দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:৫৭
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ায় শেখ হাসিনার গাড়ী বহরে হামলা মামলার রায় বাস্তবায়ন ও পলাতক আসামীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ৩১, ২০২১
আগস্ট ৩১, ২০২১ ০ কমেন্ট 340 ভিউস

কলারোয়া ব্যুরো:  কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী  আওয়ামী লীগ সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ী বহরে হামলার নির্দেশদাতা ও হামলায় অংশগ্রহণকারীদের নিম্ন আদালতের রায় বাস্তবায়ন ও পলাতক আসামীদের গ্রেফতার করে দ্রæত বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার বিকেলে কলারোয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপনের সভাপতিত্বে পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ।

কলারোয়া উপজেলা আওয়ামী লীগ নেতা রবিউল আলম মল্লিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের  সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফসার আলি, দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লাইলা পারভীন সেঁজুতি, সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, জেলা পরিষদ সদস্য ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আমজাদ হোসেন, কলারোয়া পৌরসভার মেয়র মো.মনিরুজ্জামান বুলবুল, জয়নগর ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন আল মাসুদ, বেনজীর হোসেন হেলাল প্রমুখ।

এসময় আরোও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এইস এম আরাফাত হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রতœা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.সুমন হোসেন, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ আশকুর রহমান মুন্না, যুবলীগ নেতা শেখ মাসুম উজ্জামান মাসুমসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃত্ববৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আওয়ামী লীগ নেতা রবিউল আলম মল্লিক রবি।

বিক্ষোভ সমাবেশ বক্তরা বলেন, ২০০২ সালের (৩০ আগষ্ট) কলারোয়ায় আওয়ামী লীগের সভানেত্রী  ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা হয়। দীর্ঘ ১৮ বছর পার হলেও দ্রæত বিচার আইনের একটি মামলায় গত ৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখে সাতক্ষীরা চীফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৫০ জন আসামীকে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হলেও ঘটনায় দায়ের করা মামলার বিস্ফোরক ও অস্ত্র সংক্রান্ত দুটি এসটিসি মামলার আজও বিচার সম্পন্ন হয়নি। এটি আমাদের জন্য অনেক বেদনার অনেক কষ্টের।

বক্তরা আরও বলেন, তৎকালিন বিরোধী দলীয় নেতা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন কেন্দ্রীয় নেতাকর্মীদের সাথে নিয়ে। এই হাসপাতালে চিকিৎসাধীন কলারোয়ার একজন মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে এসে সান্তনা দিয়ে ঢাকায় ফেরার পথিমধ্যে কলারোয়া বাজারের বিএনপি অফিসের সামনে পৌছালে তার প্রাণনাশের চেষ্টায় হামলা করে সন্ত্রাসীরা। হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়ে। শেখ হাসিনাকে লক্ষ্য করে ইট পাটকেল ও জুতা স্যান্ডেল ছুড়ে মারা হয়।

এ ঘটনায় আওয়ামী লীগ নেতা মুক্তিযুদ্ধকালীন কমান্ডার মো: মোসলেম উদ্দিন (প্রয়াত) কলারোয়া থানায় একটি মামলা করেন। একই ঘটনায় দ্রæত বিচার আইনের একটি মামলার বিচার সম্পন্ন হলেও অস্ত্র ও বিষ্ফোরক আইনে এসটিসি ২০৭/১৫ ও এসটিসি ২০৮/১৫ মামলা দু’টি সাতক্ষীরা স্পেশাল ট্রাইবুনাল তৃতীয় আদালতে বিচারাধীন। দ্রæত মামলার পূর্ণাঙ্গ বিচার ও শাস্তি কার্যকরের দাবী জানান বক্তরা। এর আগে কলারোয়া উপজেলা আওয়ামী লীগের একটি বিশাল বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় যুবদলের সদস্যদের মধ্যে ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন
পরবর্তী পোস্ট
কলারোয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে গাছের চারা বিতরণ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভা

আগস্ট ৩, ২০২৬

কলারোয়া হাসপাতালে মিলবে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাক্সিন

জুলাই ২৮, ২০২৬

কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন

জুলাই ২৬, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

কলারোয়ায় নিজস্ব অর্থায়নে অসহায়দের জন্য ঘর নির্মাণ করছেন...

জুলাই ১৯, ২০২৬

প্রাথমিক শিক্ষার ভিত্তি যত শক্তিশালী হবে, তত এগিয়ে...

জুলাই ১৯, ২০২৬

কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

জুলাই ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting