দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে সফর, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:৪৮
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবরভোমরা স্থল বন্দররাজনীতিসাতক্ষীরা সদর

বিএনপি নেতা হাবিবুরের নেতৃত্বে ভোমরা সিঅ্যান্ডএফ দখলের অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ৫, ২০২৪
অক্টোবর ৫, ২০২৪ ০ কমেন্ট 421 ভিউস

নিজস্ব প্রতিবেদক :জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমানের নেতৃত্বে ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন দখল, লুটপাট ও ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। শনিবার (৫ অক্টোবর) দুপুরে শহরের নিউমার্কেট এলাকার একটি হোটেলের মিলনায়তনে ওই সংবাদ সম্মেলন করেন সদর উপজেলার ভোমরা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের বাসিন্দা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও ভোমরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আসাদুর রহমান।
লিখিত বক্তব্যে তিনি জানান, তিনি ভোমরা স্থলবন্দরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। দীর্ঘ ১৫ বছর ধরে সুনামের সঙ্গে বন্দরে ব্যবসা পরিচালনা করছেন। ভোমরা ইউপির চেয়ারম্যান হিসেবেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ব্যবসায়ী হওয়ার সুবাদে দীর্ঘদিন ধরেই ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে ভোটও দিচ্ছেন। দীর্ঘ ১৫ বছর ধরে আওয়ামী লীগের নেতা–কর্মীরা প্রতিষ্ঠানটি নিজেদের দখলে রেখেছিলেন। কিন্তু তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় তাঁকে কোনো পদে আসতে না দিয়ে বঞ্চিত করা হয়েছে।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর হাবিবুর রহমান, কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল আলম, লুৎফর রহমানসহ কয়েকজন সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কার্যালয় অবৈধভাবে দখল করেন। পরে অ্যাসোসিয়েশনের অর্থ অবৈধভাবে আত্মসাৎসহ লুটপাট চালাতে থাকেন। সাধারণ সভার তারিখ নির্ধারণ, ভোটার তালিকা থেকে অবৈধভাবে ভোটারদের নাম বাতিলসহ অনিয়ম করতে থাকেন। অথচ হাবিবুর নিজেই দীর্ঘদিন সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন না। সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন দখল করেই অনিয়মতান্ত্রিকভাবে ভোটার তালিকায় তাঁর নাম যুক্ত করেন। দখলের পর তাঁকে তাঁদের কমিটিতে রাখার জন্য এক লাখ টাকা দাবি করে এবং ৭ আগস্ট গঠিত পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে তাঁর নাম অন্তর্ভুক্ত করে চিঠি ইস্যু করা হয়। কিন্তু দাবি অনুযায়ী এক লাখ টাকা দিতে আপত্তি করায় ২৯ আগস্ট এক চিঠিতে তাঁর নামের পরিবর্তে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ এস এম মাকছুদ খানের নাম সংযুক্ত করা হয়। অথচ এই মাকছুদ খান সিঅ্যান্ডএফ অসোসিয়েশনের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।
আসাদুর রহমান আরও বলেন, হাবিবুরের দাবি মোতাবেক টাকা দিতে না পারায় ওই কমিটির তালিকা থেকে তাঁর নাম বাদ দিয়েই শুধু ক্ষ্যান্ত হননি। গঠনতন্ত্র অনুযায়ী কারও চাঁদা বকেয়া থাকলে তাঁকে চিঠি দেওয়া নিয়ম। কিন্তু চিঠি না দিয়েই তাঁকে ৩০ আগস্ট ভোটার তালিকা থেকেও বাদ হয়েছে। এ ছাড়া তাঁকে হয়রানি করতে হত্যা মামলার আসামিদের ভাড়া করে নাজমুল আলম ও লুৎফর রহমানের নেতৃত্বে তাঁর বিরুদ্ধে নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সংবাদ সম্মেলন থেকে দখল ও লুটপাটের সঙ্গে জড়িত হাবিবুরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করা হয়ছে।
তবে সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান বলেন, সম্পূর্ণ গঠনতন্ত্র মোতাবেক আহ্বায়ক কমিটি করা হয়েছে। প্রথমে আহ্বায়ক কমিটিতে আসাদুরের নাম রাখা হলেও পরে কেন নাম বাদ দেওয়া হলো, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁকে একবার নয়, দুবার বকেয়া মাসিক টাকা ও বিল অব এন্ট্রির টাকা পরিশোধের জন্য চিঠি দেওয়া হয়। নির্ধারিত সময়ে তিনি বকেয়া টাকা পরিশোধ না করায় ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ পড়েছে। শুধু তাঁর নয়, বয়েক টাকা পরিশোধ না করার ৩০-৩২ জনের নাম বাদ পড়েছে। অ্যাসোসিয়েশনের টাকা লুটপাটের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আপনারা এসে দেখে যান, হিসাব-নিকাশ। আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সীমান্তে ৪ রাউন্ড গুলিসহ অস্ত্র উদ্ধার
পরবর্তী পোস্ট
দূর্গাদেবীর আগমনী আবাহন-দেবহাটায় শেষ পর্যায়ে প্রতিমা তৈরির কাজ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting