মাহমুদ সাগর সহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ, মামুন ইসলাম মাওলার স্ত্রী ও দেবহাটা কলেজের আয়া সুফিয়া খাতুন সহ ছোট ২ সন্তান, কলেজের বিভিন্ন বিভাগের অন্যান্য শিক্ষক কর্মকর্তা-কর্মচারী তথা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। প্রধান অতিথি সহ বক্তাগণ- কর্মবীর ও হাস্যোজ্জল ব্যক্তিত্ব সহকারী অধ্যাপক মইনুদ্দিন খান ও কর্মচঞ্চল প্রয়াস অফিস সহায়ক মামুন ইসলাম মাওলার নানা গুণ, নানা বিষয় স্মৃতিচারণ করেন। কলেজে তাদের অবদানের কথা কৃতজ্ঞতাভরে স্মরণ করেন। এছাড়া শোকাহত ২ টি পরিবারের সন্তানদের চাকরি সহ যে কোনো বিষয়ে কখনও যদি কোনো উপকারে আসার সুযোগ সৃষ্টি হয় সে ব্যাপারে সকলের সহযোগিতায় আপ্রাণ চেষ্টার কথা ব্যক্ত করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোল্লা সাবীর হোসেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মণিরামপুর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের মিলন মেলা
পরবর্তী পোস্ট
নলতা হাইস্কুল ১৯৯৩ ব্যাচের আনন্দভ্রমণ ও কমিটি গঠন

রিলেটেড পোস্ট

দেবহাটায় উৎসবমুখর পরিবেশে ওসির বিভিন্ন মন্দির পরিদর্শন

অক্টোবর ১, ২০২৬

দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা

সেপ্টেম্বর ২৯, ২০২৬

দেবহাটায় জামাত নেতার স্ত্রী’র মৃত্যুতে কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

দেবহাটায় শিশুদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য শিক্ষা প্রদান

সেপ্টেম্বর ২৭, ২০২৬

দেবহাটায় কেমিষ্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির সাংগঠনিক সভা ও...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

দেবহাটা কুলিয়া ইউনিয়নকে মডেল ও আধুনিক করে গড়তে...

সেপ্টেম্বর ২৫, ২০২৬

যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল

সেপ্টেম্বর ২৩, ২০২৬

দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে...

সেপ্টেম্বর ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting