দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৯:২৬
কৃষক দলনেতা রোকনুজ্জামান- ছাত্রদলনেতা জাকিরের নেতৃত্বে সংখ্যালঘুদের পরিবারে...
সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
খুলনা-যশোর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত- ৮
খুলনায় বাড়ছে ফুটবল উন্মাদনা
সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন
শ্যামনগরে ইউনিসেফের সহায়তায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ফ্যামিলি...
শ্যামনগরের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু
শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি...
তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

দুর্বৃত্তের ছোড়া এসিড থামাতে পারেনি সাতক্ষীরার অদম্য সোনালীকে

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২৯, ২০২২
নভেম্বর ২৯, ২০২২ ০ কমেন্ট 482 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় এসিডদগ্ধ সোনালী খাতুন(১৯) এবারের এসএসসি পরীক্ষায় এ-গ্রেড(৪.৯৬) পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তিনি ২০২২ সালে পাটকেলঘাটার কুমিরা পাইলট বহুমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভকেশনাল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেন। তিনি সাতক্ষীরার তালা উপজেলার নকাটি গ্রামের নুর ইসলামের কন্যা।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০০২ সালের ১৯ নভেম্বর মাত্র ১৮ দিন বয়সে বাবা মায়ের কোলে থাকা অবস্থায় এসিড আক্রান্ত হন সোনালি। এরপর স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়ার পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘমেয়াদী চিকিৎসা দিতে হয় তাকে। সেখান থেকে সোনালীকে ঢাকার একটি হাসপাতালে এক বছর উন্নত চিকিৎসার জন্য আনা হয়। এ ঘটনায় হওয়া মামলায় আসামীরা গ্রেফতার হয়ে কারাভোগ করেছে। বর্তমানে মামলাটি নিষ্পত্তি হয়ে গেছে।
সোনালির বাবা নুর ইসলাম জানান, ‘অত্যন্ত মেধাবী সোনালী অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে নিজের পরিশ্রম ও একাগ্রতা দিয়ে এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে। বাবা হিসাবে তিনি অনেক গর্বিত। ভবিষ্যতে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চান’।
নূর ইসলাম আরও জানান, ‘প্রতিবেশীদের সাথে বাঁশঝাড় কেটে ফেলা নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ায় তারা মামলা করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের লোকজন রাতে ঘুমন্ত অবস্থায় তাদের ওপর এসিড ছুড়ে মারে। এতে সোনালী ও তার মা খোদেজা বেগম মারাত্মক দগ্ধ হন। অনেক চড়াই উৎরাই পেরিয়ে আজ তাদের বাড়িতে আনন্দের জোয়ার বইছে। তবে সোনালীর শরীরের ক্ষত স্থান এখনও চুলকায় ও চোখ দিয়ে পানি ঝরে’।
এসিড সন্ত্রাসের শিকার সোনালী খাতুন জানান, ‘এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করায় সে অনেক খুশী। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহনের ইচ্ছা আছে তার’।
এসিড আক্রান্ত হওয়ায় সহপাঠীরা তাকে স্বাভাবিকভাবে গ্রহন করেনি উল্লেখ করে তিনি জানান, ‘স্কুলের শিক্ষক থেকে শুরু করে সমাজের সকল স্তরের ব্যক্তিরা তাকে সাহস যুগিয়েছে। চেষ্টা করেছে তাকে স্বাভাবিকভাবে গ্রহন করে সমাজের মূল¯্রােতে ফিরিয়ে আনার। তারা সেই কাজে সফলও হয়েছেন’।
কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার দাশ জানান, ‘সোনালীর এই সাফল্যে তিনি এবং তাঁর শিক্ষকমন্ডলী গর্বিত। সোনালী সকল প্রতিবন্ধকতা দূর করে আজ মাধ্যমিকের গন্ডি পেরিয়েছে। সোনালীর অদম্য মানসিকতা, সাহস ও সকলের সহযোগিতা তাকে এতো দূর আসতে সাহায্য করেছে। সোনালীকে উচ্চশিক্ষা গ্রহনের সুযোগ তৈরিতে সরকারি-বেসরকারি সংস্থা ও ব্যক্তি পর্যায় থেকে তাকে সহযোগিতা করাটা জরুরি’।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাংবাদিকপুত্র তাসনিমুলের গ্লোল্ডেন এ প্লাস অর্জন
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে এসএসসি পরীক্ষায় ফেল করায় কিশোরীর আত্মহত্যা

রিলেটেড পোস্ট

কৃষক দলনেতা রোকনুজ্জামান- ছাত্রদলনেতা জাকিরের নেতৃত্বে সংখ্যালঘুদের পরিবারে...

জুন ১৭, ২০২৬

সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জুন ১৭, ২০২৬

সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন

জুন ১৭, ২০২৬

শ্যামনগরে ইউনিসেফের সহায়তায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ফ্যামিলি...

জুন ১৭, ২০২৬

শ্যামনগরের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জুন ১৭, ২০২৬

শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি...

জুন ১৭, ২০২৬

তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন

জুন ১৭, ২০২৬

আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা...

জুন ১৭, ২০২৬

কেবিএস প্রকল্পে লুটপাট? সম্পদের পাহাড় প্রকল্প পরিচালকের

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting