দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৮:৪৪
কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ: শিবসা নদীতে...
দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে...
জন্মস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী...
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটাধর্ম

দূর্গাদেবীর আগমনী আবাহন-দেবহাটায় শেষ পর্যায়ে প্রতিমা তৈরির কাজ

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ৫, ২০২৪
অক্টোবর ৫, ২০২৪ ০ কমেন্ট 376 ভিউস

লিটন ঘোষ বাপি : আগামী ৮ অক্টোবর মহাপঞ্চমী তিথিতে দেবীর বোধনের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। বাঙালী সমাজে সনাতন ধর্মের গন্ডি পেরিয়ে শারদীয় দূর্গোৎসব সার্বজনীনে পরিনত হয়েছে। গত ২ অক্টোবর মহালয়ার মধ্যদিয়ে দেবী দুর্গার আগমনের বার্তা মর্তলোকে পৌঁছে গেছে।
এখন দেবী আসবেন মাটির পৃথিবীতে। বাবার বাড়িতে সপরিবারে। তারই আগমনী সুর যেন এখনই ভাসছে সোনা রোদের ঝিলিকে, নীল আকাশে, পেঁজা তুলো মেঘে। প্রকৃতির মতোই পূজা মন্ডবে শুরু হয়ে গিয়েছে মায়ের আগমনীর আবাহন।
ঢাকে কাঠি পড়ার আগেই কাঠামোয় পড়েছে মাটির প্রলেপ। কিছু কাঠামোয় বাঁধা হয়েছে খড়। যারা ইতিমধ্যেই খড়ের প্রতিমায় মাটির প্রলেপ দেওয়া শুরু করেছেন, তাঁরা এই রোদে শুকিয়ে নিতে পারছেন প্রথম প্রলেপের মাটি। আর মাটি যত দ্রুত শুকাবে ততই দ্রুত হবে প্রতিমা বানানোর কাজ। তাই হাত চালিয়ে একের পর এক মূর্তি গড়ার পাশাপাশি মৃৎশিল্পীরা রোদে মূর্তি শুকনোর কাজটাও সেরে নিচ্ছেন এই ফাঁকে।
মাকে সাজানোর উপকরণ যারা বানান, তাদের ও নাকেমুখে দেখা যাচ্ছে ব্যস্ততার চাপ। এরা বিক্রি করেন মায়ের চুল, শোলার, জরির গয়না, চাঁদমালা। দিন যত এগোবে, ব্যস্ততা ততই বাড়বে। তখন রাতের ঘুম ভুলে ঝড়ের গতিতে তারের মুকুট, শোলার গয়না, ডাকের সাজে রকমারি নকশা গড়বে দশ আঙুল। সব মিলিয়ে তাই বাঙালির সেরা উৎসব আসার আগেই পুজোর গন্ধে মাতোয়ারা পুজো ম-প গুলি। সেখানে মৃৎশিল্পীদের পরিশ্রমের সঙ্গে মিলেমিশে একাকার মৃন্ময়ীর গায়ের মাটির গন্ধ। গর্জন তেলের বদলে তাঁদের ঘাম দিয়েই যে চিকমিক করে উঠবে প্রতিমার মুখ!
মা দুর্গার আগমনে অশুভ শক্তির বিনাশ করতে আর জগতের শান্তি প্রতিষ্ঠিতা হবে এই বিশ্বাস নিয়ে দেবহাটা উপজেলার ২১টি পূজা মন্ডপে চলছে সাজসজ্জা ও প্রতিমা তৈরির কাজ। আগামী ৯ অক্টোবর বুধবার ষষ্টীর মধ্য দিয়ে শুরু হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।
এ বছর দেবহাটায় উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২১টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা। যার মধ্যে কুলিয়া ইউনিয়নে ০৭টি, পারুলিয়া ইউনিয়নে ০৭টি, সখিপুর ইউনিয়নে ০২টি, নওয়াপাড়া ইউনিয়নে ১টি ও দেবহাটা ইউনিয়নে ০৪টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গা পূজা।
আর এই পূজা মন্ডপ গুলোর মধ্যে রয়েছে- কুলিয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, হিজলডাঙ্গা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, বহেরা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, কুলিয়া ঘোষপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, শ্যামনগর পশ্চিমপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, শ্যামনগর পূর্বপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ ও সুবর্নাবাদ সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, পারুলিয়া ইউনিয়নের উত্তর পারুলিয়া চারা বটতলা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, স›ন্যাসখোলা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, দক্ষিন পারুলিয়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, নোড়ারচক সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, বড়শান্তা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, মাঝ পারুলিয়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ ও উত্তর কোমরপুর সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, সখিপুর ইউনিয়নের উত্তর সখিপুর পালপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, কোঁড়া পাকড়াতলা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, নওয়াপাড়া ইউনিয়নের গাজীরহাট সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ এবং দেবহাটা সদর ইউনিয়নের দেবহাটা বাজার সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ, দেবহাটা ফুটবল মাঠ সর্বজনীন দুর্গাপূজা মন্ডপ, টাউনশ্রীপুর সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ ও টাউনশ্রীপুর পালপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। আগামী মঙ্গলবার উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা পালন করবে সনাতন ধর্মাবলম্বীরা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিএনপি নেতা হাবিবুরের নেতৃত্বে ভোমরা সিঅ্যান্ডএফ দখলের অভিযোগ
পরবর্তী পোস্ট
পাটকেলঘাটার কৈখালী গ্রামে শতাধিক পরিবার একমাস যাবত পানিবন্দি

রিলেটেড পোস্ট

দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে...

সেপ্টেম্বর ২২, ২০২৬

দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত

সেপ্টেম্বর ২১, ২০২৬

সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন...

সেপ্টেম্বর ২১, ২০২৬

দেবহাটায় শিশুশ্রম মুক্ত ঘোষনা করলেন অতিরিক্ত জেলা প্রশাসক

সেপ্টেম্বর ২১, ২০২৬

দেবহাটায় সিএইচসিপি আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের ঝুড়ি

সেপ্টেম্বর ২০, ২০২৬

দেবহাটায় খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের উন্মুক্তের দাবিতে...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

দেবহাটার হাদিপুরে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন...

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সাতক্ষীরা সুন্দরবন সড়কের উন্নয়ন কাজ চলছে কচ্ছপ গতিতে...

সেপ্টেম্বর ১৪, ২০২৬

দুর্নীতি ও দালালমুক্ত ইউনিয়ন করতে চাই: মো. রেজাউল...

সেপ্টেম্বর ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting