দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | সকাল ৮:৩৩
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

চাকুরি দেওয়ার নাম করে অর্থ হাতিয়ে নিয়ে উল্টো মিথ্যা মামলায় জেল হাজত খাটানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৯, ২০২৩
জুলাই ১৯, ২০২৩ ০ কমেন্ট 347 ভিউস

নিজস্ব প্রতিবেদক: চাকুরি দেওয়ার নাম করে অর্থ হাতিয়ে উল্টো মিথ্যা মামলায় জেল হাজত খাটানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, আশাশুনি উপজেলার কুন্দুড়িয়া গ্রামের শুভ্র মন্ডলের স্ত্রী অর্পণা মন্ডল। লিখিত অভিযোগে তিনি বলেন, আমার ভাইজী রেখারানী মন্ডলের স্বামী শরৎ মন্ডল এর বাড়ি দেবহাটা উপজেলার কামকাটিতে। কিন্তু তারা সাতক্ষীরা শহরে বসবাস করে। আমার একমাত্র কন্যা সুম্মিতা মন্ডল তখন সাতক্ষীরায় লেখাপড়া করত। সে সময় রেখারাণী তাকে তাদের বাড়িতে নিয়ে রাখে। পড়াশোনার পাশাপাশি সাংসারিক কাজ করে দিত মেয়ে সুম্মিতা। এসময় আমার মেয়ের প্রতি কুনজর পড়ে ভাইজী জামায় শরৎ এর। সে সময় কৌশলে আমার মেয়ের সাথে কিছু আপত্তিকর ছবি তুলে রাখে শরৎ। এরপর থেকে ওই ছবি দেখিয়ে ব্লাকমেইল করে আমার মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক স্থাপনের চেস্টা করে। আমার মেয়ে বিষয়টি বুঝতে পেরে বাড়িতে চলে আসলেও সে সময় আমাদের কিছুই জানাইনি। এদিকে আমার একমাত্র পুত্র বাপন মন্ডলকে বিমান বন্দরে চাকুরি পাইয়ে দেওয়ার নাম করে ৩ লক্ষ টাকা দাবি করে। শরৎ মন্ডল ভাইজী জামাতা হওয়ার সরল বিশ^াসে আমি গণেশ চন্দ্র গাইনের কাছে জমি বিক্রয় করে ১ লক্ষ ৬০ হাজার টাকা শরৎ মন্ডলের প্রদান করি এবং বাকী টাকা নিয়োগের পরে দেওয়ার প্রতিশ্রুতি দেই। অগ্রণী ব্যাংকে আমার ছেলের বেতন আসবে বলে অগ্রণী ব্যাংক সাতক্ষীরা শাখায় আমার স্বামীর নামে একটি একাউন্ট খোলায়। ইতোমধ্যে আমার স্বামী হার্টঅ্যাটাক করলে সুচতুর শরৎ সাতক্ষীরা মেডিকেল থেকে একটি সাদা চেকে আমার স্বামী কাছ থেকে একটি স্বাক্ষর করিয়ে নেয়। শরৎ যখন তার স্বার্থ চারিতার্থ করতে পারেনি তখন তার কাছে থাকা আপত্তিকর ছবি প্রকাশ করে আমার মেয়ের সংসার ভেঙে দেওয়ার হুমকি দিতে থাকে। অন্যদিকে চাকুরি দেওয়ার নাম করে টাকা নিলেও চাকুরি দিতে পারেনি এবং ওই টাকাও ফেরত না দিয়ে তালবাহানা করতে থাকে। আমি টাকা চাইতে গেলে হুমকি প্রদর্শন করে বলে বেশিবাড়াবাড়ি করলে তোমার মেয়ের সংসার ভেঙে দেবো। এরপর তার কাছে থাকা আমার স্বামীর স্বাক্ষরিত ওই সাদা চেকে ১০ লক্ষ টাকা বসিয়ে চেকটি ডিজঅনার করিয়ে আদালতে চেক জালিয়াতির মামলা দায়ের করে। ওই মিথ্যা মামলায় বর্তমানে আমার স্বামী জেল হাজতে রয়েছেন। আমরা অত্যান্ত অসহায় প্রকৃতির মানুষ। ওই মিথ্যা মামলায় স্বামী জেলে থাকায় বর্তমানে আমরা মানবেতর জীবন যাপন করছি। অন্যদিকে আমার মেয়ের সংসারেও এখন অশান্তির আগুন জ¦লছে। আমি এখন দিশেহারা হয়ে পড়েছি। স্বামী শরৎ মন্ডল এর দায়েরকৃত মিথ্যা মামলা থেকে স্বামীর অব্যাহতি পূর্বক মুক্তি এবং যাতে আমার মেয়ে শান্তিতে সংসার করতে পারে তার ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবুকে সংবর্ধনা
পরবর্তী পোস্ট
প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষ রোপন কর্মসূচি

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting