দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:৩০
তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার
পাইকগাছায় একটি সড়কের হোল দশা
নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় বৃদ্ধ নিহত
অভিযোগের মুখে খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
খুলনায়  গাঁজাসহ নারী গ্রেফতার
শ্যামনগরে সুশীলনের বিরুদ্ধে স্কুল ফিডিংয়ে পুষ্টির বদলে নষ্ট...
শহীদ কাজল স্মৃতি পশ্চিম জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...
শোক বার্তা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জে পথ উদ্ধার ও হয়রানি থেকে রক্ষা পেতে বৃদ্ধের সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ৩১, ২০২১
আগস্ট ৩১, ২০২১ ০ কমেন্ট 313 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কালিগঞ্জে ছোট ভাইয়ের বিরুদ্ধে জোরপূর্বক পৈত্রিক সম্পত্তি দখলের উদ্দেশ্যে চলাচলের পথ আটকিয়ে মারপিট, খুন জখমের হুমকি ও হয়রানি মূলক অপপ্রচারের অভিযোগ করেছেন বড় ভাই। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন কালিগঞ্জ উপজেলার পানিয়া গ্রামের মৃত ইমানদী সরদারের ছেলে শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ মোঃ হযরত আলি সরদার (৭০)।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি একজন শারীরিক প্রতিবন্ধী। কালিগঞ্জের পানিয়া মৌজার ৩৭১/৩৭২ দাগের পৈত্রিক সম্পতিতে দীর্ঘদিন যাবৎ আমরা বসবাস করে আসছি। কিন্তু আমার আপন ছোট ভাই সুন্নত আলী (৬০) শরীক সম্পত্তি ভাগাভাগি হওয়ার পর থেকে আমাদের চলাচলের পথ আটকিয়ে রেখে পায়ে পা দিয়ে বিভিন্নভাবে ঝগড়া বিবাদ করতে থাকে। এসময় সে পথের জন্য আমার কাছে ৩০ লক্ষ টাকা দাবি করে, অন্যথায় মিথ্যে নারী নির্যাতনের মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করবে বলে হুমকি দেয়। বৃদ্ধ হযরত আলি সরদার বলেন, পর সম্পদ লোভী সুন্নত আলী আমাদের পাঁচ শরীকের চলাচলের পথ জোরপূর্বক আটকিয়ে দেওয়ার কারণে আমরা এখন পানিবন্ধী হয়ে মানবেতর জীবন যাপন করছি। মসজিদে ঠিকমত নামাজ পড়তে যেতে পারি না। এঘটনায় স্থানীয় সাবেক চেয়ারম্যান খোরশেদ আলমের কাছে অভিযোগ দেয়া হলে তিনি বিষয়টি সমাধানের জন্য গত ৫  জুলাই উভয়পক্ষকে ইউনিয়ন পরিষদে হাজির করেন। সেখানে সিদ্ধান্ত অনুযায়ী মাপ জরিপ করে সুন্নত আলীর বসত ভিটা ৯ শতক জমি বুঝিয়ে দেন এবং ৩ফুট সম্পত্তি চলাচলের পথ হিসাবে আমাদেরকে বুঝিয়ে দিতে বলেন। কিন্তু সুন্নত আলী ওই শালিশের সিদ্ধান্ত না মেনে বিভিন্নভাবে আমাদেরকে মিথ্যে মামলা ও বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির দিয়ে হয়রানী করছে। তিনি অভিযোগ করে বলেন, আমার ছোট ভাই সুন্নত এলাকার চিহ্নিত সন্ত্রাসী। সে বিভিন্নভাবে এলাকার সাধারণ মানুষের নামে মিথ্যে মামলা দিয়ে হয়রানি ও জীবন নাশের হুমকি দিয়ে থাকে। এলাকায় সুন্নত আলি একজন মামলাবাজ ব্যক্তি হিসাবে পরিচিত। প্রায়সঃ সে জোরপূর্বক সম্পত্তি দখল করতে নিরীহ মানুষের নামে মিথ্যে মামলা দেয়ার পাশাপাশি মারপিট ও বিভিন্নভাবে খুন জখমের ভয় দেখিয়ে হয়রানি করে থাকে। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী হিসেবে উল্লেখিত পরসম্পদ লোভী ছোট ভাই সুন্নত আলীর কাছ থেকে তাদের চলাচলের পথ উদ্ধার এবং মিথ্যে হয়রানি থেকে রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সুন্দরবনে দুই জেলে আটক
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় কোভিড সচেতনতা বৃদ্ধি এবং ডিজিটাল বাংলাদেশ বিষয়ক কর্মশাল অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কাজ করবেন নবাগত...

জুন ২১, ২০২৬

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল...

জুন ২০, ২০২৬

সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগজ্ঞের কৃষক দলের আহ্বায়ককে...

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপি নেতা রুকুনুজ্জামানের নেতৃত্বে সংখ্যালঘু পরিবারের...

জুন ১৮, ২০২৬

প্রতিবাদ বিজ্ঞপ্তি

জুন ১৮, ২০২৬

কালিগঞ্জের সংখ্যালঘু পল্লিতে সন্ত্রাসী হামলা আহত-২,জমি দখল

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জে সড়ক বিভাগের সম্পত্তি ৪ লক্ষ টাকায় হস্তান্তর

জুন ১৩, ২০২৬

কালিগঞ্জ থানা পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার

জুন ৯, ২০২৬

বিদেশে পাঠানোর নামে প্রতারনার অভিযোগ

জুন ৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting