দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৯:০৪
সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
ভূ‌মি সেবায় নি‌য়ো‌জিত বুড়িগোয়ালিনী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা গগন...
সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
সাতক্ষীরা সুন্দরবন সড়কের উন্নয়ন কাজ চলছে কচ্ছপ গতিতে...
অবৈধ দখলকারীদের বিরুদ্ধে ক্ষমতার হাত দূর্বল
একটি বাল্যবিবাহ একটি মেয়ের স্বপ্নকে অন্ধকারে ঠেলে দেয়—...
দুর্নীতি ও দালালমুক্ত ইউনিয়ন করতে চাই: মো. রেজাউল...
ঘুরে দাঁড়াতে কি পারবে এমপি নজরুল?
কলারোয়ায় হাসপাতালসহ বিভিন্ন দপ্তর পরিদর্শনে– ইজ্জত উল্লাহ এমপি
কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলের ফলাফল প্রকাশ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটাসাতক্ষীরা জেলা

দুর্নীতি ও দালালমুক্ত ইউনিয়ন করতে চাই: মো. রেজাউল ইসলাম

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ১৪, ২০২৬
সেপ্টেম্বর ১৪, ২০২৬ ০ কমেন্ট 4 ভিউস

মোমিনুর রহমান:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেবহাটা উপজেলার ৪নং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রেজাউল ইসলাম এলাকাবাসীর সাথে ধারাবাহিক মতবিনিময় চালিয়ে যাচ্ছেন। এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক নানা পরিকল্পনা নিয়ে তিনি ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মোঃ রেজাউল ইসলাম বলেন, নির্বাচিত হতে পারলে তিনি ৪নং নওয়াপাড়া ইউনিয়নকে একটি আধুনিক ও আদর্শ ডিজিটাল ইউনিয়ন পরিষদে রূপান্তর করবেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইউনিয়নবাসীকে একটি সম্পূর্ণ দুর্নীতি ও দালালমুক্ত সমাজ উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নিজের অতীতের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, অতীতে তিনি তিনবার সফলতার সাথে ইউপি সদস্য এবং ২০০২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত অত্যন্ত সফলতার সাথে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পূর্বের সেই অভিজ্ঞতা ও জনগণের অকৃত্রিম ভালোবাসাকে সম্বল করে তিনি নওয়াপাড়া ইউনিয়নকে একটি রোল মডেল ইউনিয়নে পরিণত করতে চান।
এলাকার উন্নয়নে নিজের বিভিন্ন রূপরেখা ও পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, পর্যায়ক্রমে রাস্তাঘাট সংস্কার, জলাবদ্ধতা দূরীকরণে কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা এবং প্রয়োজনীয় স্থানে কালভার্ট নির্মাণ করা হবে। পাশাপাশি সুপেয় পানির সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। সরকারি বিভিন্ন অনুদান ও সামাজিক নিরাপত্তার কার্ড যেমন ভিজিডি, ভিজিএফ, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বিতরণে কোনো ধরনের দুর্নীতি বা স্বজনপ্রীতি বরদাস্ত করা হবে না। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সচেতন নাগরিকদের সাথে নিয়ে উন্মুক্ত বৈঠকের মাধ্যমে প্রকৃত ও অসহায় দরিদ্র ব্যক্তিদের তালিকা প্রস্তুত করে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে এসব সহায়তা প্রদান নিশ্চিত করা হবে।
বর্তমান সময়ের অন্যতম বড় সামাজিক ব্যাধি মাদক থেকে তরুণ ও যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার প্রসারের ওপর বিশেষ জোর দেওয়ার কথা জানান এই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে প্রতিটি এলাকায় খেলার মাঠ সংস্কার এবং নিয়মিত টুর্নামেন্টের আয়োজন করা হবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ঘুরে দাঁড়াতে কি পারবে এমপি নজরুল?
পরবর্তী পোস্ট
একটি বাল্যবিবাহ একটি মেয়ের স্বপ্নকে অন্ধকারে ঠেলে দেয়— জেলা প্রশাসক কাউসার আজিজ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী

সেপ্টেম্বর ১৪, ২০২৬

ভূ‌মি সেবায় নি‌য়ো‌জিত বুড়িগোয়ালিনী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা গগন...

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সাতক্ষীরা সুন্দরবন সড়কের উন্নয়ন কাজ চলছে কচ্ছপ গতিতে...

সেপ্টেম্বর ১৪, ২০২৬

অবৈধ দখলকারীদের বিরুদ্ধে ক্ষমতার হাত দূর্বল

সেপ্টেম্বর ১৪, ২০২৬

একটি বাল্যবিবাহ একটি মেয়ের স্বপ্নকে অন্ধকারে ঠেলে দেয়—...

সেপ্টেম্বর ১৪, ২০২৬

ঘুরে দাঁড়াতে কি পারবে এমপি নজরুল?

সেপ্টেম্বর ১৪, ২০২৬

কলারোয়ায় হাসপাতালসহ বিভিন্ন দপ্তর পরিদর্শনে– ইজ্জত উল্লাহ এমপি

সেপ্টেম্বর ১৪, ২০২৬

কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলের ফলাফল প্রকাশ

সেপ্টেম্বর ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting