দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:১০
হার্ডওয়্যার ব্যবসায়ী হারুন জানান, দোকান খুলতে গেলে দোকানের...
শ্যামনগরে “আনিশা মেকওভার অ্যান্ড বিউটি পার্লার”-এর শুভ উদ্বোধন
সাতক্ষীরায় আগাম উৎপাদন তারিখ দিয়ে বেকারি পণ্য বিক্রি...
নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে চারা  বিতরণ 
শ্যামনগরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
শ্যামনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
সাতক্ষীরায় নিজের স্ত্রী-সন্তানের অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে অসহায়...
লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি
সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

গ্রামীণ ব্যাংক গুনাকরকাটি শাখার বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৭, ২০২২
মার্চ ১৭, ২০২২ ০ কমেন্ট 450 ভিউস

নিজস্ব প্রতিবেদক : আশাশুনি উপজেলার কুল্যার মোড়স্থ গ্রামীণ ব্যাংক গুনাকরকাটি শাখার বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ পাওয়া গেছে। একাধিক গ্রাহক গ্রামীণ ব্যাংকের সহকারী শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে অভিযোগ করেন।

সরেজমিন তথ্য অনুসন্ধানে গিয়ে আরও একটি অভিযোগ মেলে হাতে নাতে। জানাগেছে, দীর্ঘ কয়েক বছর ধরে গ্রামীণ ব্যাংক গুনাকরকাটি শাখায় সদস্য হিসেবে লেনদেন করছেন নওয়াপাড়া গ্রামের রুস্তম আলী সরদারের স্ত্রী কহিনুর খাতুন। উক্ত শাখায় তার নামে একটি ফিক্স ডিপোজিট রয়েছে। ইতিপূর্বে কহিনুর খাতুন ৮০হাজার টাকা ঋণ নিয়ে নিয়ম মাওফিক তা পরিশোধও করেছেন। পরবর্তীতে একলাখ বিশ হাজার টাকা নেওয়ার জন্য আবেদন করলে ব্যাংকের সহকারী শাখা ব্যবস্থাপক জুলফিকার আলি নিয়ম অনুযায়ী ৯০হাজার টাকা ঋণ দিতে পারবে বলে জানিয়ে দেন। তবে একবারে নয়, দুইটি ঋণের মাধ্যমে তিনি একলাখ বিশ হাজার টাকা ঋণ দিতে পারবেন বলে সদস্যাকে জানান। সদস্যা কহিনুর খাতুন অভিযোগ করে বলেন, আমাদের একবারে আবেদনকৃত টাকা দেওয়ার কথা বলে এখন তালবাহানা শুরু করেছেন তিনি। এ নিয়ে গর্ভবতী অবস্থায় একাধিকবার ব্যাংকে ধরনা দিতে হয়েছে কহিনুর খাতুনকে। তাছাড়া ব্যাংকে সেবা নিতে আসা কহিনুর সহ অধিকাংশ গ্রাহকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন সহকারী শাখা ব্যবস্থাপক জুলফিকার আলি। অন্যান্য সদস্যরা এ প্রতিবেদককে বলেন, ইতিপূর্বে কখন এ শাখায় হয়রানির শিকার হতে হয়নি তাদেরকে। কিন্তু এ শাখায় সহকারী শাখা ব্যবস্থাপক জুলফিকার আলির যোগদানের পর থেকে ঋণের আবেদন খারিজ, আবেদনকৃত ঋণের টাকার থেকে কম ঋণ পাশ হওয়া সহ প্রতিনিয়ত হয়রানি হতে হয় তাদের। ইতিমধ্যে একাধিক গ্রাহক অসৌজন্যমূলক আচরণের ফলে এবং সঠিক সেবা না পেয়ে গ্রামীণ ব্যাংক গুনাকরকাটি শাখার সদস্য পদ বাতিল করে অন্য ব্যাংক বা ভিন্ন এনজিও প্রতিষ্ঠানে সদস্য হয়েছে বলে জানান সে-সকল সদস্যগন। উক্ত শাখার সহকারী শাখা ব্যবস্থাপক জুলফিকার আলির স্বেচ্ছাচারিতা ও অসৌজন্যমূলক আচরণের জন্য ঋণ পরিশোধ শেষে আরও কয়েকজন সদস্য অন্য এনজিও প্রতিষ্ঠানে সদস্য হবেন বলে দুঃখ প্রকাশ করেন তারা। এবিষয়ে জানাতে চাইলে গ্রামীণ ব্যাংক গুনাকরকাটি শাখা ব্যবস্থাপক ধর্মান্ত বিশ্বাস মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, আমি বাড়ীতে আছি। অফিসে না গিয়ে, এবিষয়ে কিছুই বলতে পারবো না। এদিকে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে গ্রাহকদের সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে নিবন্ধন নিলেও, গ্রামীণ ব্যাংকের এধরণের কিছু অসাধু কর্মকর্তার জন্য সাধারণ মানুষ গ্রামীণ ব্যাংকের মত একটি সু-প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এভাবে চলতে থাকলে আগামী কয়েক মাসের মধ্যে সদস্য বিহীন শাখা হিসেবে পরিচিতি লাভ করবে গ্রামীণ ব্যাংক গুনাকরকাটি শাখাটি। বিষয়টি আমলে নিয়ে তদন্ত পূর্বক অভিযুক্ত সহকারী শাখা ব্যবস্থাপক জুলফিকার আলির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তার কাছে জোর দাবী জানিয়েছেন ভুক্তভোগী সদস্যাবৃন্দ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় ঠিকাদার সমিতির মানব বন্ধন
পরবর্তী পোস্ট
জামিন পেয়েই মামলার বাদীকে দেখে নেওয়ার হুমকি

রিলেটেড পোস্ট

আশাশুনিতে মতপ্রকাশ ও ডিজিটাল মিডিয়া সাক্ষরতা বিষয়ক ‘ফ্রিড’...

জুন ২৪, ২০২৬

রাফাতের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের...

জুন ২৪, ২০২৬

আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার

জুন ২১, ২০২৬

আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

প্রতাপনগরে ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্য ঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting