দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৮:৫৬
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

খাস সম্পত্তি পাইয়ে দেওয়ার প্রলোভনে ৬ লক্ষাধিক টাকা উদ্ধার ও নিরাপত্তার দাবি

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৭, ২০২২
মার্চ ১৭, ২০২২ ০ কমেন্ট 380 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধার স্ত্রীকে খাস সম্পত্তি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেওয়া ৬ লক্ষাধিক টাকা উদ্ধার ও তার নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল বারুইপাড়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা গোলঅম মোস্তফার স্ত্রী ভুক্তভোগী আনোয়ারা বেগম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, স্বামীর মৃত্যুর পর আমি সেলাইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলাম। সম্প্রতিক সময়ে কুখরালী এলাকার মোসলেমের পুত্র মহিদুল ইসলাম অল্প খরচে আমাকে ৩/৪ বিঘা খাস জমি পাইয়ে দেবে বলে প্রস্তাব দেন। যেহেতু স্বামী নেই সেকারনে জমিটা পেলে আমার সংসার পরিচালনায় সুবিধা হবে ভেবে সরল বিশ্বাসে আমি তার কাছে তিন দফায় মোট ১লক্ষ টাকা ৪১ হাজার টাকা প্রদান করি। পরবর্তীতে মহিদুল আমাকে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তা রাজু স্যারের বিকাশে টাকা দিতে হবে তাহলে সকল কাগজপত্র ঠিক করে দেবে। এরপর রাজু স্যারের ব্যহৃত দুটি মোবাইল ০১৮১৩-৬৭৮৭৫২ এবং ০১৭৬৩ ৬১৬৬৯০ নাম্বার দেয়। ওই রাজু নামের কথিত অফিসার আমার সাথে প্রায়ই কথা বলতো। রাজুর বিকাশ নাম্বারে কাগজপত্র ছাড়ানোর জন্য আমি বিভিন্ন সময়ে ৬ লক্ষ ১০ হাজার টাকা প্রদান করি। এখন রাজুর নাম্বারে ফোন দিলে জনৈক মহিলা ফোন রিসিভ করে বলেন, রাজু স্যার মারা গেছেন। উপায়ন্তর না পেয়ে আমি মহিদুলের কাছে গিয়ে এবং তার ব্যবহৃত মোবাইল নাম্বার ০১৯৩৬ ০৪৫৩৫৬ এবং ০১৯১২ ৩২৫৭৮৫ এর মোবাইলে ফোন করে টাকা ফেরত চাইলে সে তালাবাহানা করতে থাকে। একপর্যায়ে মহিদুলের বাড়িতে গেলে আমাকে কোন টাকা দিতে পারবে না মর্মে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং কেউকে বিষয়টি না জানানোর জন্য হুমকি ধামকি প্রদর্শন করে। তিনি বলেন, আমি বীর মুক্তিযোদ্ধা স্বামীকে হারিয়ে একমাত্র পুত্র নিয়ে এখন না খেয়ে দিনাতিপাত করছি। সরলতার সুযোগে আমাকে ঠকিয়ে এতগুলো টাকা হাতিয়ে নিয়ে ওই মহিদুল এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অথচ আমি বিভিন্ন এনজিও এবং ব্যক্তির কাছ থেকে ঋণ দেনা করে ওই টাকাগুলো প্রতারক মহিদুলের কাছে তুলে দিয়েছিলাম। সে আমাকে ঠকিয়ে পথে বসিয়েছে। আমার একমাত্র পুত্র একটি কোম্পানিতে চাকুরি করে যা উপার্জন করে তা দিয়ে সংসার পরিচালনা করা খুবই কষ্টসাধ্য। তিনি আরো বলেন, ওই মহিদুল টাকা ফেরত দেওয়া তো দূরের কথা উল্টো আমাকেসহ আমার সন্তানকে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে। এঘটনায় আমি থানায় একটি সাধারণ ডায়েরিও করেছি। একদিকে টাকা হারিয়ে আমি দিশেহারা অন্যদিকে ওই প্রতারকের খুন জখমের হুমকিতে আমি এবং আমার সন্তান এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় তার প্রয়াত বীর মুক্তিযোদ্ধার অসহায় স্ত্রী হিসেবে ওই প্রতারক চক্রের কবল থেকে তার টাকা উদ্ধার এবং ওই প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নগরঘাটায় স্বামী হত্যাকারী স্ত্রী ও তার প্রেমিকের ফাঁসির দাবি
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে যৌন হয়রানির মামলায় আটক ১

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...

অক্টোবর ১, ২০২৬

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

অক্টোবর ১, ২০২৬

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন

অক্টোবর ১, ২০২৬

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

সেপ্টেম্বর ৩০, ২০২৬

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting