দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:০৬
সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধে কৃষকের ওপর হামলা 
আদালাতের নিষেধাজ্ঞা অমান্য করে কালিগঞ্জে জমি জবরদখলের পাঁয়তারা:...
জ্বালানি রূপান্তর নিশ্চিত করে নির্মল বায়ুর ভবিষ্যৎ গড়ার...
সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও ছাত্রদল নেতা বাপ্পির সুস্থতা...
সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদকের ওপর হামলা
শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
কালিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগ-ধান রোপণে বাধা
সাতক্ষীরার কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে...
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন
কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

জনপ্রিয়তা পেয়েছে ঘেরের আইলে বিষমুক্ত সবজি চাষ

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২৭, ২০২৩
আগস্ট ২৭, ২০২৩ ০ কমেন্ট 458 ভিউস

সাতনদী ডেস্ক: সাতক্ষীরার তালায় চিংড়ির সাথে পাল্লা দিয়ে বাড়ছে মিঠা পানিতে সাদা মাছের চাষ। আর সাদা মাছ চাষ সম্প্রসারিত হওয়ার সাথে বাড়ছে ঘেরের আইলে বিভিন্ন ধরনের সবজি চাষ। সাথী ফসল হিসেবে শুরু হলেও এখন মূল ফসলের সঙ্গে পাল্লা দিচ্ছে সমানে সমান। মাচায় বা ঘেরের আইলে সবজি আর নিচে পানিতে মাছ চাষ। আর এখানে উৎপাদিত সবজি পুরোটাই বিষমুক্ত। ফলে এর চাহিদাও রয়েছে দেশজুড়ে। তালা উপজেলার বিভিন্ন এলাকার অধিকাংশ মাছের ঘেরে যতদূর চোখ যায় সবুজের হাতছানি। ঘেরের আইলের ওপরে নির্মিত সারি সারি মাচায় ঝুলছে করলা, লাউ, কুমড়া, বরবটি, চিচিঙ্গা, ধুন্দল, শসা ও তরমুজ। আইলের ওপরে রয়েছে ঢ্যাঁড়শ, পুঁইশাক, কাচা মরিচ ও কলাগাছ। বর্ষাকালীন সবজির পাশাপাশি আগাম শীতকালীন সবজি চাষও শুরু করেছেন অনেকে। ঘেরের আইলে সবজি চাষ লাভজনক হওয়ায় এ উপজেলার অধিকাংশ সাদা মাছের ঘেরে সবজির চাষাবাদ দিন দিন বাড়ছে। ফলে জেলার চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জেলায়ও রপ্তানি হচ্ছে এসব সবজি। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে চলতি মৌসুমে উপজেলার ১৬৫ হেক্টর ঘেরের আইলের জমিতে এই সাথী ফসলের চাষ হয়েছে। সেই সাথে কর্ম-সংস্থানের ব্যবস্থা হয়েছে শত শত দিন মজুরের। স্থানীয় চাষী বাবুসহ অনেকে জানান, ঘের থেকে সবজি তুলে আশপাশের রাস্তার মোড়ে নিয়ে যায়। সেখানে বিভিন্ন এলাকার ব্যপারীরা আসেন ক্রয় করতে। বাজার ঘাটে যাওয়ার প্রয়োজন পড়ে না। দামও ভাল পাওয়া যায়। সবজি বিক্রয়ের অর্থ দিয়ে মাছের খাদ্যের ও পরিবারের চাহিদা পূরণ করি। ব্যবসায়ীরা জানান, এ অঞ্চলের বিষমুক্ত সবজির চাহিদা রয়েছে দেশের বিভিন্ন জেলায়। জেলার চাহিদা মিটিয়ে প্রতিনিয়ত অন্যান্য জেলায় চলে যায় টাটকা বিষমুক্ত এসকল সবজি। তালা উপজেলার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, তালা উপজেলায় এবার ১৬৫ হেক্টর ঘেরের আইলে সবজি চাষ হয়েছে। অব্যবহারিত ঘেরের আইলের চাষ উপযোগী জমিতে বিভিন্ন ধরণের সবজি চাষের জন্য চাষীদের সহযোগীতার মাধ্যমে পরামর্শ দেওয়া হচ্ছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বন বিভাগের অভিযানে সুন্দরবনে ৪০ কেজি হরিণের মাংস জব্দ
পরবর্তী পোস্ট
ড্রেজার মেশিন বসিয়ে দিন-রাত বালু উত্তোলন

রিলেটেড পোস্ট

তালায় প্রধান শিক্ষক অসীম কুমারের বিরুদ্ধে অনিয়ম ও...

আগস্ট ২৭, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬

তালায় মিথ্যা অপবাদ দিয়ে জমি দখলের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬

মিথ্যা অপবাদ দিয়ে কৃষককে বাড়ি উচ্ছেদের পাঁয়তারা 

জুলাই ২৫, ২০২৬

 খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রনব ঘোষ বাবলু...

জুলাই ২৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting