দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১২:১৯
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের আহ্বানে কাশিমাড়ীতে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

তালা যুবলীগ সভাপতি চেয়ারম্যান সরদার জাকিরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ২৪, ২০১৯
অক্টোবর ২৪, ২০১৯ ০ কমেন্ট 304 ভিউস

নিজস্ব প্রদিবেদক: আওয়ামীলীগে অনুপ্রবেশকারী তালা উপজেলা যুবলীগ সভাপতি ও সন্ত্রাসী চেয়ারম্যান সরদার জাকিরের কাল্পনিক অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন, তালার মুড়াকলিয়া গ্রামের আব্দুল গফুর সরদারের ছেলে ইউপি সদস্য ইয়াছিন সরদার।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, গত মঙ্গলবার সাতক্ষীরা প্রেসক্লাবে তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন আমাকে ও আমার ভাই মহসিন সরদারকে সন্ত্রাসী উল্লেখ করে বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেছেন, ১৯৯০ সাল থেকে তিনি জাতীয় পার্টির ছাত্র সমাজের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তীতে ২০০২ সালে আওয়ামী লীগের রাজনীতিতে তিনি যোগ দেন। তার কথার সঙ্গে কিছুটা একমত হয়ে আপনাদের জানাতে চাই, সরদার জাকির আওয়ামী লীগে অনুপ্রবেশকারী হিসেবে আমি যে অভিযোগ এনেছি তার সত্যতা তার বক্তব্যের মধ্য দিয়েই আপনারা পেয়েছেন। এছাড়া সরদার জাকিরের পরিবারের লোকজন প্রকৃতঅর্থে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতসহ সকল রাজনীতির সঙ্গে জড়িত। সরদার জাকিরের ভাই আমজেদ ও জিয়া বিএনপি নেতা, অপর ভাই সরদার কবির জাতীয় পার্টির যুব সংহতির সভাপতি, আরেক ভাই মহসিন সরদার জামায়াত নেতা। তাহলে সকল দলের সঙ্গেই রয়েছে জাকির পরিবার। সংবাদ সম্মেলনে তালা উপজেলা যুবলীগের এক সময়ে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন বলে সরদার জাকির উল্লেখ করেছেন। প্রকৃতঅর্থে আদৌ তিনি কখনো উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন না।
তিনি বলেন, ভিন্ন দল থেকে এসে টাকার বিনিময়ে উপজেলা যুবলীগের আহবায়ক ও পরে সভাপতি হন এই জাকির। ২০১৫ সালের ২ সেপ্টেম্বর তালা সদরে চোরাই মোটর সাইকেল উদ্ধারকালে তালা থানা পুলিশের উপ-পরিদর্শক মনির হোসেনকে মারপিটের ঘটনায় সরদার জাকিরের নামে দ্রুত বিচার আইনে মামলা হয়। এর কিছুদিন পরই তার আরেক ভাই ফারুক সরদার ছাত্রলীগ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠাণে তালা থানার এসআই জাহিদ হোসেনকে বেধড়ক মারপিট করে গ্রেফতার হন। এরপর ২০১৬ সালে তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সরদার জাকির ঘের দখল, প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের গৃহ নির্মানের ৮ কোটি টাকা উত্তোলনসহ নানা অনিয়ম দূর্নীতিতে জড়িয়ে পড়েন। আর আমার ভাই মহসিন সরদার তার এসব দূর্নীতির কথা প্রকাশ করায় তিনি আমার ও আমার ভাইকে সন্ত্রাসী উল্লেখ করে বিচার দাবি করেছেন। বর্তমানে সরদার জাকির আমাদেরকে প্রকাশ্যে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। এমতাবস্থায় তিনি আওয়ামী লীগে অনুপ্রবেশকারী তালা উপজেলা যুবলীগ সভাপতি চেয়ারম্যান সরদার জাকিরের হাত থেকে তালার মানুষকে বাঁচাতে প্রধানমন্ত্রীসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় ইউপি সদস্যকে মারপিট, থানায় অভিযোগ
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় বিশ্ব পোলিও দিবস উপলক্ষে র‌্যালি ও সংবাদ সম্মেলন

রিলেটেড পোস্ট

এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...

অক্টোবর ৫, ২০২৬

তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

অক্টোবর ১, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

রাবি শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফের গ্রেফতার ব্লাকমেইল চক্রের...

সেপ্টেম্বর ২০, ২০২৬

তালায় ভুল অস্ত্রোপচারে রোগীর মৃত্যুর অভিযোগে সার্জিক্যাল ক্লিনিক...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন

সেপ্টেম্বর ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting