দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৯:৫৩
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ায় সারে বস্তাপ্রতি ২’শ টাকা বেশি নেয়ার অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ৯, ২০২২
নভেম্বর ৯, ২০২২ ০ কমেন্ট 383 ভিউস

নিজস্ব প্রতিবেদক: বস্তা প্রতি ১৫০ থেকে ২০০ টাকা বেশি দরে সার বিক্রি করায় বিপাকে পড়েছেন কলারোয়া উপজেলার প্রান্তিক চাষীরা। কৃষকের দাবি, সারের চাহিদা বেশি থাকায় ডিলার ও খুচরা ব্যবসায়ীরা ইউরিয়া, পটাশ, টিএসপিসহ সকল প্রকার সারের দাম বাড়িয়ে দিয়েছেন।
উপজেলার কোমরপুর গ্রামের কৃষক জেহের হোসেন বলেন, সরকার সারের দাম নির্ধারণ করে দিলেও তা মানছেন না ডিলাররা। তিনি কেজি প্রতি ২২ টাকার ইউরিয়া সার ৩০ টাকা এবং ২৮ টাকার পটাশ সার ৩২ টাকা কেজি দরে কিনেছেন বলে জানান। কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামের কৃষক বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম বলেন, ১১০০ টাকার ইউরিয়া সারের বস্তা (৫০ কেজি) বিক্রি হচ্ছে ১৩০০ টাকায়। ১১০০ টাকার টিএসপি সারের বস্তা বিক্রি হচ্ছে ১৩০০ টাকায়। এছাড়া ৭৫০ টাকার পটাশ বিক্রি হচ্ছে ৯৫০ টাকায়। তিনি জানান, ডিলার ও খুচরা ব্যবসায়ীরা কারসাজি করে এসব সারের দাম বাড়িয়েছেন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি ও সোনাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার আসাদুজামান বলেন, আমি ৪ কেজি ইউরিয়া সার ১১৫ টাকা দিয়ে কিনেছি! এভাবে সারের বাড়তি দাম নিলে উপজেলার কৃষকদের ফসল উৎপাদনে ক্ষতিগ্রস্থ হবে। তিনি বিষয়টি সমাধানে দ্রæত উপজেলা কৃষি অফিসের হস্তক্ষেপ কামনা করেন। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার খোরদো, বামনখালী, সরসকাটি, জয়নগর, কামারালী, বাঁটরাসহ কলারোয়া বাজারের একাধিক খুচরা ব্যবসায়ী জানান,বিসিআইসি ডিলাররা বাড়তি দামে সার বিক্রি করায় বাজারেও সারের দাম বৃদ্ধি পেয়েছে। এবিষয়ে খুচরা ব্যবসায়ীদের কিছুই করার নেই।
এবিষয়ে বিসিআইসি ডিলার সমিতির সভাপতি বিশ্বজিৎ ঘোষ বলেন, জেলা ও উপজেলা থেকে সার নিয়ে আসতে পরিবহন খরচ বাবদ বাড়তি টাকা খরচ হয়। তাই সারে সামান্য বাড়তি পয়সা নেওয়া হয়।
জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন বলেন, বাড়তি দামে সার বিক্রির বিষয়ে তিনি কিছুই জানেন না।
এবিষয়ে কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, তিনি শুনেছেন কৃষকের কাছে বাড়তি দামে সার বিক্রির কথা। তবে বাড়তি দামের বিষয়টি অস্বীকার করেছেন ডিলাররা। তিনি বলেন, তারপরও এ ব্যাপারে ডিলার ও খুচরা সার ব্যবসায়ীদের সতর্ক করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে আওয়ামী লীগ অফিসে সন্ত্রাসী হামলা ভাঙচুর, থানায় মামলা দায়ের

রিলেটেড পোস্ট

কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

অক্টোবর ১, ২০২৬

তালার নগরঘাটায় প্রশাসক হাবিবের ৩০০ শিক্ষার্থীর মাঝে চারা...

অক্টোবর ১, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কলারোয়ায় পুলিশি অভিযানে গ্রেফতার দুই

সেপ্টেম্বর ২৭, ২০২৬

কলারোয়ায় সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুত শিক্ষা...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

সেপ্টেম্বর ২২, ২০২৬

কলারোয়ার প্রয়াত ডাঃ আনিছুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

সেপ্টেম্বর ১৯, ২০২৬

কলারোয়ায় হাসপাতালসহ বিভিন্ন দপ্তর পরিদর্শনে– ইজ্জত উল্লাহ এমপি

সেপ্টেম্বর ১৪, ২০২৬

কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলের ফলাফল প্রকাশ

সেপ্টেম্বর ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting