দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ২:৫০
নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন
রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা
শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 
সাতক্ষীরায় ছাত্রদলের আংশিক কমিট ঘোষনা 
আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী
সাতক্ষীরায় বুশরা গ্রুপের চেয়ারম্যানকে অপহরনের অভিযোগ
অর্জন ফাউন্ডেশন ও বিএনপিএস’র উদ্যোগে নারী, শান্তি ও...
শ্যামনগর পৌরসভার মাহমুদপুর এলাকার প্রধান সড়কটি সংস্কারের দাবী...
আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, রিপন-ছট্টুর বিরুদ্ধে...
সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর খাইরুল ইসলামের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সারাদেশ

গাজীপুরে গণধর্ষণ অভিনেত্রীকে, ভাবিকে ধর্ষণ নারায়ণগঞ্জে

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ৪, ২০২১
ফেব্রুয়ারি ৪, ২০২১ ০ কমেন্ট 410 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও গণধর্ষণ ঘটেছে। এর মধ্যে গাজীপুরে অভিনেত্রীকে গণধর্ষণের অভিযোগে পাঁচজন ও রংপুরে কিশোরী ধর্ষণে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ছাড়া নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভাবিকে ধর্ষণের অভিযোগে দেবরকে পুলিশ হন্যে হয়ে খুঁজছে। পাশাপাশি গাজীপুরে আরেকটি ধর্ষণের মামলায় বাবা ও সৎ ভাইকে গ্রেফতার করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্য-

গাজীপুর : কাশিমপুরে এক অনুষ্ঠানের জন্য ডেকে নিয়ে এক কিশোরী অভিনেত্রীকে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা। পুলিশ এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে। এরা হলেন কাশিমপুর থানার সারদাগঞ্জ লিয়াকত মার্কেট এলাকার জাহাঙ্গীর আলম ওরফে শুভ (২৩), টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার খৈলসিন্দু (উয়ার্শী) এলাকার সুমন মিয়া (২৭), ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভদ্রাসনের রাসেল তালুকদার (৩৫), নওগাঁর আত্রাই উপজেলার সমসপাড়ার জহির উদ্দিন (৩২) ও রংপুরের হারাগাছ উপজেলার গোফরটারীর সাহাবুল ওরফে আইজুল (৩৭)। তারা সবাই কাশিমপুর থানা এলাকায় বসবাস করছেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-কমিশনার (গোয়েন্দা) জাকির হাসান জানান, কিশোরগঞ্জের পাকুন্দিয়ার এক কিশোরী গাজীপুর সিটির কোনাবাড়ীর আমবাগে ভাড়া থেকে অভিনয় ও নৃত্যশিল্পী হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতেন। ৩১ জানুয়ারি রাতে একটি স্টেজ শোতে অভিনয়ের জন্য ওই কিশোরীকে কাশিমপুরের হাতিমারায় নিয়ে যায় দুর্বৃত্তরা। সেখান থেকে জাহাঙ্গীর ও তার দুই সহযোগী তাকে সারদাগঞ্জের বর্ষাডেঙ্গার রাসেল তালুকদারের টিনশেড ঘরে নিয়ে যায়। সেখানে জাহাঙ্গীরসহ পাঁচ যুবক কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করেন। একপর্যায়ে কিশোরী কৌশলে পালিয়ে যান এবং গতকাল থানায় মামলা করেন কিশোরী। পুলিশ এ ঘটনায় জড়িত অভিযোগে জাহাঙ্গীর, সুমন, রাসেল, জহির ও আইজুলকে গ্রেফতার করেছে। এদের আদালতের মাধ্যমে গতকাল জেল হাজতে পাঠানো হয়।

রংপুর : তারাগঞ্জে মঙ্গলবার রাতে ধর্ষণের অভিযোগ এনে এক কিশোরীর মা থানায় মামলা করেছেন। রাতেই অভিযুক্ত মিজানুর রহমানকে (২০) আটক করে পুলিশ। গতকাল তাকে আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে পাঠানো হয়।
নারায়ণগঞ্জ : ১ ফেব্রুয়ারি আড়াইহাজার উপজেলার ব্রাহ্মণদি ইউনিয়নের বালিয়াপাড়ায় ঘর পরিষ্কারের কথা বলে ডেকে নিয়ে চাচাতো ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গতকাল মামলা হয়েছে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, বাড়িতে কেউ না থাকার সুযোগে আঙিনা পরিষ্কারের কথা বলে ভাবিকে ডেকে নিয়ে দেবর নাঈম জোরপূর্বক ধর্ষণ করেন। লোকলজ্জার ভয়ে তিনি বিষয়টি গোপন রাখেন। তবে অসুস্থ হয়ে পড়লে প্রথমে আড়াইহাজার হাসপাতাল, পরে ঢাকা মেডিকেলে ভর্তি হন। অভিযুক্ত বালিয়াপাড়া গ্রামের মৃত সিদ্দিক বেপারীর ছেলে নাঈমকে গ্রেফতারে অভিযান চলছে।

গাজীপুর : গাজীপুরে বাবা ও সৎভাইয়ের ধর্ষণে এক স্কুলছাত্রী আট মাসের অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগে মামলা হয়েছে। পুলিশ বাবা ও সৎভাইকে গ্রেফতার করেছে। এরা হলেন সিলেটের জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ী এলাকার জুবায়ের খান (৪০) ও তার ছেলে নাসির উদ্দিন (২০)।

জিএমপির কোনাবাড়ী থানার ওসি আবু সিদ্দিক জানান, প্রথম স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় দ্বিতীয় বিয়ে করেন জুবায়ের। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে তিনি কোনাবাড়ীর হরিণাচালায় থেকে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করেন। তার দ্বিতীয় সংসারের সন্তান নাসির উদ্দিন স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র। গত বছর জুবায়ের তার প্রথম সংসারের মেয়েকে (১৯) গাজীপুরে এনে একটি স্কুলে নবম শ্রেণিতে ভর্তি করান। তারা একই বাসায় বসবাস করে আসছিলেন। এদিকে ১৫ জুন রাতে পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে জুবায়ের ভয়ভীতি দেখিয়ে তার মেয়েকে ধর্ষণ করেন। পরে আরও একাধিকবার ধর্ষণ করেন। এদিকে সৎভাই নাসিরও ওই কিশোরীকে বিভিন্ন সময় ধর্ষণ করেন। এতে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি তার মাকে জানালে গতকাল থানায় মামলা করেন। পুলিশ জুবায়ের ও নাসিরকে গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের কথা স্বীকার করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে প্রেমিকাদের ব্ল্যাকমেইল করতেন বেলাল
পরবর্তী পোস্ট
০২নং ওয়ার্ডের মুনজিতপুর গ্রামে সৈয়দ মাহমুদ পাপার নির্বাচনী গণসংযোগ

রিলেটেড পোস্ট

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

আজ আমি কাঠগড়ায়, কাল হয়তো আপনি

মে ৯, ২০২৬

ভারতে প্রবেশ কালে গাজীপুর ৪ আসনের এমপি সালাউদ্দীন...

মে ৯, ২০২৬

সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা...

মে ৪, ২০২৬

দুই দিন ধরে হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

মে ১, ২০২৬

মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...

এপ্রিল ৩০, ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

বাংলালিংকের ১২তম ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা

এপ্রিল ২৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting