দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ২:১৫
বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...
সড়ক সংস্কারে বাঁধা নয়, শুধুমাত্র অপ্রয়োজনীয় অংশ উচ্ছেদ...
জেলা প্রশাসক দেখবেন কি? দেবহাটায় সরকারি মূল্যের চেয়ে...
লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস
জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিবকে ফুলেল শুভেচ্ছা
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু
তালায় বাপের বাড়ি বেড়াতে এসে হামলার শিকার কন্যাশিশুসহ...
সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ
সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগজ্ঞের কৃষক দলের আহ্বায়ককে...
.শ্যামনগরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
চট্টগ্রাম

চট্টলবন্ধু এস এম জামাল উদ্দিন ছিলেন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের রূপকার

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৯, ২০২০
জুলাই ১৯, ২০২০ ০ কমেন্ট 477 ভিউস

চট্টগ্রাম অফিস:  বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের রূপকার বীর মুক্তিযোদ্ধা শ্রমিকলীগ নেতা মরহুম এস এম জামাল উদ্দিন এর ১১ম মৃত্যুবার্ষিকী ১৮ই জুলাই ২০২০ইং তারিখে দিনব্যাপি কর্মসূচির মাধ্যমে পালিত হয়। বেলা ১১টা ঘটিকার সময় হাটহাজারী মাদারসা গ্রামস্থ মরহুম এস এম জামাল উদ্দিন এর কবরে চট্টগ্রাম নাগরিক ফোরাম, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি, আমরা মুক্তিযোদ্ধার সন্তান এস এম জামাল উদ্দিন স্মৃতি পরিষদসহ স্থানীয় বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের উদ্যোগে এস এম জামাল উদ্দিন এর কবরে ফুলের শ্রদ্ধাঞ্জলী ও কবরজেয়ারত এবং দোয়া মাহফিলের মাধ্যমে সম্পূর্ন হয়। চট্টলবন্ধু মরহুম এস এম জামাল উদ্দিন ছিলেন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের রূপকার, তিনি ২০০৯ সালে ১৮ই জুলাই মৃত্যুর আগ পর্যন্ত বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালনের মাধ্যমে বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নের দাবীতে নিয়মতান্ত্রীক আন্দোলন সংগ্রাম করে গেছেন। আজকে বাস্তবতার নিরীখে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামে যেসব উন্নয়ন কর্মকান্ড চালাচ্ছেন তা কিন্তু ৮০ দশকের এই সেই এস এম জামাল উদ্দিন এর আন্দোলনের ফসল। এস এম জামাল উদ্দিন মনে প্রাণে বঙ্গবন্ধুর আদশের্র সৈনিক ছিলেন। তিনি ৮৮ সালের ১৪ই আগস্ট বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি প্রতিষ্ঠার মাধ্যমে তত সময়ের এরশাদ সরকারের কাছে প্রথমে ১৫ দফা পরবর্তী ৯০এর বিএনপি সরকারের কাছে ২১ দফা ৯৬ তে আওয়ামীলীগ সরকারের কাছে জরুরী ভিত্তিতে ৭দফা দাবী উপস্থাপন করেছিলেন। দাবী আদায়ের লক্ষ্যে বৃহত্তার চট্টগ্রামে ৪৮ ঘন্টা হরতাল, রাজপথ ও রেলপথ অবরোধ, প্রতিবাদি সভা, মানববন্ধন, সেমিনারসহ অসংখ্য কর্মসূূচি পালন করেছেন। যার প্রেক্ষিতে এস এম জামাল উদ্দিন চট্টগ্রামবাসির কাছে একজন উন্নয়ন সংগঠক এবং চট্টলবন্ধু হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। আজকে বাস্তব প্রেক্ষাপটে এস এম জামাল উদ্দিনকে অনুসরণ করে এস এম জামাল উদ্দিন এর সহযোদ্ধা চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেনের নেতৃত্বে চট্টগ্রামের সুশিল সমাজের মতামতের ভিত্তেতে চট্টগ্রামের চলমান সমস্যাসহ পরিকল্পিত নগরায়ন ও জলবদ্ধতা নিরসনের জন্য চট্টগ্রাম নাগরিক ফোরাম কাজ করে যাচ্ছে। চট্টগ্রাম নাগরিক ফোরাম এর মহাসচিব মো. কামাল উদ্দিন এর নেতৃত্বে কবরে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন পূর্বক এস এম জামাল উদ্দিন এর স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভায় যে সব সংগঠনের প্রতিনিধি আলোচনায় অংশ নিয়েছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা, আমুসের উপদেষ্টা বাবু দীপঙ্কর চৌধুরী কাজল, মহানগর আওয়ামীলীগের কার্যকরী সদস্য আবদুল লতিফ টিপু, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, বিশিষ্ট ইতিহাস গবেষক সোহেল মাহমুদ ফখরুদ্দিন, সাবেক ছাত্র নেতা অচিন্ত্য কুমার দাশ, নাগরিক ফোরামের যুগ্ম মহাসচিব আকরাম হোসেন, স্থানীয় আওয়ামীলীগ নেতা মো: দিদার, আমুস বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুরজিত দত্ত সৈকত, মরহুম এস এম জামাল উদ্দিনের পুত্র আমুসের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ আলী, মহানগর আওয়ামীলীগ নেতা সোহেল মাহমুদ, বঙ্গবন্ধু জাতীয় চারনেতা পরিষদের সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমদাদ, বঙ্গবন্ধু জাতীয় চারনেতা পরিষদের সাংগঠনিক সম্পাদক অরুণ কুমার দত্ত, আমুস দক্ষিন জেলার সদস্য আশীষ দাশ, আমুস বিশ্ববিদ্যালয়ের সহ—সভাপতি মঈনুল ইসলাম, মো: ইসমাইল, ফয়সাল আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় নেতৃবৃন্দরা এস এম জামাল উদ্দিনকে চট্টগ্রামের আগামী প্রজন্মের কাছে চির স্মরণিয় করে রাখার জন্য এস এম জামাল উদ্দিন এর নামে চট্টগ্রাম শহরে যেকোন একটি সড়কের নামকরণের আহ্বান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
হ্যাসপিলের সঙ্গে কে এই যুবতী?
পরবর্তী পোস্ট
দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক বাবলু’র ইন্তেকাল

রিলেটেড পোস্ট

রুগ্ন ভেনামী চিংড়ি পোনায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষিরা

জুন ৯, ২০২৬

বাংলালিংকের ১২তম ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা

এপ্রিল ২৫, ২০২৬

কম দামের পণ্যের জন্য লাইনে বড় লড়াই

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সঠিক তথ্যে ভোটার হবো,স্মার্ট বাংলাদেশে গড়ে তুলবো

মার্চ ৪, ২০২৪

চসিক কাউন্সিলর ওয়াসিমের দুর্নীতির তদন্তে নেমেছে দুদক

ডিসেম্বর ১০, ২০২৩

চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদার দাবিতে ভাঙচুর ও...

ডিসেম্বর ১০, ২০২৩

চট্টগ্রামে ব্যাটারি রিকশায় আড়াইশ কোটি টাকার চাঁদাবাজি ক্স...

ডিসেম্বর ৪, ২০২৩

চট্টগ্রাম-১৩ আসনে শক্ত অবস্থানে আওয়ামী লীগ, কেন্দ্রের দিকে...

নভেম্বর ২৯, ২০২৩

৫ টাকায় ‘স্মার্ট স্কুল বাস’এ বিদ্যালয়ে যাবে শিক্ষার্থীরা:...

নভেম্বর ২৩, ২০২৩

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting