দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই সফর, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:৪০
কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার...
ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে ফেসবুক স্টাটাসে যা বললেন...
কালিগঞ্জে নিখোঁজের ১১ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার,...
শিশুকে শ্লীলতাহানির অভিযোগে অটোরিকশা চালকের পুরুষাঙ্গে মরিচের গুড়া ...
দিল্লির বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার হলেন সাতক্ষীরার...
সাতক্ষীরায় ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু
তালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন
কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে রাতের অভিযানে...
ভাঙা মসজিদের জায়গা নির্ধারন করল বিএনপি ও জামায়াতের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

ক্ষুদ্র চা পান দোকানীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ৫, ২০২২
এপ্রিল ৫, ২০২২ ০ কমেন্ট 374 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় ভূয়া কাগজপত্র সৃষ্টি করে জালিয়াতির মাধ্যমে সরকারি সম্পত্তি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে ক্ষুদ্র ব্যবসায়ীদের একাধিক মিথ্যা মামলায় হয়রানি এবং বিভিন্ন হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে ব্যবসায়ীদের পক্ষে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার আব্দুল করিমের ছেলে সুজন হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন আমরা সাতক্ষীরা শহরের সঙ্গীতামোড়স্থ পশু হাসপাতাল সংলগ্ন রাস্তার পাশের ক্ষুদ্র ব্যবসায়ীগন। দীর্ঘ দিন যাবত সড়কের ধারে সরকারি খাস সম্পত্তিতে কেউ চা, কেউ পান বিড়ি এবং ডাব বিক্রয় করে জীবিকা নির্বাহ করে আসছি। সেখানে ২০ জন ক্ষুদ্র ব্যবসায়ীরা ভোর থেকে গভীর রাত পর্যন্ত দোকানদারি করে পরিবারের মুখে অন্ন তুলে দেন। কিন্তু সম্প্রতি উক্ত সম্পত্তির উপর কুনজর পড়ে সদরের আলীপুর গ্রামের মেহের আলী গাজীর পুত্র শাহিন ও ফারুক সহ কতিপয় ব্যক্তিদের। তারা বর্তমানে উক্ত সম্পত্তির মালিক দাবি করে আসছেন। অথচ উক্ত সম্পত্তির হাল রেকর্ড সরকার বাহাদুরের নামে। এপর্যন্ত জমি দাবিকারী ব্যক্তিরা জমির খাজনা পরিশোধ করতে পারেনি। সড়ক বিভাগের পক্ষ থেকে কয়েকবার উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও জীবন জীবিকার তাগিদে আবারো বাঁশ খুটি বসিয়ে চা, পান ,ডাব বিক্রি করে থাকি। শাহিন, ফারুকসহ কতিপয় ব্যক্তি উক্ত সম্পত্তি থেকে আমাদের উচ্ছেদ করে অবৈধভাবে দখলের চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আমাদের তাড়াতে পারলে সরকারের সম্পত্তি দখল নিতে পারবে। আর এ কারনেই আমাদের দরিদ্র অসহায় ক্ষুদ্র চা পান দোকানীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলায় দায়ের করে হয়রানি করে যাচ্ছে ওই শাহিন। অথচ সেখানে শাহীন গংয়ের কোন সম্পত্তি নেই। তারা ভূয়া ডিপি ও কাগজপত্র সৃষ্টি করে দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। উল্লেখিত শাহীনের দেওয়া মিথ্যা মামলায় ৮ জন দোকানী বর্তমানে হয়রানি হচ্ছেন। জেলও খেটেছেন একজন দোকানী। রমজান মাসে দোকানাদরা প্রায় বসেই আছেন। অথচ ওই মিথ্যা মামলার বোঝা মাথায় নিয়ে ছুটে বেড়াতে হচ্ছে। ফলে পরিবার পরিজন নিয়ে বর্তমানে চরম মানবেতর জীবন যাপন করছি। শুধু এখানেই শেষ নয় ওই সম্পত্তি ছেড়ে না দিলে ব্যবসায়ীদের নামে আরো একাধিক মিথ্যা মামলা বিভিন্ন জেলায় দায়ের করবে মর্মে হুমকি প্রদর্শন করে যাচ্ছে ওই খাস সম্পদ লোভী শাহীন। আমরা শাহীনের চক্রে দিশেহারা হয়ে পড়েছি। আমরা ক্ষুদ্র চা-পান ব্যবসায়ীরা ওই শাহীন চক্রের দেওয়া মিথ্যা মামলার হাত থেকে রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ক্ষমতাসীন দলের নেতাদের ছত্রছায়ায় চলছে রমরমা মাদকের ব্যবসা
পরবর্তী পোস্ট
ভোমরা সিএন্ডএফ এর সদস্যদের ফি ও মাসিক চাঁদা পরিশোধের আহবান

রিলেটেড পোস্ট

ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে ফেসবুক স্টাটাসে যা বললেন...

জুলাই ২১, ২০২৬

দিল্লির বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার হলেন সাতক্ষীরার...

জুলাই ২০, ২০২৬

সাতক্ষীরায় ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার

জুলাই ২০, ২০২৬

সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

জুলাই ২০, ২০২৬

তালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন

জুলাই ২০, ২০২৬

কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে রাতের অভিযানে...

জুলাই ২০, ২০২৬

ভাঙা মসজিদের জায়গা নির্ধারন করল বিএনপি ও জামায়াতের...

জুলাই ২০, ২০২৬

সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি...

জুলাই ২০, ২০২৬

দ্বিতীয়বার বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন বিলাল হোসেন

জুলাই ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting