দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ১০:১৫
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

ড্রোন উৎপাদনে ইরান সবাইকে ছাড়িয়ে যাচ্ছে: যুক্তরাষ্ট্র

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১৬, ২০২৩
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ০ কমেন্ট 393 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

সস্তা এবং প্রাণঘাতী ড্রোন উৎপাদনে ইরান সবাইকে ছাড়িয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। তারা বলছে, ইউক্রেনে রাশিয়ার হামলাকে নিজের ড্রোনের ক্ষমতা প্রদর্শনের মঞ্চ হিসেবে ব্যবহার করছে তেহরান।

মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার বিশ্লেষকরা বিষয়টি বর্ণনা করেছেন। তারা বলছেন, মধ্যপ্রাচ্যে আঞ্চলিক ড্রোন নির্মাতা থেকে ইউক্রেন যুদ্ধে মস্কোর সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক সমর্থক হয়ে উঠেছে ইরান।

পশ্চিমাদের অভিযোগ, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অন্যতম শক্তিশালী অস্ত্র ইরানে তৈরি ড্রোন। তবে ড্রোন সরবরাহের বিষয়টি উড়িয়ে দিয়েছে তেহরান।

এমন প্রেক্ষাপটে মার্কিন কর্মকর্তারা কিছু গোপন তথ্য ফাঁস করেছে। এতে দেখা যায়, মধ্যপ্রাচ্যে বেশ কিছু হামলায় ইরানের তৈরি ড্রোন ব্যবহার হয়েছে। সৌদি আরবের তেল শিল্পে হামলা থেকে ২০২১ সালে মার্সার স্ট্রিট ট্যাঙ্কার হামলা পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে ইরানের ড্রোন ব্যবহার হয়েছে। এসব ড্রোনের অবশ্য একটিকে নিজেদের বলে স্বীকার করেছে ইরান। আর এই ড্রোনের বৈশিষ্ঠের সঙ্গে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ব্যবহার করা ড্রোনের বেশ মিল রয়েছে।

এই মার্কিন কর্মকর্তাদের একজন তেহরানকে সস্তা এবং অত্যন্ত কার্যকরী ড্রোন উৎপাদনে বিশ্বনেতা হিসেবে আবির্ভূত বলে বর্ণনা করেছেন।

ইউক্রেন যুদ্ধের জন্য মস্কোতে ইরানি ড্রোন সরবরাহের বিষয়টিকে অনেক প্রতিবেদনে সত্য বলে বিবেচনা করা হয়েছে। পাশাপাশি একাধিক মার্কিন প্রতিবেদনে ইরান ও রাশিয়ার মধ্যে ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সামরিক সহযোগিতার বর্ণনা দেওয়ার চেষ্টা চলছে।

মার্কিন কর্মকর্তারা বলছেন, এসব খবরের উদ্দেশ্য হলো ইরানের ড্রোন চালান নিয়ে যুক্তরাষ্ট্র যে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে, তার গভীরতা সম্পর্কে বিশ্বকে সতর্ক করা।

রাশিয়াকে তিন মডেলের ড্রোন সরবরাহ করেছে ইরান। সেগুলো হলো, শাহেদ ১৩১ এবং ১৩৬ কামিকাজে ড্রোন। এগুলোকে ক্রুজ ক্ষেপণাস্ত্রের সস্তা বিকল্প হিসেবে ব্যবহার করছে মস্কো। এ ছাড়া মোহাজের-৬ মাল্টি রোল ড্রোনও বেশ কার্যকরী। এগুলোকে সাধাণরত গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হয়ে থাকে।

ইউক্রেন থেকে উদ্ধার হওয়া শাহেদ ১৩৬-এর ধ্বংসাবশেষের সঙ্গে ২০১৪ সালে ইরানের জাতীয় মহাকাশ প্রদর্শনীতে তোলা ড্রোনের ইঞ্জিনের মিল পেয়েছেন মার্কিন কর্মকর্তারা। তারা বলছেন, দুই ড্রোনের রিং গিয়ার, স্টার্টার, নিষ্কাশন এবং তাপ সিঙ্ক অভিন্ন।

মার্কিন কর্মকর্তারা এটিকে আবশ্যক প্রমাণ বলে বর্ণনা করছেন। তারা বলছেন, রাশিয়াকে ফের ড্রোন সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে মনে হচ্ছে ইরানকে।

সমর বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনে ব্যবহারের জন্য ইরান দ্রুত সময়ের মধ্যে তাদের ড্রোনগুলো শক্তিশালী করেছে। তারা সম্ভবত মনুষ্যবিহীন বিমান তৈরিতেও অনেক এগিয়ে গেছে।

ইরানি ড্রোনের ওপর গোয়েন্দা তথ্য প্রকাশ করার কারণ বর্ণনা করে এক কর্মকর্তা বলেন, ‘ইরানের ড্রোন যে রাশিয়া ব্যবহার করছে, এ বিষয়ে যারা সংশয় আছে, তাদের চোখে খুলে দেয়ার জন্যই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

রাশিয়াকে ড্রোন সরবরাহে ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। তারপরও ইরানকে থামানো যাচ্ছে না। এ ইস্যুতে এবার হয়তো আরও শক্ত পদক্ষেপ নিতে চাইছে দেশ দুটি। আর সে লক্ষ্যেই এসব তথ্য প্রচার করে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক সমর্থন আদায়ের চেষ্টা করছে তারা।

যদিও ইরানের সাম্প্রতিক কর্মকান্ড এটাই প্রমাণ করছে যে চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে ইরানের ড্রোনের বিশাল বাজার রয়েছে। কিছু দিন আগে গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ায় নতুন ধরনের উন্নত দূরপাল্লার সশস্ত্র ড্রোন পাচার করতে নৌকা এবং একটি রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান সংস্থা ব্যবহার করছে ইরান।

রুশ কর্মকর্তারা গত নভেম্বরে তেহরান সফর করেন। সে সফরের পর অন্তত ১৮টি ড্রোন ভ্লাদিমির পুতিনের নৌবাহিনীতে সরবরাহ করা হয়েছিল তেহরান। এসবের মধ্যে ৬টি মোহাজের ড্রোন পছন্দ করে রাশিয়া।

এদিকে যুক্তরাজ্য সোমবার জাতিসংঘের কাছে প্রমাণ উপস্থাপন করে যে জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের উন্নত অস্ত্র সরবরাহ করছে ইরান। সূত্র: দ্য গার্ডিয়ান

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রুশবিরোধী নতুন নিষেধাজ্ঞায় ব্যর্থ ইইউ
পরবর্তী পোস্ট
জার্মানিতে বাধ্যতামূলক মিলিটারি সার্ভিস নিয়ে বিতর্ক

রিলেটেড পোস্ট

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting