দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | ভোর ৫:০৫
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

টানা বর্ষনে সাতক্ষীরার নিম্নাঞ্চল প্লাবিত, ব্যাপক ক্ষয়-ক্ষতি

কর্তৃক kobirubel.satnadee জুলাই ৩০, ২০২১
জুলাই ৩০, ২০২১ ০ কমেন্ট 359 ভিউস

নিজস্ব প্রতিবেদক: গত দুই দিনের টানা ভারি বর্ষনে সাতক্ষীরার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভেসেগেছে হাজার হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি। তলিয়ে গেছে ১৭’শ হেক্টর সদ্য রোপা আমন বীজতলা। পানি বন্দী হয়ে পড়েছে শত শত পরিবার। উপকূলীয় উপজেলা আশাশুনি ও শ্যামনগরের কপোতাক্ষ ও খোলপেটুয়াসহ বিভিন্ন নদ ও নদীর বেড়িবাঁধেও দেখা দিয়েছে ফাটল। বুধবার ও বৃহস্পতিবার গত দুই দিনের টানা ভারী বর্ষণের কারনে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, জেলায় মৎস্য ঘেরের ক্ষতির পরিমান ধরা হয়েছে ৫৩ কোটি ৪৯ হাজার টাকা। এদিকে, টানা বর্ষনে জেলার তালা, কলারোয়া, আশাশুনি, দেবহাটা, কালিগঞ্জ, শ্যামনগর ও সাতক্ষীরা সদর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে মানবেতর জীবন যাপন করছেন শত শত পরিবার।
সাতক্ষীরা পৌরসভার ইটাগাছা এলাকার বাসিন্দা আলীনুর খান বাবুল জানান, পানি নিষ্কাশনের যথাযথ ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে মানুষ বছরের পর বছর ধরে জলাবদ্ধতায় ভুগছে। টানা বর্ষনে তলিয়ে গেছে পৌরসভার ইটাগাছা, কামাননগর, রসুলপুর, মেহেদিবাগ, মধুমোল্লারডাঙ্গী, বকচরা, সরদারপাড়া, পলাশপোল, পুরাতন সাতক্ষীরা, রাজারবাগান, বদ্দিপুর কলোনি, ঘুটিরডাঙি ও কাটিয়া মাঠপাড়াসহ বিস্তির্ন এলাকা। তিনি আরো জানান, গুটি কয়েক লোক অপরিকল্পিতভাবে মৎস্য ঘের করার কারনে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ১৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি আরো জানান, আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তার পরিমানে কিছুটা কম।
সাতক্ষীরা জেলা মৎস্য অফিসার মশিউর রহমান জানান, টানা বৃষ্টিতে সাতক্ষীরার কালিগঞ্জ, আশাশুনি ও শ্যামনগরের ১২ হাজার ৬৫ হেক্টর আয়তনের মোট ১৯ হাজার ৫৪৯ টি মৎস্য ঘের পানিতে তলিয়ে গেছে। যার ক্ষতির পরিমান ধরা হয়েছে আনুমানিক ৫৩ কোটি ৪৯ হাজার টাকা।
সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরেরর অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম জানান, ভারী বর্ষণে জেলার ১৭’শ হেক্টর আমন বীজতলা তলিয়ে গেছে। এছাড়া ৮৬০ হেক্টর রোপা আমন ক্ষেত পানিতে তলিয়ে গেছে। তিনি আরো জানান, বৃষ্টি যদি আর না হয় তাহলে ফসলের আর তেমন কোন ক্ষতি হবে না।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটা থানার ওসি ও এক এস আই’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন
পরবর্তী পোস্ট
সেফুদার ‘নাতনি’ হেলেনা, ছিল আর্থিক লেনদেন

রিলেটেড পোস্ট

দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম

অক্টোবর ৬, ২০২৬

তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প...

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...

অক্টোবর ৫, ২০২৬

তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা

অক্টোবর ৪, ২০২৬

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...

অক্টোবর ৪, ২০২৬

কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...

অক্টোবর ৪, ২০২৬

‘গুজব, অপপ্রচার ও উসকানি ঠেকাতে কঠোর নজরদারি থাকবে’-...

অক্টোবর ৪, ২০২৬

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক

অক্টোবর ৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting