দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৯:৪৪
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়াসাতক্ষীরা জেলা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ভোলা সদরে বদলি!

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ১১, ২০২২
অক্টোবর ১১, ২০২২ ০ কমেন্ট 533 ভিউস

নিজস্ব প্রতিবেদক: নিয়োগ বানিজ্যের অভিযোগে অবরুদ্ধ হওয়া সাতক্ষীরার কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদকে ভোলা সদর উপজেলায় বদলি করা হয়েছে। সোমবার (১০ অক্টোবর) বিকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে বদলির বিষয়টি জানানো হয়। যদিও প্রজ্ঞাপনে বদলির বিষয়ে কোন কারন উল্লেখ করা হয়নি।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (সঃ প্রশাঃ) বিপুল কুমার বিশ্বাসের স্বাক্ষরিত (স্বারক নং- ৩৭.০২.০০০০.১০১.১৯.০১২.১৬.২৫৮৮০) প্রজ্ঞাপনে দেশের মোট সাতজন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বদলি/পদায়নের আদেশ দেয়া হয়েছে। এছাড়া বদলি হওয়া উক্ত কর্মকর্তাদের পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে নামের পাশে বর্নিত পদ ও কর্মস্থলে বদলি/ পদায়ন করা হলো বলে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মস্তাফিজুর রহমানকে কলারোয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়ীত্ব প্রদান করা হয়েছে।
এদিকে মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, এটা স্বাভাবিক বদলি, কোন অভিযোগের ভিত্তিতে নয় বরং সেখানে একটি মহল অনিয়মের মাধ্যমে তাদের সমর্থিত প্রার্থীদের নিয়োগ দেয়ার জন্য তিনিসহ নিয়োগ বোর্ডের উপর চাপ প্রয়োগ করছিলো, যার কারনে সেখানে নিয়োগ বোর্ড বাতিল করা হয়েছে। তিনি বলেন, প্রজ্ঞাপনে আমাকেসহ দেশের মোট সাতজন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বদলি/পদায়নের আদেশ দেয়া হয়েছে এবং আগামী ১৭ অক্টোবরের মধ্যে উক্ত কর্মস্থানে যোগদানের জন্য বলা হয়েছে।
এরআগে, গত শনিবার কলারোয়া উপজেলার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেনীর চার কর্মচারী নিয়োগে ৬০ লক্ষাধিক টাকার নিয়োগ বানিজ্যের অভিযোগ তুলে নিয়োগ বোর্ডের মন্ত্রনালয়ের প্রতিনিধি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ নিয়োগ বোর্ডে ডিজির প্রতিনিধি হিসেবে থাকা কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা। এঘটনার এক দিন পর ১০ অক্টোবর বিকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের প্রজ্ঞাপনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ভোলা জেলার সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। যদিও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রজ্ঞাপনে বদলির কোন কারন উল্লেখ করেনি।
প্রসংগত; গত শনিবার কলারোয়া উপজেলার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেনীর চার কর্মচারী নিয়োগে ৬০ লক্ষাধিক টাকার নিয়োগ বানিজ্যের অভিযোগ তুলে এই পাতানো নিয়োগ বোর্ড বন্ধ করার জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মিরা কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ এবং নিয়োগ বোর্ডের ডিজির প্রতিনিধিদ্বয় তালা সরকারী গার্লস স্কুলের প্রধান শিক্ষক অলোক কুমার, তালা বি.দে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজান কবির ও দমদম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমকে অবরুদ্ধ করে বিক্ষোভ মিছিল করেন। পরে থানা পুলিশ এসে দুই পক্ষের উত্তেজনাপ‚র্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এঘটনার প্রেক্ষিতে উক্ত নিয়োগ বোর্ড বাতিল করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভেকু দিয়ে রাস্তা দখল, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা
পরবর্তী পোস্ট
পরিচালককে সরাতে সক্রিয় দূর্নীতিবাজ সিন্ডিকেট;

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 

আগস্ট ১৫, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting