দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৮:০২
এইচএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
সাতক্ষীরায় সংবাদ সম্মেলন ‘জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও...
সাতক্ষীরা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত
একই স্টোরি সব জায়গায় ঢোকায় শুধু নাম বদলায়
সাতক্ষীরায় নির্মাণাধীন ভবনের সাব-কন্টাক্টরের কাছে ৫ লাখ টাকা...
নির্বাচিত হলে মাদক নির্মূলে প্রত্যেকটি ওয়ার্ডে সুধিজনদের সমন্বয়ে...
সাতক্ষীরায় উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: সংবর্ধনা পেলেন ছয় গুণীজন
শ্যামনগরে ফেন্সিডিল এবং শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয়...
আশাশুনিতে ভূ-গর্ভের বালি উত্তোলন: হুমকিতে জনবসতি
সাতক্ষীরা পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডের সুধীজন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালাসাতক্ষীরা জেলা

এইচএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

কর্তৃক Satnadee Satkhira অক্টোবর ৩১, ২০২৬
অক্টোবর ৩১, ২০২৬ ০ কমেন্ট 20 ভিউস

মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর হৃদয় (১৯) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ সারসা গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হৃদয় দক্ষিণ সারসা গ্রামের রইচউদ্দীন সরদারের ছেলে। পরীক্ষার ফলাফল প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় সে মানসিকভাবে ভেঙে পড়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হওয়ার পর থেকে হতাশায় ভুগছিল হৃদয়। শনিবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তার মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে নিজের পরীক্ষার ফলাফল নিয়ে হতাশা এবং মা-বাবার প্রতি অনুশোচনার কথা লিখেছে হৃদয়। চিরকুটে সে লিখেছে, ‘আজকের রেজাল্টের জন্য আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। আমার আব্বু-আম্মা আমার জন্য কত কিছু করেছেন, নিজেদের সুখ-শান্তি বিসর্জন দিয়েছেন। আমিও অনেক কষ্ট করেছি আজকের রেজাল্টের জন্য। বুঝতে পারছি না, স্যারের ভুলে কেমন করে আজ এমন হলো। আব্বু-আম্মা আমাকে ক্ষমা করে দিও।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্ত ও উদ্ধার করা চিরকুট পর্যালোচনা করে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় সংবাদ সম্মেলন ‘জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরাম’ গঠন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় সংবাদ সম্মেলন ‘জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও...

অক্টোবর ৩১, ২০২৬

সাতক্ষীরা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

অক্টোবর ৩১, ২০২৬

একই স্টোরি সব জায়গায় ঢোকায় শুধু নাম বদলায়

অক্টোবর ৩১, ২০২৬

সাতক্ষীরা পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডের সুধীজন...

অক্টোবর ৩০, ২০২৬

সাতক্ষীরায় সরকারি সম্পত্তির মামলা পরিচালনায় দায়িত্বহীনতার অভিযোগ, ব্যবস্থা...

অক্টোবর ২৯, ২০২৬

অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই

অক্টোবর ২৯, ২০২৬

তালায় জাতীয় পার্টির নেতার মৃত্যু: দাফন সম্পন্ন

অক্টোবর ২৮, ২০২৬

তালায় আট শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবীদের পাশে জেলা পরিষদ, পেল...

অক্টোবর ২৮, ২০২৬

সাংবাদিকের ওপর হামলা: তুহিনসহ ৩ আসামি কারাগারে

অক্টোবর ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting