
নিজস্ব প্রতিবেদক ঃ বৈদ্যুতিক বাতি জালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সোহরাব হোসেন (১৮) নামে এক প্রতিবান্ধী যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮টার দিকে সাতক্ষীরার সদর উপজেলার আলিপুর ইউনিয়নের চাঁপাডাঙা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহরাব হোসেন একই এলাকার হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আসাদুল ইসলাম জানান, সোহরাব হোসেন একজন প্রতিবান্ধী। তিনি একটি পরিতাক্ত বাড়িতে বসবাস করতেন। আজ বুধবার রাত ৮টার দিকে তিনি বৈদ্যুতিক বাল্ব জালাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পড়েন। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে স্থানীয় তার মরাদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, খরব শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

