দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৯:৩৯
সাতক্ষীরায় এক বন্ধুর ছিনতাইয়ের কবলে আরেক বন্ধু 
সাতক্ষীরায় নানা আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
খুলনায় দশম শ্রেণির ছাত্রীকে গুলি
আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু
সাতক্ষীরায় মাদক ব্যাবসা বন্ধের দাবিতে বিক্ষোভ
ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে সুযোগ পেলেন মাসুম...
গাবুরায় রোদেলা ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ প্রকল্পে অনিয়ম, বহাল তবিয়াতে কৃষিকর্মকর্তা আবু...
বাজারের ব্যাগে মিলল নবজাতকের মরদেহ
তিন সন্তানকে ফেলে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

জ্বালানি তেলের মুল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির দু’গ্রুপের পৃথক কর্মসূচী

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১২, ২০২২
আগস্ট ১২, ২০২২ ০ কমেন্ট 586 ভিউস

পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেলের অস্বাভাবিক মুল্য বৃদ্ধি, অসহনীয় বিদ্যুতের লোডশেডিং ও সকল প্রকার পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপির পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনে শুক্রবার বিকাল ৫ টায় শহরের ইটাগাছা হাটের মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের হাটের মোড়ে¡ প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।


সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, সাবেক এমপি কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির আহবায়ক শের আলী, সদর থানা বিএনপির আহবায়ক অ্যাড. নুরুল ইসলাম, দেবহাটা বিএনপির আহবায়ক মহিউদ্দীন সিদ্দিকী, রুহুল কুদ্দুস, জেলা শ্রমিকদল সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা কৃষকদল আহবায়ক আহসানুল কাদির স্বপন, জেলা জাসাস এর ফারুক হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, আক্তারুজ্জামন বাপ্পি, কামরুজ্জামান ভুট্র, শফিকুল আলম বাবু, আনারুল ইসলাম প্রমুখ ।
বক্তারা বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারী। জনগণের ভোটাধিকার হরণ করতে তারা বিরোধী দলকে রাজপথে নামতে দিচ্ছেননা। তারা আরো বলেন, এই সরকার জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করে দেশের দরিদ্র জনগোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দরিদ্র জনগোষ্ঠীর সামান্য উপার্জনে তাদের পক্ষে সংসার পরিচালনা কষ্টসাধ্য হয়ে পড়েছে। অবিলম্বে তেল গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ম‚ল্য দারিদ্র জনগোষ্ঠীর ক্রয় ক্ষমতার মধ্যে আনার জোর দাবী জানান তারা।
অপরদিকে, বিকাল ৪টায় শহরের সঙ্গীতা মোড় এলাকায় জেলা বিএনপি’র আরেকটি গ্রুপের বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মৃনাল কান্তি রায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল হাসান। তিনি বলেন, ‘তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যম‚ল্যের সীমাহীন ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবন যাত্রায় ব্যাঘাত ঘটছে। সাধারণ খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস উঠেছে। তেলের দাম বাড়ার কারণে পরিবহনে ভাড়া বেড়েছে। ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়ে গেছে। এতে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনে প্রভাব পড়েছে। দ্রব্যম‚ল্যের ঊর্ধ্বগতির কারণে তারাও আজ দিশেহারা। তিনি আরও বলেন, এই সরকারকে হটাতে হলে রাজপথে নামতে হবে, তবেই এই সরকারের পতন হবে। তাদের সময় শেষ হয়ে এসেছে। এ সরকার দ্রব্যম‚ল্য বৃদ্ধি করে লুটপাট করছে। দেশের দ্রব্যম‚ল্যের উর্ধ্বগতি রোধে সরকারের ব্যর্থতা প্রমাণ হয়েছে। অবৈধ সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো আমরা।’ সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য আইনুল ইসলাম নান্টা, সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির আহবায়ক আবুল হাসান হাদী, সদস্য সচিব আতাউর রহমান, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আলী হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি মিলন শিকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কলারোয়া উপজেলা যুবদলের আহবায়ক সবুজ পারভেজ, তালা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তফা মন্টু, যুবদল নেতা ফরিদ, আলিম, কামরুল, উজ্জল, জামাল, আসাদুজ্জামান খোকা, রুবেল, রেজাউল, চন্দন, রাহাত, সাদ্দাম, আরিফুল আলো, রাজু প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক। সমাবেশ শেষে সঙ্গীতা মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের চায়না বাংলা শপিং কমপ্লেক্স’র সামনে গিয়ে শেষ হয়। মিছিলে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সিরাজুলকে জমি দখলে মদদ দিচ্ছে খোদ ইউএনও
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা সফর করলেন ব্রুনাই রাষ্ট্রদূত হাজী হারিস বিন ওসমান

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় এক বন্ধুর ছিনতাইয়ের কবলে আরেক বন্ধু 

জুলাই ৪, ২০২৬

সাতক্ষীরায় নানা আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জুলাই ৩, ২০২৬

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু

জুলাই ৩, ২০২৬

সাতক্ষীরায় মাদক ব্যাবসা বন্ধের দাবিতে বিক্ষোভ

জুলাই ৩, ২০২৬

ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে সুযোগ পেলেন মাসুম...

জুলাই ৩, ২০২৬

গাবুরায় রোদেলা ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

জুলাই ৩, ২০২৬

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ প্রকল্পে অনিয়ম, বহাল তবিয়াতে কৃষিকর্মকর্তা আবু...

জুলাই ৩, ২০২৬

সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে খানপুর পশ্চিমপাড়ায় সড়ক নির্মাণকাজের...

জুলাই ৩, ২০২৬

সাতক্ষীরা সদর ও দেবহাটার অবকাঠামো ও শিক্ষা উন্নয়নে...

জুলাই ৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting