দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১০:৪২
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জে আওয়ামী লীগ অফিসে সন্ত্রাসী হামলা ভাঙচুর, থানায় মামলা দায়ের

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ৯, ২০২২
নভেম্বর ৯, ২০২২ ০ কমেন্ট 516 ভিউস

হাফিজুর রহমান, কালিগঞ্জ থেকে: জাতীয় পার্টির নেতা চেয়ারম্যান সাফিয়া পারভীনের নির্দেশে তার বোন সামিয়া পারভীন ও ইউপি সদস্য জোবেদ আলীর নেতৃত্বে ২০/২৫ টি মোটরসাইকেলে চড়ে ৫০/৬০ জনের একটি সশস্ত্র দল হাতে রামদা, রড, লাঠি নিয়ে সন্ত্রাসী ও ফিল্মি স্টাইলে আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙে ভিতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর সহ জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর ও পদদলিত করে দলীয় সাইনবোর্ড নামাইয়া চেয়ারম্যানের কার্যালয়ের সাইনবোর্ড লাগিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর খেয়াঘাট সংলগ্ন কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ড কার্যালয়ে। ঘটনার খবর জানতে পেরে রাত ১২টার সময় থানার উপ পরিদর্শক আব্দুর রহিম ঘটনাস্থলে গেলেও কোন সন্ত্রাসীকে সেখানে পায়নি বলে সাংবাদিকদের জানান। উক্ত ঘটনায় কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ আলী বাদী হয়ে গত বুধবার দুপুরে ২৫ জনকে আসামি করে থানায় ১টি এজাহার দায়ের করেছে।
বুধবার সকাল ৯ টার সময় সরেজমিনে ঘটনাস্থলে গেলে প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি ও আওয়ামী লীগ নেতাকর্মীরা সাংবাদিকদের জানায়, কালিকাপুর খেয়া ঘাটের পাশে বিগত ১০ বছর যাবত কৃষ্ণনগর ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় টি অবস্থিত। হঠাৎ করে গত মঙ্গলবার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সাফিয়া পারভীনের হুকুমে তার বোন সামিয়া পারভীন, ইউপি সদস্য জোবেদ আলী নেতৃত্বে রফিকুল, আমিনুর, শাহীন, রেজাউল বিশ্বাস রুহুল কুদ্দুস, আব্দুল হামিদ, সাইফুল, সিরাজুল ইসলাম, শফিকুল, আতাউর, নজরুল সহ ২০/২৫ টি মোটরসাইকেল যোগে প্রায় ৫০ /৬০ জন সন্ত্রাসী হাতে রামদা লোহার রড বাসের লাঠি নিয়ে ওয়ার্ড কার্যালয় এ হামলা চালায়।
এ সময় তারা বাইরের দলীয় সাইনবোর্ড তুলে ফেলে দিয়ে দরজার তালা ভেঙে অফিসের ভিতরে প্রবেশ করে। ভিতরে রক্ষিত টেবিল-চেয়ার বেঞ্চ ভাঙচুর সহ দেয়ালে টানানো জাতির জনক বঙ্গবন্ধুর ছবি এবং প্রধানমন্ত্রীর ছবি টেনে ছিড়ে পদদলিত করে। ওই সময় তাদের সন্ত্রাসী তান্ডবে আশেপাশের ব্যবসায়ী, দোকানদার এবং বসবাসকারীরা ভয়ে দ্রæত পালিয়ে যায়। তারা লুটপাট শেষ করে বাহিরে এসে চেয়ারম্যানের কার্যালয়ের সাইনবোর্ড টা দিয়ে উল্লাস করতে করতে চলে যায়। এঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করতে দেখা গেছে।
এ বিষয়ে চেয়ারম্যান সাফিয়া পারভীনের নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, তার বাবা প্রয়াত চেয়ারম্যান কে মোশারফ হোসেনের আমল থেকে এই অফিসটি ব্যবহার করে আসছিল। তার ধারাবাহিকতায় সেও এই কার্যালয় টি তার অফিস বলে ব্যবহার করে আসছে। তবে সন্ত্রাসী হামলা ভাঙচুর ও বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের ঘটনা অস্বীকার করেন। সশস্ত্র মোটরসাইকেল বহরের সন্ত্রাসী কর্মকাÐের বিষয়ে কোনো সদুত্তর মেলেনি।
এ বিষয়ে কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টু এবং সাধারণ সম্পাদক সুরুজ আলীর নিকট জানতে চাইলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, গতকাল সন্ধ্যার পরে চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনীর ৫০/ ৬০জনের পেটুয়া বাহিনী মোটরসাইকেল যোগে যেয়ে অফিস ভাঙচুর লুটপাট সহ জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর ও পদদলিত করে নিজের সাইনবোর্ড টানিয়ে দিয়ে এসেছে বিষয়টি আমরা সাথে সাথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সাহেব এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী এবং সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট কে জানানো হয়েছে। এ বিষয়ে ঘটনার আরও সত্যতা জানার জন্য থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোটর নিকট জিজ্ঞাসা করলে তিনি সাংবাদিকদের জানান বিষয়টি সাবেক স্বাস্থ্যমন্ত্রী সংসদ সদস্য আলহাজ্ব ডা: আ ফ,ম রুহুল হক সাহেবকে এবং সংসদ সদস্য এস এম জগলুল হায়দার কে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় সারে বস্তাপ্রতি ২’শ টাকা বেশি নেয়ার অভিযোগ
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে তৃষ্ণা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি

সেপ্টেম্বর ২৭, ২০২৬

উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে সামনে রেখে নির্বাচনী মাঠে...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

লুটপাট অফিসারের বিদায় ঘন্টা ‘প্রেতাত্মা’ কৃষি অফিসে

সেপ্টেম্বর ২৬, ২০২৬

কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

গণপিটুনিতে মৃত্যু: মামলা নিয়ে নিরাপরাধ মানুষকে হয়রানির অভিযোগ

সেপ্টেম্বর ২০, ২০২৬

বিদেশে কাজ দেওয়ার নামে একাধিক পরিবারকে নিঃস্ব করে...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting