দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে সফর, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৫৩
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

কাজ শেষের আগেই নির্মাণাধীন ব্রিজের রেলিং ধস, নিম্নমানের কাজের অভিযোগ

কর্তৃক M Helal জুলাই ১৫, ২০২৬
জুলাই ১৫, ২০২৬ ০ কমেন্ট 88 ভিউস

 

মো. রাকিবুল্যাহ সোহাগ: সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতন থেকে কল্যাণপুর অভিমুখী সড়কের ওপর নির্মাণাধীন একটি ব্রিজের কাজ শেষ হওয়ার আগেই রেলিং (হাতল) ভেঙে পড়ার ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও যথাযথ তদারকির অভাবেই এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ মার্চ ব্রিজটির নির্মাণকাজ শুরু হয়। এখনও ব্রিজের মূল ঢালাইয়ের সেন্টারিং খোলা হয়নি। এরই মধ্যে চারটি রেলিংয়ে ফাটল দেখা দেয় এবং দক্ষিণ পাশের একটি রেলিং ভেঙে পানিতে পড়ে যায়।

মূল ঠিকাদার কালীগঞ্জ উপজেলার মো. হাকিম হোসেনের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

 

সাব-ঠিকাদারের কাজের ম্যানেজার মিজানুর রহমান বলেন, “ব্রিজটির ঢালাইয়ের বয়স মাত্র ১৫ দিন। পাশের বিকল্প চলাচলের রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় মানুষের চলাচল নিশ্চিত করতে দুই পাশে মাটি দেওয়া হয়। এতে অতিরিক্ত চাপ পড়ে রেলিংয়ে ফাটল ধরে এবং একটি অংশ ভেঙে যায়।”

কিউরিং (Curing) সম্পন্ন না করেই কেন ব্রিজে চলাচলের সুযোগ দেওয়া হয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বৃষ্টির কারণে কিউরিং করা সম্ভব হয়নি। তবে ব্রিজটি কমপক্ষে দুই মাস পরj জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা উচিত ছিল বলেও তিনি মন্তব্য করেন।

 

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ব্রিজ নির্মাণে নিম্নমানের বালু, সিমেন্ট ও পাথর ব্যবহার করা হয়েছে। এছাড়া লবণাক্ত পানি দিয়ে ঢালাইয়ের কাজ করা হয়েছে বলেও তারা দাবি করেন। নির্মাণকাজের শুরু থেকেই অনিয়মের অভিযোগ সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও কার্যকর তদারকি না থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান তড়িঘড়ি করে কাজ করেছে বলে অভিযোগ তাদের।

 

এলাকাবাসী বলেন, “সরকারি অর্থে নির্মিত একটি ব্রিজ কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়া অত্যন্ত উদ্বেগজনক। এটি শুধু নির্মাণমান নিয়ে প্রশ্ন তোলে না, জননিরাপত্তাকেও হুমকির মুখে ফেলে।”

তারা দ্রুত প্রকৌশলগত তদন্ত, নির্মাণকাজের মান যাচাই, দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মানসম্মতভাবে ব্রিজটির কাজ সম্পন্ন করার দাবি জানান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নির্দেশ উপেক্ষা মাউশি ডিজিকে রুল জারীসুন্দরবন মাধ্য: বিদ্যালয়ে দূণীর্তি হাইকোর্টের    নির্দেশ উপেক্ষা মাউশি ডিজিকে রুল জারী
পরবর্তী পোস্ট
তালায় জামায়াত নেতার নেতৃত্বে কৃষকের মৎস্য ঘের লুট

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

শ্যামনগরের ডিমওয়ালা মা মাছ বিলুপ্তির পথে

আগস্ট ৪, ২০২৬

শ্যামনগরের ডিমওয়ালা মা মাছ বিলুপ্তির পথে।

আগস্ট ৪, ২০২৬

সুন্দরবন সংলগ্ন মুন্সীগঞ্জ বাজারের সুইচগেট বেহাল: ঝুঁকিতে হাজারো...

আগস্ট ৪, ২০২৬

শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামে পৃথক দুর্ঘটনায় কৃষক ও...

আগস্ট ৩, ২০২৬

সবসময় অসহায় মানুষের পাশে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি অল্প...

আগস্ট ৩, ২০২৬

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু, এলাকায় শোকের ছায়া।

আগস্ট ৩, ২০২৬

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

আগস্ট ৩, ২০২৬

শ্যামনগরে পুকুরে ডুবে কৃষকের মৃত্যু

আগস্ট ৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting