দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:৪০
আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা...
কেবিএস প্রকল্পে লুটপাট? সম্পদের পাহাড় প্রকল্প পরিচালকের
খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...
খুলনা-যশোর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে বিএল কলেজের একাধিক শিক্ষার্থী...
কালীগজ্ঞে ভূয়া চিকিৎসকের কারাদণ্ড
কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
সাতক্ষীরায় প্রাণসায়র ওয়াকওয়েতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
কালিগঞ্জে সড়ক বিভাগের সম্পত্তি ৪ লক্ষ টাকায় হস্তান্তর
কলারোয়ায় বজ্রপাতে যুবক নিহত
নির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পনার অভাব: বাজেটের ঘাটতি পূরণ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক ও দপ্তরী আটক

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২৭, ২০২২
নভেম্বর ২৭, ২০২২ ০ কমেন্ট 530 ভিউস

কালিগঞ্জ ব্যুরো: সাতক্ষীরার কালিগঞ্জে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে ভাড়াশিমলা ইউনিয়নের স্বরাব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুর রহমান ও দপ্তরী সাইফুল্লাহকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ নভেম্বর) বিকাল তিনটায় প্রায় হাজার খানেক অভিভাবক ও গ্রামবাসীর অবরোধের মুখে পুলিশ তাদের প্রতিষ্ঠান থেকে আটক করে।
স্বরাব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন অভিভাবক জানান, ‘ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুর রহমান দুপুরে টিফিন পিরিয়ডে বেশ কয়েকজন ছাত্রীকে দোতলায় ডেকে নিয়ে শ্লীলতাহানি করতো। সম্প্রতি পঞ্চম, চতুর্থ এবং তৃতীয় শ্রেণীর ৬ জন ছাত্রীকে আলাদা করে ডেকে নিয়ে শ্লীলতাহানি করেন। বিষয়টি অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে। একই অভিযোগ রয়েছে বিদ্যালয়ের দপ্তরী সাইফুল্লাহ’র বিরুদ্ধে। রোববার অভিভাবক ও গ্রামবাসি একত্রিত হয়ে বেলা ১০টার দিকে বিদ্যালয় ঘেরাও করে প্রধান শিক্ষক ও দপ্তরীকে অবরুদ্ধ করে রাখে। বিকাল তিনটার দিকে পুলিশ এসে প্রধান শিক্ষক ও দপ্তরীকে ধরে নিয়ে যাওয়ার পর তারা অবরোধ তুলে নেন’।
স্বরাব্দীপুর গ্রামের ইউপি সদস্য রেজাউল ইসলাম জানান, ‘পূর্বে বেশ কয়েকটি স্কুলে থাকাকালীন প্রধান শিক্ষক আশরাফুর রহমানের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। কিছুদিন আগে তাকে নিজ গ্রামের স্বরাব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তিন মাস আগেও পঞ্চম শ্রেনীর এক ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে অভিযুক্ত প্রধান শিক্ষক আশরাফুর রহমান মুচলেকা দিয়ে ও ক্ষমা চেয়ে রক্ষা পান’।
এ ব্যাপারে স্বরাব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাজমুল হুদা জানান, ‘প্রধান শিক্ষক আশরাফুর রহমান ও দপ্তরী সাইফুল্লাহ এর বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগটি দুর্ভাগ্যজনক। খুব শীঘ্রই জরুরী সভা ডেকে প্রধান শিক্ষক ও দপ্তরীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’।
কালিগঞ্জ থানার উপপরিদর্শক নকীব পান্নু আহম্মেদ জানান, ‘গণরোষের হাত থেকে বাঁচাতে স্বরাব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুর রহমান ও দপ্তরী সাইফুল্লাহকে থানায় নিয়ে আসা হয়েছে। ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে অভিভাবক মনিরুল ইসলাম বাদী হয়ে রবিবার বিকেলে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাতক্ষীরায় একটি মিটিংয়ে থাকায় ফিরে এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন’।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়া উপজেলা স্কাউটস’র কার্যনির্বাহী পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় মাদক কারবারিদের ঠাঁই নাই- এসপি কাজী মনিরুজ্জামান

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে সড়ক বিভাগের সম্পত্তি ৪ লক্ষ টাকায় হস্তান্তর

জুন ১৩, ২০২৬

কালিগঞ্জ থানা পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার

জুন ৯, ২০২৬

বিদেশে পাঠানোর নামে প্রতারনার অভিযোগ

জুন ৮, ২০২৬

নলতায় সভা অনুষ্ঠিত

জুন ৮, ২০২৬

কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন

জুন ৭, ২০২৬

কালিগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত

জুন ৫, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

জুন ৩, ২০২৬

কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

জুন ২, ২০২৬

ইজারা বেশি হওয়ায় বিপাকে কালিগঞ্জের মাঝি পরিবার

জুন ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting