দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি | বিকাল ৪:৫৫
শ্যামনগরে অপমৃত্যুর সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আল-আমিনকে...
শ্যামনগরে ডেন্টাল চেম্বারের আড়ালে যৌন হয়রানীর অভিযোগ
সরকারি জমিতে অবৈধ স্থাপনা অপসারণ করলেন এসিল্যান্ড
ঘেরের কাজে গিয়ে ফিরলেন লাশ: পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের...
আজ আমি কাঠগড়ায়, কাল হয়তো আপনি
ভারতে প্রবেশ কালে গাজীপুর ৪ আসনের এমপি সালাউদ্দীন...
তালায় জরাজীর্ণ স্কুল ভবন, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক বাইরের দোকান...
ডুমুরিয়ায় বাসর রাতেই কাবিনের টাকা নিয়ে স্বামীর সাথে স্ত্রীর...
আশাশুনির গোয়ালডাঙ্গা বাজারে বাঁধ রক্ষা কাজে অনিয়ম, কাজ...
দরগাহপুর এসএসসি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরতদের অব্যাহতির ঘটনা নিয়ে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সারাদেশ

ক্রাইম প্যাট্রল দেখে হাতেখড়ি: মডেল থেকে ভয়ংকর প্রতারক

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১২, ২০২১
ফেব্রুয়ারি ১২, ২০২১ ০ কমেন্ট 304 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: সুরাইয়া নীল ছদ্মনাম। বয়স ২০। একজন মডেল। এই অল্প বয়সেই ভয়ংকর প্রতারক হয়ে ওঠেন। ক্রাইম প্যাট্রল দেখেই তার প্রতারণার হাতেখড়ি। প্রতারণার ফাঁদে ফেলে অপহরণ করেন। এরপর ভুক্তভোগীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়াই লক্ষ্য। এসব কাজে তার সহযোগী স্বামী হাবিব মলিন ওরফে রাজ এবং রাজের বন্ধু আবদুস সালাম। মডেল কন্যা সুরাইয়ার ফিল্মিস্টাইলে অপহরণ নাটক বা সিনেমার গল্পকেও হার মানিয়েছে। পুলিশকে জানিয়েছেন প্রতারণার আদ্যোপান্ত। সুরাইয়াসহ এই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এরপরই বেরিয়ে আসে তাদের প্রতারণার ঘটনা। যা শুনে পুলিশ কর্মকর্তারাও হতবাক। মঙ্গলবার যশোরের অভয়নগর থানার একতাপুর গ্রাম থেকে মডেল কন্যা সুরাইয়াসহ তিনজনকে গ্রেফতার করা হয়। অন্য দুজন হলেন- মো. আবদুস সালাম ও মো. শাহিন শিকদার। সাতক্ষীরার তালা থানার অভিযোগের সূত্র ধরে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানায় পিবিআই।
অভিযোগ সূত্রে জানা গেছে, আবু হেনা মোস্তফা ওরফে মলিন নামে এক আইনজীবীর সঙ্গে সাতক্ষীরার আশাশুনির মেয়ে রাবেয়া সুলতানা রিতুর বিয়ে ঠিক হয়। এরই সূত্র ধরে ৬ ফেব্রুয়ারি দুপুরে মলিন খুলনা পাইওনিয়ার কলেজের সামনে রিতুর সঙ্গে দেখা করেন। পরে তারা জাহানাবাদ ক্যান্টনমেন্ট পার্কে ঘুরতে যায়। এ সময় রিতুর বান্ধবী সুরাইয়ার সঙ্গে তাদের দেখা। এ সময় সুরাইয়া নিজেকে মডেল হিসেবে উপস্থাপন করে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে মলিনের সঙ্গে সখ্য তৈরি করে। এরপর কৌশলে সুরাইয়া মলিনকে যশোরের অভয়নগর থানার একতারপুরে নিয়ে আসেন। সেখানে আইনজীবী মলিন কিছু বুঝে উঠার আগেই তার হাত-পা বেঁধে জিম্মি করে ফেলে। শুরু হয় শারীরিক নির্যাতন। এরপর তার বিভিন্ন স্বজনের কাছে মুক্তিপণ দাবি করতে থাকেন তারা। অপহরণকারীদের কথায় মলিন তার বন্ধু হাফিজকে ফোন করে বলেন, তিনি খুব বিপদে আছেন এবং তার টাকা প্রয়োজন। এসব বললে, হাফিজ তাকে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা পাঠায়। পরে নিজেদের পরিচয় গোপন করে মলিনের ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে পর্যায়ক্রমে তার বাবা এবং দুলাভাইকে ফোন করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মলিনকে মারপিট করে তাদের কান্নার আওয়াজ শুনায়। মুক্তিপণ না দিলে অপহরণকারীরা মলিনকে হত্যা করবে বলে জানায়। তাৎক্ষণিকভাবে দুই লাখ টাকা দেওয়ার কথা মলিনের পরিবারের। মলিন মুক্তির পর বাকি টাকা দেওয়ার আশ্বাস দেয় অপহরণকারীদের। এরপর মুক্তিপণের ওই দুই লাখ টাকা আনতে গিয়ে ধরা পড়ে অপহরণ চক্রের সদস্য শাহিন। পরে শাহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে সুরাইয়া ও আবদুস সালামকে গ্রেফতার করা হয়। পরে ভুক্তভোগী আইনজীবী মলিনকে যশোরের অভয়নগর থানার একতাপুর গ্রামের রাবেয়া খাতুনের বাড়ি থেকে উদ্ধার করে পিবিআই। বাড়িওয়ালা রাবেয়া জানায়, প্রায় এক মাস আগে মডেল সুরাইয়া ও আবদুস সালাম স্বামী-স্ত্রী পরিচয়ে তার বাড়ি ভাড়া নেয়। পিবিআই সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউছুফ বলেন, অপহরণের ঘটনায় আইনজীবী মলিনের দুলাভাই শরিফুল ইসলাম সাতক্ষীরার তালা থানায় অভিযোগ করেন। ওই অভিযোগের সূত্র ধরে পিবিআই যশোর জেলার ইনচার্জ এসপি রেশমা শারমিনের নেতৃত্বে একটি দল অপহরণকারীদের শনাক্ত করে। পরে মলিনকে অপরহণের পরিকল্পনাকারী মডেল সুরাইয়াসহ তিনজনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি ভুক্তভোগী মলিনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় মডেল সুরাইয়ার স্বামী হাবিব ও ভুক্তভোগী মলিনের হবু স্ত্রী রিতুকে ধরতে অভিযান চলছে। পিবিআই প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার বলেন, কোথাও অপরাধের সংবাদ পাওয়া মাত্র আমরা টিম ওয়ার্কের মাধ্যমে কাজ শুরু করি। কাজ শেষ না হওয়া পর্যন্ত লেগে থাকি। পিবিআই যশোর জেলার ইনচার্জ এসপি রেশমা শারমিন বলেন, ‘আমরা ভুক্তভোগী মলিনকে দ্রুত উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় এনেছি। অর্থের লোভে আইনজীবী মলিনের হবু স্ত্রী রিতু ও তার বান্ধবী সুরাইয়া এসব ঘটনা ঘটিয়েছে।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
হ্যাপি ভ্যালেন্টাইন অফার: স্ত্রীর সঙ্গে প্রেমিকা গেলে অর্ধেক ছাড়!
পরবর্তী পোস্ট
মিথ্যা কথা লিখবেন না; পুলিশ অন্যায় করলে লিখবেন

রিলেটেড পোস্ট

আজ আমি কাঠগড়ায়, কাল হয়তো আপনি

মে ৯, ২০২৬

ভারতে প্রবেশ কালে গাজীপুর ৪ আসনের এমপি সালাউদ্দীন...

মে ৯, ২০২৬

সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা...

মে ৪, ২০২৬

দুই দিন ধরে হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

মে ১, ২০২৬

মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...

এপ্রিল ৩০, ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

বাংলালিংকের ১২তম ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা

এপ্রিল ২৫, ২০২৬

আশাশুনি সদরে সমুদ্রে মাছধরা জেলেদের খাদ্য সহায়তা বিতরণ

এপ্রিল ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting