দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৮:৪৯
লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস
জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিবকে ফুলেল শুভেচ্ছা
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু
তালায় বাপের বাড়ি বেড়াতে এসে হামলার শিকার কন্যাশিশুসহ...
সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ
সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগজ্ঞের কৃষক দলের আহ্বায়ককে...
.শ্যামনগরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
কলারোয়ায় এক যুবকের মৃতদেহ উদ্ধার
সাতক্ষীরায় রাউন্ড টেবিল বৈঠকে জলবায়ু সংকট মোকাবিলায় বহুপাক্ষিক...
সাংবাদিকতায় আন্তর্জাতিক ফেলোশিপ পাওয়ায় আসাদুজ্জামান ও তানজিরকে সাতক্ষীরা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
চট্টগ্রাম

চট্টগ্রাম নাগরিক ফোরামের ভার্চুয়াল আলোচনা সভায় বক্তারা মহান বিজয়ের অঙ্গীকারে সকল অসুন্দরের নিপাত ঘটাবে

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ২১, ২০২১
ডিসেম্বর ২১, ২০২১ ০ কমেন্ট 548 ভিউস

চট্টগ্রাম ব্যুরো: ‘মহান বিজয় দিবস ২০২১’ এবং বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ১৯শে ডিসেম্বর রাত ৯টায় চট্টগ্রাম নাগরিক ফোরামের এক ভার্চুয়াল সভা ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন।

তিনি বলেন, আজকে আমাদের স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য নেতৃত্বে এবং মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগের মাধ্যমে যার মধ্যে রয়েছে ১০০০ এর বেশি বুদ্ধিজীবী। আজ আমি চট্টগ্রাম নাগরিক ফোরামের মাধ্যমে তাদের সবাইকে গভীরভাবে স্মরণ করছি। আমরা চট্টগ্রাম নাগরিক ফোরাম স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে চট্টগ্রাম তথা পুরো বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছি আগামীতেও করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করছি।

ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিন বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে যদি আমরা বিজয় না পেতাম, তাহলে আজ আমরা অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের মাধ্যমে বিশ্বদরবারে যে শক্ত অবস্থান করে নিয়েছি তা কখনোই সম্ভব হতো না। তিনি ছিলেন এ দেশের অসহায় নির্যাতিত মানুষের ভাগ্য উন্মোচনের ত্রাণকর্তা। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চ এর ভাষণেই এ দেশ পরিচালনার সব দিক-নির্দেশনা বিদ্যমান ছিল এবং আজ এ দেশের যত উন্নয়ন ও অগ্রগতি হচ্ছে তা সবই বঙ্গবন্ধুর অবদান।

আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেছেন। স্বাধীনতার আজ ৫০ বছর পূর্ণ হলো। বিজয়ের এই দিনে নাগরিক ফোরামের পক্ষ থেকে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি। ১৯৭১ সালে বাংলাদেশে যে গণহত্যা চালানোর হয়েছে তার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য আমাদের কাজ করে যেতে হবে। বর্তমান সরকারের সব উন্নয়ন এবং প্রাপ্তির মাঝে অন্যতম হচ্ছে সরকার যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছে। বঙ্গবন্ধুর হত্যাকারী এবং যে সকল যুদ্ধাপরাধী বিদেশে পালিয়ে আছে তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে।

আলোচনাসভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আজিম উদ্দিন, শিল্পি শাহরিয়ার খালেদ, মোহাম্মদ ইলিয়াছ, কানিজ ফাতেমা, এজিএম জাহাঙ্গির, ইমতিয়াজ আহমেদ, তসলিম খাঁ, শাওন ইমতিয়াজ মির্জা, কামরুল ইসলাম, কাউসার ফারুক।

আলোচনা সভা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেটে শাহাদতবরণকারী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করা হয়। এ ছাড়াও জাতীয় চার নেতা ও ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বঙ্গবন্ধু ব্যাডমিন্টন প্রতিযোগীতা
পরবর্তী পোস্ট
শ্যামনগর উপক‚লে শ্রমজীবী শিশুদের হাতে বই, অভিভাবকেরা খুশি

রিলেটেড পোস্ট

রুগ্ন ভেনামী চিংড়ি পোনায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষিরা

জুন ৯, ২০২৬

বাংলালিংকের ১২তম ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা

এপ্রিল ২৫, ২০২৬

কম দামের পণ্যের জন্য লাইনে বড় লড়াই

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সঠিক তথ্যে ভোটার হবো,স্মার্ট বাংলাদেশে গড়ে তুলবো

মার্চ ৪, ২০২৪

চসিক কাউন্সিলর ওয়াসিমের দুর্নীতির তদন্তে নেমেছে দুদক

ডিসেম্বর ১০, ২০২৩

চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদার দাবিতে ভাঙচুর ও...

ডিসেম্বর ১০, ২০২৩

চট্টগ্রামে ব্যাটারি রিকশায় আড়াইশ কোটি টাকার চাঁদাবাজি ক্স...

ডিসেম্বর ৪, ২০২৩

চট্টগ্রাম-১৩ আসনে শক্ত অবস্থানে আওয়ামী লীগ, কেন্দ্রের দিকে...

নভেম্বর ২৯, ২০২৩

৫ টাকায় ‘স্মার্ট স্কুল বাস’এ বিদ্যালয়ে যাবে শিক্ষার্থীরা:...

নভেম্বর ২৩, ২০২৩

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting