দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৭:৩৩
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণকারি কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ২৩, ২০২৩
ডিসেম্বর ২৩, ২০২৩ ০ কমেন্ট 349 ভিউস

আব্দুর রহিম, কালিগঞ্জ: সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির বলেছেন আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই গুরুত্বপ‚র্ণ। নির্বাচন হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপ‚র্ণ। তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু করতে যা যা প্রয়োজন তাই করা হবে। যদি কেউ নির্বাচনে দায়িত্ব থেকে অবহেলা করেন তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইটিং অফিসার, সহকারী প্রিজাইটিং অফিসার ও পোলিং অফিসারদের সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য কথা বলেন। ২৩ ডিসেম্বর বেলা ১১ টায় কালিগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির। সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসানের সঞ্চালনায় প্রশিক্ষণে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো:মতিয়ার রহমান সিদ্দিক, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাশ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ আজহার আলী, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন, ডিবি ওসি মোহাম্মদ বাবুল আক্তার, উপজেলা নির্বাচন অফিসার অনুজ গাইন, কালিগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল গাইন, এ সময়ে অন্যের মধ্যে উপস্থিত ছিলেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহমদউল্লাহ বাচ্চু প্রমুখ। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির আরো বলেন অতীতের নির্বাচনের কথা ভুলে যান। এই নির্বাচনে শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষ হিসেবে দায়িত্ব পালন করতে হবে। মনে রাখতে হবে নির্বাচন কমিশন কর্তৃক নীতিমালা অনুযায়ী সঠিকভাবে দায়িত্ব পালন ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের চাকরি নিয়ে সমস্যা হবে। তিনি আরো বলেন নির্বাচনের আগের দিন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সকল জিনিস নিয়ে ভোটকেন্দ্রে পৌঁছাবেন, সেখানে কেন্দ্রে অবস্থান করতে হবে সকলে মিলে রান্না করে খাওয়া দাওয়া করবেন। নির্বাচনের দিন সকালে ব্যালেট পেপার কেন্দ্রে পৌঁছে যাবে। নির্বাচনের দিন সহকারি রিটার্নিং অফিসার ছাড়া কেউ কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। তিনি আরো হুঁশিয়ারি করে বলেন নির্বাচনের সাথে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এখন থেকে তাদের চলাফেরা কথাবার্তা সবকিছু হিসাব করে বলতে হবে। কারণ তাদের কথা প্রতিনিয়ত গোয়েন্দা সংস্থা মোবাইল ফোনে রেকর্ড হচ্ছে। আপনারা সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে নির্বাচনে দায়িত্ব পালন করুন আপনাদের শান্তিপ‚র্ণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। নির্বাচনের প্রশিক্ষণে কালীগঞ্জের তিনটি ভেন্যুতে প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। ভেন্যুগুলো হচ্ছে কালিগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালীগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। প্রশিক্ষণে প্রথম দিনে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাডিং অফিসার ও পোলিং অফিসার ৯২৬ জন প্রশিক্ষণ গ্রহণ করে। রবিবার একই ভেনুতে ৮৪০ জন কে প্রশিক্ষণ প্রদান করা হবে। কালীগঞ্জে ৭৯ টি ভোটকেন্দ্রে ১৭৬৬ জন দায়িত্ব পালন করবেন। এরমধ্যে প্রিজাইডিং অফিসার ৮৬ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ২৮০ জন, পোলিং অফিসার ৫০৭ জন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
প্রয়াত খলিলুউল্লাহ ঝড়ুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
আশরাফুজ্জামান আশু’ র পক্ষে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে তৃষ্ণা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি

সেপ্টেম্বর ২৭, ২০২৬

উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে সামনে রেখে নির্বাচনী মাঠে...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

লুটপাট অফিসারের বিদায় ঘন্টা ‘প্রেতাত্মা’ কৃষি অফিসে

সেপ্টেম্বর ২৬, ২০২৬

কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

গণপিটুনিতে মৃত্যু: মামলা নিয়ে নিরাপরাধ মানুষকে হয়রানির অভিযোগ

সেপ্টেম্বর ২০, ২০২৬

বিদেশে কাজ দেওয়ার নামে একাধিক পরিবারকে নিঃস্ব করে...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting