দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা সফর, ১৪৪৮ হিজরি | সকাল ১১:৫৫
নির্দেশ উপেক্ষা মাউশি ডিজিকে রুল জারীসুন্দরবন মাধ্য: বিদ্যালয়ে...
সাতক্ষীরায় ধর্ষিতা শিশুর পাশে বিএনপি নেতা আব্দুর রউফ...
কালিগঞ্জে বিএনপি’র কার্যালয়ে ককটেল বিস্ফোরণ মামলায় আটক-২
কেন্দ্রীয় শিবিরের কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হলেন সাতক্ষীরার...
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে মাঠে সক্রিয় বিএনপির...
তদ্বীরের ঠেলায় চিড়ে চ্যাপ্টা সামেক হাসপাতালের পরিচালক
সাতক্ষীরায় ধর্ষিতা শিশুর পাশে বিএনপি নেতা আব্দুর রউফ...
কারাবন্ধি  সাবেক এমপি সেঁজুতিকে ফের হত্যা মামলায় গ্রেপ্তার
কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত
বরিশালে থানায় হামলা: দুদিনে গ্রেপ্তার ২৩
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
লিড নিউজসাতক্ষীরা জেলা

কৃষকের ছেলে নায়েব আশরাফুউজ্জামানের অবৈধ সম্পদের পাহাড়

কর্তৃক Satnadee Satkhira ফেব্রুয়ারি ২৭, ২০২৬
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ০ কমেন্ট 302 ভিউস

* শহরের মুনজিতপুরে দুইতলা আলিশান বাড়ি তৈরি।
* কাটিয়া দুইটি দোকানসহ একতলা বাড়িক্রয়।
* সুলতানপুরে ৫ শতক জমি ক্রয়।
* গ্রামে কয়েক একর কৃষিজমি ক্রয়। নিজস্ব প্রতিবেদক : পিতা ছিলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজানগর ইউনিয়নের পাথরখোলা গ্রামের একজন সাধারণ কৃষক। কৃষি কাজ করে দিন আনা দিন খাওয়ায় কোন রকমে চলে সংসার। ২০০৫ সালে ভূমি অফিসে চাকরি মেলে কৃষকের ছেলে আশরাফুউজ্জামানের তারপর থেকে পিছে ফিরে আর থাকাতে হয়নি। বলছি সাতক্ষীরা জেলার সেরা দুর্নীতিবাজ ভূমি নায়েব আশরাফুউজ্জামানের কথা। বর্তমানে সে শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে ভূমি সহকারী কর্মকতা হিসাবে দায়িত্বে আছে।
ঘুষের টাকায় লালে লাল হয়ে অবৈধ সম্পদের পাহাড় গড়েছে নায়েব আশরাফুরউজ্জামান।
সাতক্ষীরা শহরের মুনজিতপুরে ৩ কোটি টাকা মূল্যে আলিশান বাড়ি তৈরি , কাটিয়ায় ২ কোটি টাকা মূল্য ২টি দোকানসহ একতলা বাড়ি ক্রয় করেছে। শুশুরের নামে শহরের সুলতানপুরে ৭০ লাখ টাকায় ক্রয় করেছে ৫ শতক জমির আমবাগান। তাছাড়া গ্রামে ক্রয় করেছে কয়েক একর কৃষি জমিসহ পরিবারের নামে বিভিন্ন ব্যাংকে রয়েছে লক্ষ লক্ষ টাকার ডিপোজিট। ২১ বছরের চাকরি জীবনে সর্বসাকূল্যে ৫০-৬০ লক্ষ টাকা বেতন ভাতা উত্তোলন করলেও নায়েব আশরাফুউজ্জামানের দৃশ্যমান সম্পদের বাজার মূল্য ৭ থেকে ৮ কোটি টাকা। জনমনে প্রশ্ন একজন কর্মচারীর বিশাল আয়বহিভূর্ত অবৈধ সম্পদের রহস্য কোথায়?

সরজমিনে অনুসন্ধানে জানা যায়,
নায়েব আশরাফুউজ্জামান বর্তমানে আটুলিয়া অঞ্জলের আতঙ্ক। ঘুষ ছাড়া মেলে না আটুলিয়া ভূমি অফিসে সেবা। নামজারি, খাজনা দাখিলা, খাসজমি বন্দোবস্তায় রয়েছে তার দালাল সিন্ডিকেট। সরকারি খাস জমি বন্দোবস্তা পাওয়ায়ে দেওয়ার নাম করে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। নওয়াবেকী বাজারে পেরিফেরিভুক্ত জমি বন্দোবস্তা দেওয়ার নামে দোকান প্রতি প্লট বিক্রি করছেন ৪ থকে ৫ লাখ টাকা দরে।

আটুলিয়া ইউনিয়নে খোলপেটুয়া নদীর চর দখলকে ঘিরে গড়ে তুলেছে সক্রিয় প্রভাবশালী একটি সিন্ডিকেট। এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে তার আপন ভাগিনা সুরুজ। অধিকাংশ ক্ষেত্রেই কোনো সরকারি নিলাম, বৈধ বন্দোবস্ত বা লিখিত অনুমোদনের প্রমাণ দেখাতে পারেননি সংশ্লিষ্টরা।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নায়েবের ‘বিশ্বস্ত দালাল চক্র’ কোন কাজ করে না। এই চক্রের সদস্যরা প্লট নির্ধারণ, দখল বুঝিয়ে দেওয়া এবং লেনদেনের মধ্যস্থতা করেন। অভিযোগ রয়েছে, মৌখিক প্রতিশ্রুতি ও অনানুষ্ঠানিক কাগজপত্রের মাধ্যমে কোটি টাকার বাণিজ্য চলছে।

ভুক্তভোগী আটুলিয়ার সাবেক মেম্বার আবুল বাশার বলেন, আমার থেকে দোকান বরাদ্দের নামে তিন লাখ টাকা নিয়েছে। আমি নিজে লাল শপিং ব্যাগে আটুলিয়া ভূমি অফিসে নায়েবর হাতে টাকা দিয়েছি। এখন দোকানঘর দেয়না টাকাও দেয়না। টাকা ফেরত চাইলে হুমকি ভয়ভীতি দেখায়। শ্যামনগরের সহকারী ভূমি কমিশনার সাথে নায়েবের যোগসাজশ রয়েছে।
নায়েব আশরাফুউজ্জামান ওপর মহলে টাকা দিয়ে সবসময় ভাল জায়গায় পোষ্টিং নেয়। সে নিজে মুখে বলে আমি টাকা সবাইকে ভাগ দিই আমাকে কেউ কিছু করতে পারবে না।

নাগরিক নেতা অধ্যাপক ইদ্রিস আলী বলেন, একজন ভূমি অফিসের কর্মচারী যার পিতা একজন কৃষক সে শহরে বিশালবহুল ২ টি বাড়ি ক্রয় করে কিভাবে। সে আলাউদ্দীনের আর্শ্চয প্রদীপ পেয়েছে। ভূমি অফিসের উদ্ধর্তন কর্মকর্তারা কি ঘুমিয়ে থাকে তাদের কাজ টা কি।একজন নায়েব রাতারাতি কোটিপতি বনে যায় তারা জানে না। জনসম্মুখে ঘুষখোর নায়েব আশরাফুউজ্জামানের শাস্তি দেওয়া হোক।সকল সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হোক।

নায়েব আশরাফুউজ্জামানের বিষয়ে শ্যামনগর সহকারী ভূমি কমিশনারকে একাধিকবার ফোন দিলে তিনি রিসিভ করেনি। যার ফলে আঙ্গুল তুলেছে ভুক্তভোগীরা সহকারী ভূমি কমিশনারের দিকে।

সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আক্তার বলেন, আটুলিয়া নায়েব আশরাফুউজ্জামানের বিষয়ে শুনেছি। সে বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছে আমরা আইনগত পদক্ষেপ নিব তার বিরুদ্ধে দ্রুত।

এ বিষয়ে অভিযুক্ত নায়েব আশরাফুজ্জামানের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

প্রশাসনের নীরবতা, তদন্তের দাবি অভিযোগ উঠলেও এখনো দৃশ্যমান কোনো তদন্ত শুরু হয়নি বলে জানিয়েছে ভুক্তভোগীরা। দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে একাধিক ভুক্তভেগীসহ সাতক্ষীরার সুশীল নাগরিক সমাজের প্রতিনিধিরা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জুমার পরপরই ভূমিকম্পে কাঁপলো দেশ
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় সুফাসেক প্রকল্পের সমাপনী শিশু সুরক্ষায় কাজ অব্যাহত রাখার ঘোষণা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় ধর্ষিতা শিশুর পাশে বিএনপি নেতা আব্দুর রউফ...

জুলাই ১৪, ২০২৬

কেন্দ্রীয় শিবিরের কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হলেন সাতক্ষীরার...

জুলাই ১৪, ২০২৬

তদ্বীরের ঠেলায় চিড়ে চ্যাপ্টা সামেক হাসপাতালের পরিচালক

জুলাই ১৪, ২০২৬

কারাবন্ধি  সাবেক এমপি সেঁজুতিকে ফের হত্যা মামলায় গ্রেপ্তার

জুলাই ১৩, ২০২৬

কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

জুলাই ১২, ২০২৬

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

জুলাই ১১, ২০২৬

কালিগঞ্জে সন্ত্রাসী বাহিনীর তাণ্ডব, আহত কৃষক

জুলাই ১১, ২০২৬

ফিংড়ীর কাছারিয়া বাড়ীতে সরকারি কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায়...

জুলাই ৯, ২০২৬

গোবরদাড়ীতে জমি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, মামলাকে কেন্দ্র করে...

জুলাই ৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting