দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৭:২৫
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

তালায় আদালতের নির্দেশ উপেক্ষা করে সম্পত্তি দখলের চেষ্টা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২২, ২০২১
নভেম্বর ২২, ২০২১ ০ কমেন্ট 321 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তালায় আদালতের নির্দেশ উপেক্ষা করে দীর্ঘদিনের ভোগদখলীয় সম্পত্তি অবৈধভাবে দখল করার লক্ষ্যে মারপিট, খুন জখমসহ বাড়িতে মাদক রেখে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন উপজেলার জাতপুর গ্রামের শের আলী বিশ^াসের পুত্র ভুক্তভোগী সবুর আলী বিশ্বাস।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি একজন দরিদ্র অসহায় ক্ষুদ্র ব্যবসায়ী। তালার জাতপুর মৌজার এস এ ১নং খতিয়ানে ৩৭১ দাগের .৩৯ একর খাস সম্পত্তিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি। উক্ত সম্পত্তি ১নং খাস খতিয়ানে লিখিত ৩৭১ দাগের ৩৯ একর ভ‚মি হাল মালেক বাংলাদেশ সরকারের খাস খতিয়ানভুক্ত। সরকারি নীতিমালা অনুযায়ী সরকারের পক্ষ থেকে বন্দোবস্ত প্রদানের ঘোষণা করলে আমি উক্ত সম্পত্তি আব্দুল জব্বারের কাছ থেকে ক্রয় করে বসবাস করে আসছি। অতিকষ্টে সেখানে বসবাসের জন্য পাকাঘর নির্মাণ করে স্ত্রী-সন্তান নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করছি। ১৯৮১ সাল থেকে এখনো পর্যন্ত উক্ত সম্পত্তি আমার দখলে রয়েছে। কিন্তু একই এলাকার মৃত. সোনাই বিশ্বাসের পুত্র আফাজ উদ্দীন বিশ্বাস উক্ত সম্পত্তি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে নানা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এর জের ধরে নাটক সাজিয়ে আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলাও করিয়েছে আফাজ উদ্দীন। কোন অপরাধ না করেও মিথ্যা মামলার দায় নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এরপর আমি আদালতে ১৪৫ ধারায় প্রতিকার চেয়ে আবেদন করলে আদালতে সেখানে নিষেধাজ্ঞা জারি করেন। এতে আফাজ উদ্দিন ক্ষিপ্ত হয়ে তারা ভাড়াটিয়া বাহিনী নিয়ে প্রতিরাতে উক্ত সম্পত্তিতে প্রবেশ করে বাঁশ খুটি পুতে উল্টো আমাদের বিরুদ্ধে অপ্রচার চালায়। এছাড়া আমার বাড়িতে মাদক রেখে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করবে, ভাড়াটিয়া বাহিনী দিয়ে মারপিট, বাড়িঘর ভাংচুরসহ খুন জখমের হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে এই আফাজ উদ্দীন। তিনি আরো বলেন, আফাজ উদ্দীন কৌশলে আমাকে মিথ্যা মামলায় জড়িয়ে সর্বশান্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আফাজ উদ্দীন অর্থশালী এবং প্রভাবশালী হওয়ায় আমি দিশেহারা হয়ে পড়েছি, চরম নিরাপত্তাহীনতায় ভ‚গছি। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় আফাজ উদ্দীনের কবল থেকে তার দখলীয় সম্পত্তি রক্ষা ও মিথ্যা মামলা থেকে অব্যাহতি এবং নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের  আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সুলতানপুর মাছ বাজারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সমাবেশ, হর্কাস মাকের্ট নির্মাণের দাবি
পরবর্তী পোস্ট
কুন্দুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন

রিলেটেড পোস্ট

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬

তালায় মিথ্যা অপবাদ দিয়ে জমি দখলের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬

মিথ্যা অপবাদ দিয়ে কৃষককে বাড়ি উচ্ছেদের পাঁয়তারা 

জুলাই ২৫, ২০২৬

 খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রনব ঘোষ বাবলু...

জুলাই ২৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা পুলিশ কর্মকর্তা কামালের

জুলাই ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting