দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৭:১২
প্রাণসায়ের খাল রক্ষায় আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায়...
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলন অনুষ্ঠিত
চরম ঝুঁকিতে পরানদাহা ব্রিজে, দ্রুত সংস্কারের দাবি
পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ-কে রাষ্ট্রীয় মর্যাদায়...
সাতক্ষীরার উপকূলে ভেড়ীবাঁধ নির্মানের কাজ করতে এসে চর...
সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর তিন সদস্য আটক
প্রাণসায়ের খাল রক্ষায় আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায়...
সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর নজরদারি বিজিবির
সুন্দরবনে ‘জনাব বাহিনী’র প্রধান ফারুকসহ তিনজন গ্রেপ্তার
ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
চট্টগ্রাম

চট্টগ্রামে মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন স্মরণে নাগরিক ফোরামের ভার্চুয়াল স্মরণসভা

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৯, ২০২১
জুলাই ১৯, ২০২১ ০ কমেন্ট 548 ভিউস

চট্টগ্রাম ব্যুরো: বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের পুরোধা এবং বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন গণ-সংগ্রাম কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ আলহাজ্ব এস. এম জামাল উদ্দিনের ১২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত (১৭ জুলাই) চট্টগ্রাম নাগরিক ফোরামের উদোগে এক ভার্চুয়াল স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান এবং মরহুম এস. এম জামাল উদ্দিনেরই তৎকালিন সহযোদ্ধা এবং বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন গণ-সংগ্রাম কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রাক্তন ছাত্র নেতা ব্যারিস্টার মনোয়ার হোসেন।

এই অনুষ্ঠানটি পরিচালনা করেন চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মোহাম্মদ কামাল উদ্দিন। এতে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ সাবিহা মুছা, মরহুম এস. এম জামাল উদ্দিনের স্ত্রী সুরাইয়া জামাল উদ্দিন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক রাজনীতিবিদ আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন গণ-সংগ্রাম কমিটির প্রতিষ্ঠাতা সমন্বয়কারী শাহরিয়ার খালেদ, রাশেদ মনোয়ার, কাজী গোলাপ রহমান, কামরুল ইসলাম, তসলিম খাঁ, ইমতিয়াজ শাওন, এজিএম জাহাঙ্গীর, কানিজ ফাতিমা লিমা, মরহুমার কন্যা ডা. নাহিদা খানম, সাদিয়া খানম, ডা. সাঈদ আহমেদ, জাহিদ হোসেন ও সংগঠক আশরাফুল ইসলাম প্রমূখ।

বক্তারা বানিজ্যিক রাজধানী তথা জাতীয় অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের পুরোধা এবং ঐ আন্দোলনে নেতৃত্বদানকারী প্রথম সংগঠন বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন গণ-সংগ্রাম কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস. এম জামাল উদ্দিনের চট্টগ্রাম উন্নয়নের অবদান অনস্বীকার্য । বক্তারা বলেন, আজ চট্টগ্রাম উন্নয়ন শব্দটি যে জনপ্রিয়তা অর্জন করেছে এবং চট্টগ্রাম উন্নয়ন একটি রাজনৈতিক নির্বাচনের ম্যানোফেষ্টোতে সবাই ব্যবহার করেন। কারণ এটিকে জনপ্রিয় করে গেছেন মরহুম এস এম জামাল উদ্দিন সাহেব এবং তাঁর সহযোদ্ধারা।

বক্তারা বলেন, মরহুম এস এম জামাল উদ্দিনের নেতৃত্বে উন্নয়ন আন্দোলন ঐক্যবদ্ধভাবে চট্টগ্রামবাসী করেছেন এবং এর ফলশ্রুতিতে চট্টগ্রামের উন্নয়নের অনেক কর্মকান্ড- বিগত সরকার গুলো করেছে। যার ফসল চট্টগ্রামবাসী ভোগ করছে। বলা চলে এই উন্নয়ন আন্দোলন চলার কারণেই চট্টগ্রাম শতবছর এগিয়ে গেছে। তা না হলে, চট্টগ্রামবাসী নিশ্চুপ থাকত। সংগ্রাম কমিটির মাধ্যমে এস এম জামাল উদ্দিন যদি নেতৃত্ব না দিতেন তাহলে আজ চট্টগ্রাম হয়ত আগের মতোই অবহেলিত থাকত, চট্টগ্রামে উন্নয়ন বলে কিছু থাকত না।

বক্তারা দুঃখ প্রকাশ করে বলেন, মরহুম এস এম জামাল উদ্দিন সাহেবের মৃত্যুর পর তৎকালিন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী সাহেব তাঁর স্বরণ সভায় ঘোষণা দিয়েছিলেন, মরহুমের নামে তাঁর স্মৃতি রক্ষার্থে একটি সড়কের নামকরণ করা হবে চট্টগ্রাম মহানগরীতে। কিন্তু আজ পর্যন্ত সেটি বাস্তবায়নের কোন উদ্যোগ নেওয়া হয়নি। বক্তারা এ ব্যাপারে বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, মরহুম এস এম জামাল উদ্দিনের মতো নিষ্ঠাবান, ত্যাগী নেতাদের স্মৃতি যদি ধরে রাখতে না পারি ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে না পারি তাহলে এটা চট্টগ্রামের প্রতি এবং মুক্তিযোদ্ধের চেতনার প্রতি অবিচার করা হবে। কারণ মরহুম এস এম জামাল উদ্দিন শুধু চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের নেতা ছিলেন না তিনি একজন বীর মুক্তিযোদ্ধাও ছিলেন।

সভায় চট্টগ্রাম সিআরবি এলাকায় যে কোন ধরণের প্রাইভেট প্রকল্প হাসপাতালের নামে বাস্তবায়নের চেষ্টার তীব্র প্রতিবাদ জানান।এবং এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদানের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রাস্তার পাগলীকে নতুন কাপড় উপহার দিলেন এসআই হাফিজ
পরবর্তী পোস্ট
তালায় জাপা নেতা আ: রশিদ আর নেই

রিলেটেড পোস্ট

রুগ্ন ভেনামী চিংড়ি পোনায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষিরা

জুন ৯, ২০২৬

বাংলালিংকের ১২তম ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা

এপ্রিল ২৫, ২০২৬

কম দামের পণ্যের জন্য লাইনে বড় লড়াই

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সঠিক তথ্যে ভোটার হবো,স্মার্ট বাংলাদেশে গড়ে তুলবো

মার্চ ৪, ২০২৪

চসিক কাউন্সিলর ওয়াসিমের দুর্নীতির তদন্তে নেমেছে দুদক

ডিসেম্বর ১০, ২০২৩

চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদার দাবিতে ভাঙচুর ও...

ডিসেম্বর ১০, ২০২৩

চট্টগ্রামে ব্যাটারি রিকশায় আড়াইশ কোটি টাকার চাঁদাবাজি ক্স...

ডিসেম্বর ৪, ২০২৩

চট্টগ্রাম-১৩ আসনে শক্ত অবস্থানে আওয়ামী লীগ, কেন্দ্রের দিকে...

নভেম্বর ২৯, ২০২৩

৫ টাকায় ‘স্মার্ট স্কুল বাস’এ বিদ্যালয়ে যাবে শিক্ষার্থীরা:...

নভেম্বর ২৩, ২০২৩

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting