দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ২:০৩
বিদ্যুৎস্পৃষ্টে  প্রতিবন্ধী যুবকের মৃত্যু
শহরের বুকে জলফুলের মায়া: সরকারি টেকনিক্যাল স্কুল ও...
সাতক্ষীরা বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত
সাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়িতে হামলা: নারীকে...
কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...
যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পাটকাঠিতেই লোকসান ঘুচছে পাইকগাছার পাটচাষিদের: রূপালী কাঠিতে অর্থনীতির...
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার...
উপকুলে ঐতিহ্যের ধান চিনিকানি রক্ষায় সম্মিলিত উদ্যোগ: সাড়ে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনাপাইকগাছাসাতক্ষীরা জেলা

খুলনায় দুর্নীতি দমন কমিশনের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কর্তৃক Satnadee Satkhira মে ৬, ২০২৬
মে ৬, ২০২৬ ০ কমেন্ট 186 ভিউস

পাইকগাছা প্রতিবেদক :“রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ”- এই দীপ্ত অঙ্গীকারকে সামনে রেখে খুলনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এর উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৬মে বুধবার নগরীর কাইফেং চাইনিজ রেস্টুরেন্টে ‘দুর্নীতি প্রতিরোধে করণীয়’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে দুদক, সমন্বিত জেলা কার্যালয় (সজেকা), খুলনা। কর্মশালায় খুলনা জেলা ও উপজেলা পর্যায়ের ১০টি দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) প্রায় ৭৫ জন সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন খুলনার বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ ফজলুল হক। প্রধান অতিথি তার বক্তব্যে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠনের উদ্দেশ্যে, আইনি ভিত্তি, গঠন কাঠামো মেয়াদ, সদস্যদের যোগ্যতা ও অযোগ্যতা নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। প্রশিক্ষণ শেষে তিনি অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন।

দুদক সজেকা খুলনার উপপরিচালক মামুনুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় দুদকের তফসিলভুক্ত অপরাধসমূহ এবং কমিশনে অভিযোগ দায়েরের সঠিক পদ্ধতি নিয়ে স্বাগত বক্তৃতায় বিস্তারিত আলোচনা করা হয়। তিনি মাঠ পর্যায়ে দুর্নীতি প্রতিরোধে কমিটির সদস্যদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। প্রশিক্ষণ সেশনে দুর্নীতি প্রতিরোধের চ্যালেঞ্জ মোকাবিলা ও দুপ্রক সদস্যদের ভূমিকা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন দুদক খুলনার সহকারী পরিচালক মোঃ জাহিদ ফজল। এছাড়া, দুর্নীতি প্রতিরোধে ‘তথ্য অধিকার আইন’ এর গুরুত্ব তুলে ধরেন আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ মেহেদী হাসান। ভবিষ্যৎ প্রজন্মের মাঝে সততা ও নৈতিকতা ছড়িয়ে দিতে ‘সততা স্টোর’ গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন উপসহকারী পরিচালক মোঃ মহসীন আলী। পুরো ট্রেনিং সেশনে কোর্স কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেন দুদক খুলনা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোঃ রুবেল হোসেন। কর্মশালায় খুলনা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. মনি মোহন সাহা সহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তৃণমূল পর্যায়ে দুর্নীতি বিরোধী সচেতনতা আরও বেগবান হবে।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাংবাদিকের ঘের লুটের নেতৃত্ব দিল ছাত্রলীগ নেতা
পরবর্তী পোস্ট
কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ নেট-পাটা অপসারণ

রিলেটেড পোস্ট

বিদ্যুৎস্পৃষ্টে  প্রতিবন্ধী যুবকের মৃত্যু

সেপ্টেম্বর ২৪, ২০২৬

সাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়িতে হামলা: নারীকে...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সেপ্টেম্বর ২৩, ২০২৬

পাটকাঠিতেই লোকসান ঘুচছে পাইকগাছার পাটচাষিদের: রূপালী কাঠিতে অর্থনীতির...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

ভৈরবের ভাঙনে ঘরহারা মানুষ, এবার মেয়েদের বিয়েতেও বাধা

সেপ্টেম্বর ২৩, ২০২৬

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ: শিবসা নদীতে...

সেপ্টেম্বর ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...

সেপ্টেম্বর ২২, ২০২৬

নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...

সেপ্টেম্বর ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting