দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে সফর, ১৪৪৮ হিজরি | রাত ৮:০২
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

জনজীবনে হাহাকার: মির্জা ফখরুল

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৮, ২০২৩
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ০ কমেন্ট 295 ভিউস

জাতীয় ডেস্ক:

চাল, ডাল, তেল, চিনি, ডিম, মুরগি ও ওষুধসহ সব পণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবনে হাহাকার। দেশের ৪২ শতাংশ অর্থাৎ প্রায় ৪ কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছেন। অথচ, সরকার দলীয় লোকজন হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করেছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশের হওয়া চুক্তি অপ্রয়োজনীয় ও অসম বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, এই যে বিদ্যুৎ নিয়ে আদানি গ্রুপের সঙ্গে একটা চুক্তি হয়েছে। সেই চুক্তি নিয়ে দেশি-বিদেশি বিশ্লেষকরা বলছেন, এটা একটা অপ্রয়োজনীয় ও অসম চুক্তি। যেখানে বাংলাদেশ শুধু পয়সা দিয়ে যাবে। কোনো লাভ পাবে না।

‘দেশে মূল্যস্ফীতি, ডলার সঙ্কট, ব্যাংকিং সেক্টরে চরম নৈরাজ্য, ঋণ খেলাপি হচ্ছে। ১৫ থেকে ১৬ বিলিয়ন ডলার পাচার করা হয়েছে; যার বেশিরভাগই করা হয়েছে হুন্ডির মাধ্যমে। অথচ, ডলার সঙ্কটের কারণে তেল, গম, চাল, চিনি, ওষুধের কাঁচামালসহ অনেক নিত্যপণ্য আমদানি করা যাচ্ছে না’।

মির্জা ফখরুল বলেন, গত ৬ বছরে সরকারের বিদেশি ঋণের পরিমাণ বেড়েছে প্রায় দ্বিগুণ। অথচ, সরকার নানা ধরনের আর্থিক চুক্তি করছে, যার কুফল ভোগ করছে সাধারণ জনগণ। সরকার গত ১০ বছরে বিদ্যুৎ খাতে দলীয় ব্যবসায়ীদের ৯০ হাজার কোটি টাকা পাইয়ে দিয়েছে।

গত ২ মাসে সরকার ৫০ হাজার কোটি টাকা নতুন করে ছাপিয়েছে, উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, প্রতি মাসে ১ বিলিয়ন ডলার রিজার্ভ পতন হচ্ছে। টাকার মূল্যমান চরম কমেছে। অথচ, সরকার দলীয় লোকজন বিভিন্ন দেশে টাকা পাচার করে গাড়ি-বাড়ি করছে।

ওবায়দুল কাদেরের কথার প্রসঙ্গ ধরে মির্জা ফখরুল বলেন, তিনি বলেছেন দ্রব্যমূল্য বৃদ্ধির দায় নাকি বিএনপির। তার পরিপ্রেক্ষিতে আমরা স্পষ্ট বলতে চাই, দ্রব্যমূল্য বৃদ্ধির দায় পুরোটাই বর্তমান সরকারের। এর মধ্যে কোনোভাবেই বিএনপির কোনো দায় নেই। আওয়ামী সিন্ডিকেটের কারণেই এ দ্রব্যমূল্য বৃদ্ধি, বাজারে অস্থিরতা এবং সাধারণ মানুষের জীবনে হাহাকার।

সবশেষে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার সম্পূর্ণ লুটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। মোটকথা, এই সরকার যেহেতু জনগণের ভোটে নির্বাচিত নয়, তাই জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। তাই তারা লাগামহীন দুর্নীতি করেই যাচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা পরিপূর্ণভাবে দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি চাই। তিনি মুক্ত হবার পরই তার রাজনীতি করা বা না করার প্রশ্ন।

সংবাদ সম্মেলনে আরও—উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পুলিশের কনস্টেবল নিয়োগের নামে প্রতারণা, ৪ যুবক আটক
পরবর্তী পোস্ট
দুই বোনের মুখে টিকে আছে একটি ভাষা

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting