দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:৪৮
সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধে কৃষকের ওপর হামলা 
আদালাতের নিষেধাজ্ঞা অমান্য করে কালিগঞ্জে জমি জবরদখলের পাঁয়তারা:...
জ্বালানি রূপান্তর নিশ্চিত করে নির্মল বায়ুর ভবিষ্যৎ গড়ার...
সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও ছাত্রদল নেতা বাপ্পির সুস্থতা...
সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদকের ওপর হামলা
শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
কালিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগ-ধান রোপণে বাধা
সাতক্ষীরার কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে...
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন
কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
পাইকগাছা

ড্রেজার মেশিন বসিয়ে দিন-রাত বালু উত্তোলন

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২৭, ২০২৩
আগস্ট ২৭, ২০২৩ ০ কমেন্ট 387 ভিউস

প্রমথ সানা, পাইকগাছা থেকে: ড্রেজার মেশিন বসিয়ে দিন-রাত বালু উত্তোলন করায় পাইকগাছার রাড়ুলী ইউনিয়নের কপোতাক্ষ নদের তীরবর্তী জেলে পল্লীতে আবারও ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। একারণে ভাঙনকূলের প্রায় ২ শতাধিক পরিবার ভিটেবাড়ি হারিয়ে যাযাবর জীবন যাপন করছে বলে স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকাবাসী জানিয়েছেন। খুলনার দক্ষিণাঞ্চলে পাইকগাছার রাড়ুলী একটি ঐতিহ্যবাহী গ্রাম। এখানে জগদ্বিখ্যাত আচার্য বিজ্ঞানী স্যার পিসিরায় এর জন্মভিটা। কপোতাক্ষের করালগ্রাসে বিখ্যাত বিজ্ঞানীর জন্মস্থান রাড়ুলী হুমকির মূখে। সরজমিনে এসকল এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলার রাড়ুলি ইউয়নের জেলে পল্লী এলাকায় অবস্থিত কপোতাক্ষ নদে প্রতিবছর ন্যায় আবারও ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। প্রাকৃতিক ভাবে যে ক্ষতি হয় তার থেকে মানুষ্য সৃষ্ট কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। প্রশাসন কে ফাঁকি দিয়ে মাটি খেকো চক্র একাধিক ড্রেজার মেশিন দিয়ে দিন-রাত ভাঙন কুল থেকে মাটি, বালু উত্তোলন করছে। ফলে এভয়াবহ ভাংগন রোধ করা সম্ভব হচ্ছে না। কথা হয় স্থানীয় ইউপি মেম্বর ইলিয়াস হোসেন, প্রভাষক মোমিন উদ্দিনের সাথে কথা হলে উনারা জানান, পার্শ্ববর্তী মিনারুল ও ডালিম সরদারের ইটের ভাটার জন্য প্রতিবছর ড্রেজার মেশিন দিয়ে এ নদ থেকে যাবতীয় মাটি ও বালু উত্তোলন করে। এর সাথে যখন নদীতে একটু পানির চাপ বাড়ছে তখনই দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। গত ৭ বছর ধরে ভাঙনের তীব্রতা বাড়ছে। এ কারণে ২ শতাধিক পরিবার ভিটে বাড়ী ছাড়া হয়েছে। যাযাবরের জীবণ যাপন করছে অন্যত্র। কেউ চলে গেছে খুলনা, সাতক্ষীরা, ঢাকা সহ বিভিন্ন স্থানে। বর্তমান ৬০-৭০ টি পরিবার আতংকে রয়েছে। প্রতিবছর ভাংগনে কারোর বসত ঘরের ধ্বসে গেছে, কারোর গাছ-গাছালী , কারোর আধা-পাকা ঘরের অংশ ঝুলছে। কারোর খড়ের গাদা, রান্না ঘরসহ ভেসে গেছে ফসলের ক্ষেত। কোথাও পুরো রাস্তা। কোথাও দু’চারটি ইট জানান দিচ্ছে এখানে রাস্তা ছিল। লবনাক্ততার কারণে ফসল নষ্ট হচ্ছে। অতিসত্ত্বর ড্রেজার মেশিনে মাটি, বালু উত্তোলন বন্ধ ও ভাঙ্গন প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে রাস্তা সহ বাকী পরিবার গুলোর ঘরবাড়ী এবং ফসলী জমি নদেগর্ভে বিলীন হয়ে যাবে। এব্যাপারে ভাটা মালিক মিনারুল ইসলাম বলেন, উপজেলার তালা থানার শাহজাতপুর গ্রামের ভুট্টু’র কাছ থেকে হারিতে নেয়া যে জমি নদীতে চলে গেছে সে জমি থেকে মাটি কাটছি। এদিকে, দ্রুত ভাঙন রোধ না করা হলে জোয়ারের পানি বৃদ্ধি পেলে ভাঙনের তীব্রতার কারণে পানি ঢুকে বিশাল এলাকা প্লাবিত হওয়ার আশাঙ্কা রয়েছে। বালু খেকোদের বিরুদ্ধে ও ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জনপ্রিয়তা পেয়েছে ঘেরের আইলে বিষমুক্ত সবজি চাষ
পরবর্তী পোস্ট
পাটকেলঘাটায় মাদক বিরোধী কর্মসূচি ও লিফলেট বিতরণ

রিলেটেড পোস্ট

পাইকগাছায় জমি দখল চেষ্টা ও বিএনপি নেতৃবৃন্দের নামে...

সেপ্টেম্বর ৪, ২০২৬

পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আগস্ট ৩০, ২০২৬

পাইকগাছায় সুর তরঙ্গ সংগীত নিকেতন-এ জাতীয় কবি কাজী...

আগস্ট ৩০, ২০২৬

পাইকগাছায় ২৫ অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

আগস্ট ২৯, ২০২৬

পাইকগাছা প্রেসক্লাব উন্নয়নে জেলাপরিষদের বরাদ্দ

আগস্ট ২৭, ২০২৬

পাইকগাছা প্রেসক্লাব উন্নয়নে জেলাপরিষদ-র ৩ লাখ টাকা বরাদ্দ

আগস্ট ২৭, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

পাইকগাছায় ৪ লক্ষ অবৈধ চিংড়ি রেনু জব্দের পর...

জুলাই ১৯, ২০২৬

পাইকগাছায় কাঁচা রাস্তা ও জরাজীর্ণ কালভার্টে আটকা হাজারো...

জুলাই ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting