দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:৫৫
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

জার্মানিতে বাধ্যতামূলক মিলিটারি সার্ভিস নিয়ে বিতর্ক

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১৬, ২০২৩
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ০ কমেন্ট 303 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

২০১১ সালে জার্মান তরুণদের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ বন্ধ করার পর ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে সেই ব্যবস্থা আবার চালু করার প্রস্তাব শোনা যাচ্ছে৷ খোদ প্রতিরক্ষামন্ত্রী সে বিষয়ে আলোচনার পক্ষে৷ এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে জার্মানি সংবাদমাধ্যম ডয়চে ভেলে।

ইউক্রেনের উপর রাশিয়ার হামলার বর্ষপূর্তির ঠিক আগে ইউরোপীয় দেশগুলির প্রতিরক্ষার ক্ষমতার বিষয়টি গুরুত্ব পাচ্ছে৷ এক বছর ধরে ইউক্রেনকে অস্ত্র, গোলাবারুদ, সরঞ্জাম সরবরাহ করতে গিয়ে জাতীয় সেনাবাহিনী ও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী কোম্পানিগুলি হিমশিম খাচ্ছে৷ বিশেষ করে কয়েক দশক ধরে অবহেলার পর জার্মানির মতো দেশের প্রতিরক্ষার বেহাল অবস্থা নিয়ে তুমুল তর্কবিতর্ক চলছে৷

সেই বিতর্কে এবার নতুন মাত্রা যোগ করলেন জার্মানির নতুন প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিউস৷ চ্যান্সেলর ওলাফ শলৎস গত বছরই প্রতিরক্ষা খাতের জন্য এককালীন ১০ হাজার কোটি ইউরো বরাদ্দ করেছেন৷ ন্যাটোর লক্ষ্যমাত্রা পূরণে বাৎসরিক প্রতিরক্ষা বাজেটও জিডিপি-র দুই শতাংশ বাড়ানোর লক্ষ্যমাত্রা পূরণ করেছেন৷ সেইসঙ্গে জার্মান সেনাবাহিনী ‘বুন্ডেসভেয়ার’-এর আমূল সংস্কারের প্রয়োজনীয়তাও স্বীকার করছে তার সরকার৷

কিন্তু পিস্টোরিউসের মতে, এমন সব পদক্ষেপই যথেষ্ট নয়৷ সেনাবাহিনীর লোকবল বাড়াতে নির্দিষ্ট বয়সের পুরুষদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ আবার চালু করার প্রস্তাব নিয়েও আলোচনা করা উচিত৷ সংবাদ সংস্থা ডিপিএ-কে পিস্টোরিউস বলেন, শুধু যুদ্ধবিগ্রহ নয়, বিপর্যয়ের সময়েও এই বাড়তি লোকবল কাজে লাগবে।

উল্লেখ্য, ২০১১ সালে জার্মান তরুণদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ বন্ধ করা হয়েছিল৷

জার্মান প্রতিরক্ষামন্ত্রীর এমন যুক্তির বিরুদ্ধে জোট সরকারের মধ্যেই জোরালো প্রতিক্রিয়া শোনা যাচ্ছে৷ সরকারের শরিক উদারপন্থী এফডিপি দলের বিচারমন্ত্রী মার্কো বুশমান বলেন, তরুণ প্রজন্ম এমনিতেই করোনা মহামারির কারণে সাম্প্রতিক বছরগুলিতে যথেষ্ট কষ্ট সহ্য করেছে৷ তাই এমন অবস্থায় বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ সংক্রান্ত আলোচনা একেবারেই কাম্য নয়৷ বুশমান বলেন, জার্মানির লাখ লাখ মানুষ নিজস্ব সিদ্ধান্তের ভিত্তিতেই স্বেচ্ছায় সেনাবাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন৷

জার্মান সেনাবাহিনীর রিজার্ভ সংগঠন প্রতিরক্ষামন্ত্রীর ভাবনার প্রতি সমর্থন জানিয়েছে৷ সংগঠনের প্রধান পাট্রিক সেন্সবুর্গ এক সাক্ষাৎকারে বলেন, সেনাবাহিনীর মৌলিক দায়িত্ব হলো দেশের সুরক্ষা নিশ্চিত করা৷ তার জন্য আরও সরঞ্জামের পাশাপাশি লোকবল বাড়ানোও প্রয়োজন৷ বাধ্যতামূলক মিলিটারি সার্ভিস ছাড়া সেটা সম্ভব নয় বলে সেন্সবুর্গ মনে করেন৷

সেন্সবুর্গ আরও বলেন, বর্তমানে জার্মানির সুরক্ষার জন্য প্রায় সাড়ে তিন লাখ সক্রিয় সৈন্য এবং ১২ লাখ রিজার্ভ সৈন্যের প্রয়োজন৷ অথচ এই মুহূর্তে দুই লাখেরও কম সৈন্য ও ৩০ হাজার রিজার্ভ সৈন্য সক্রিয় রয়েছেন৷ বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ ছাড়া সেই ঘাটতি মেটানো সম্ভব নয় বলে তিনি মনে করেন৷

বুন্ডেসভেয়ারের ইন্সপেক্টর জেনারেল এবারহার্ড সর্ন বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের পুরানো কাঠামো আবার চালু করার প্রস্তাবের বিরোধিতা করেছেন৷ ‘ডি ভেল্ট’ সংবাদপত্রকে তিনি বলেন, শুধু তরুণদের জন্য সেনাবাহিনীতে ছয় মাসের বাধ্যতামূলক কার্যকাল আর যুগোপযোগী নয়৷ তার চেয়ে নারী-পুরুষ নির্বিশেষে এক বছরের বাধ্যতামূলক সার্ভিসের পক্ষে সওয়াল করেন সর্ন৷

এর আওতায় শুধু সেনাবাহিনী নয়, নাগরিক সমাজের জন্যও প্রশিক্ষণ দেওয়া যেতে পারে৷ তবে এমন পদক্ষেপের জন্য রাজনৈতিক সদিচ্ছা সম্পর্কে সংশয় প্রকাশ করেন তিনি৷

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ড্রোন উৎপাদনে ইরান সবাইকে ছাড়িয়ে যাচ্ছে: যুক্তরাষ্ট্র
পরবর্তী পোস্ট
তুরস্ক-সিরিয়ায় নিহত ৪২ হাজার ছুঁই ছুঁই

রিলেটেড পোস্ট

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting