দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই সফর, ১৪৪৮ হিজরি | দুপুর ২:২০
শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৫৬৩ পিস ইয়াবাসহ তিন...
কালিগঞ্জ বাসটার্মিনাল এলাকায় গাঁজা সেবনের প্রস্তুতিকালে হাবিবুল্লাহ সরদার...
শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতাসহ আটক ২
মেয়াদ ফুরিয়ে ৩ মাস পার, আধা কিলোমিটার সড়কের...
আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা, চাঁদাবাজি ও মাদক বন্ধে...
দেবহাটায় সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সেবা সংক্রান্ত সমন্বয় সভা
ময়নাতদন্তে ‘শ্বাসরোধে হত্যা’র চূড়ান্ত তথ্য, অথচ থমকে আছে...
ভোমরা স্থল বন্দরের বিনিময় সভা অনুষ্ঠিত
দেবহাটায় জাতীয় পুষ্টি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত
দেবহাটায় ওয়াপদার জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে ক্ষুধার যন্ত্রনায় বৃদ্ধা দুই বোন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, দেখার কেউ নেই।

কর্তৃক kobirubel.satnadee জুলাই ৯, ২০২১
জুলাই ৯, ২০২১ ০ কমেন্ট 368 ভিউস

হাফিজুর রহমান/হাবিবুল্লাহ বাহারঃ- সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরে দিনের পর দিন না খেতে পেয়ে পেটের ক্ষুধার যন্ত্রনায় বৃদ্ধা এতিম দুই বোন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কাটলেও দেখার কেউ নেই। দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ভিক্ষা করে লোকের কাছে হাত পেতে অর্ধহারে অনাহারে কোনদিন খেয়ে না খেয়ে দিন কাটলেও স্থানীয় মেম্বর চেয়ারম্যান বা উপজেলা প্রশাসনের কেউ কোন দিন খোজ নেয়নি। অনেক কষ্ট করে এতিম বৃদ্ধা অন্ধ মরিয়ম একটি বিধবা ভাতার কার্ড এবং অপর বোন বৃদ্ধা রাহিলা একটি বয়স্ক ভাতার কার্ডের বই পেলেও প্রতারক চক্রের খপ্পরে ভাতার টাকা তাদের ভাগ্যে জোটেনি। মরিয়মের নামে বিধবা ভাতার বইতে এবং রাহিলার নামে বয়স্ক ভাতার বইতে ২০২০ পর্যন্ত ভাতার টাকা উত্তোলনের লিপিবদ্ধ থাকলেও তারা সেটা পায়নি। স্থানীয় কিছু প্রতারক চক্র স্থানীয় মেম্বরের নাম করে বই নিয়ে টাকা উঠিয়ে আবার বই ফেরত দিয়েছে বলে ভুক্তভোগীরা জানান। গতকাল শুক্রবার বেলা ১১টার সময় সরে জমিনে কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাজার গ্রামে গেলে সড়ক ও জনপদ বিভাগের সরকারী জায়গার উপর একটি ভাঙ্গা জরাজীর্ণ কুড়ে ঘরে বসে দুই বোন অন্ধ মরিয়ম এবং রাহিলা এই ভাবে সাতনদীর সঙ্গে কথা গুলো বলছিল। মাননীয় প্রধান মন্ত্রীর দেওয়া গরীবদের জন্য এত সহায়তা থাকলেও তাদের ভাগ্যে একবার একটি বিধবা ও বয়স্ক ভাতা কার্ড পেলেও বর্তমান সেটিও নাই। ১০ টাকা কেজির চাউলের কার্ড, ভিজিডি কার্ড,ভিজিএফ কার্ড, প্রধান মন্ত্রীর দেওয়া ঈদের ভিজিডি কার্ডের টাকা বা গৃহহীনদের বাসগৃহ নির্মানের কোনটাতে তাদের ঠাই হয় নাই। শুধু মাত্র আশে পাশে বসবাসকারী অসহায় দরিদ্রদের দয়া-দাক্ষিণ্যে কোন রকমে অনহারে অর্ধহারে খেয়ে না খেয়ে বেচে আছে। তাদের জীবনের গল্পটি এমন কালিগঞ্জ উপজেলার বাজারগ্রামের মরিয়মের সঙ্গে শেখ আব্দুল্লাহর বিয়ে হয়। বিয়ের পরে তাদের তিনটি সন্তান জন্ম গ্রহন করিলেও পরে মারা যায়। এরপর স্বামী মারা যাওয়ার পর হইতে মরিয়ম সড়ক ও জনপদ বিভাগের জায়গায় একটি ঝুপড়ি ঘরে বসবাস ও ভিক্ষা করে জীবন চালিয়ে আসছিল। বর্তমান ৭০ বছরের মরিয়ম অসুস্থ্য অন্ধ হয়ে আর হাটা চলা করতে পারে না। অসুস্থ্য শরীর নিয়ে নিজের ঝুপড়ি ঘরে প্রায় সময় শুয়ে থাকে। মাঝে মধ্যে লাঠি ভর করে ঘরের বাহির হয় খাদ্যের সন্ধানে। বিধবা ভাতার বহি নং-১৭৭, এবং হিসাব নং-১৯, যা ২০২০ সালে পর্যন্ত পেয়েছে। অপর বোন রাহিলার সঙ্গে একই গ্রামের সইলুদ্দীনের সঙ্গে বিয়ে হয়, বিয়ের পর কোন সন্তান না হওয়ায় এবং স্বামী মারা যাওয়ার পর হতে দুই বোন এক সঙ্গে ভিক্ষা করে একই জায়গায় বসবাস ও জীবন যাপন করে আসছে। রাহিলার নামে বয়স্ক ভাতার কার্ড নং-২৯১, হিসাব নং-২৯, সেটাও ২০২০ সালে ১৭ এপ্রিল সর্ব শেষ ৩ হাজার টাকা ভাতা দিয়ে আর দেওয়া হয়নি। এর পর থেকে দুই বোনের কপালে সরকারী কোন সাহার্য্য জোটেনি। বর্তমান কঠোর লকডাউনের মধ্যে অসুস্থ্য শরীর নিয়ে ঘরের ভেতরে না খেয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বেচে আছে। এক মাত্র পাড়া প্রতিবেশিদের দেখা শুনা এবং দয়া ছাড়া পৃথিবীতে তাদের সম বেদনা জানানোর মত আর কেউ নাই। এলাকার মেম্বর চেয়ারম্যানরা একাধিকবার এলাকায় গেলেও তাদের খবর কেউ রাখেনি। শুধু মাত্র ভোটের সময় আসলে ভোট ভিক্ষার জন্য প্রার্থীরা দ্বারে দ্বারে তাদের কাছে ভোট ভিক্ষার জন্য যায়। তারা নিজেরা জানেনা যে সরকারী খাদ্য সহায়তার পাওয়ার জন্য ৩৩৩ তে ফোন করলে খাদ্য পাওয়া যায়। তাই বিষয়টি উপজেলার নির্বাহী কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী এবং ভুক্তভোগী মরিয়ম ও রাহেলা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নারায়ণগঞ্জে আগুনে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে লোকালয়ে দলছুট ক্ষুধার্থ হুনুমান

রিলেটেড পোস্ট

কালিগঞ্জ বাসটার্মিনাল এলাকায় গাঁজা সেবনের প্রস্তুতিকালে হাবিবুল্লাহ সরদার...

জুলাই ২৮, ২০২৬

ময়নাতদন্তে ‘শ্বাসরোধে হত্যা’র চূড়ান্ত তথ্য, অথচ থমকে আছে...

জুলাই ২৮, ২০২৬

দেবহাটায় জাতীয় পুষ্টি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

জুলাই ২৮, ২০২৬

দেবহাটায় ওয়াপদার জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ

জুলাই ২৮, ২০২৬

শ্যামনগর কৈখালীতে অবৈধ ভাবে পাচার হওয়ার সময় বিএডিসির...

জুলাই ২৮, ২০২৬

কালিগঞ্জে ডুবছে হাজারো কৃষিজমি : জরাজীর্ণ স্লুইজ গেট...

জুলাই ২৮, ২০২৬

কলারোয়া হাসপাতালে মিলবে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাক্সিন

জুলাই ২৮, ২০২৬

শ্যামনগরে ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস...

জুলাই ২৮, ২০২৬

কালিগঞ্জে ডুবছে হাজারো কৃষিজমি

জুলাই ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting