দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১১:০৭
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

করোনা পরিস্থিতি ও দূর্যোগ মোকাবেলায় সদা তৎপর শ্যামনগর উপজেলা চেয়ারম্যান দোলন

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২৪, ২০২০
আগস্ট ২৪, ২০২০ ০ কমেন্ট 365 ভিউস

নিজস্ব প্রতিবেদক: বর্তমানে বিশ্বব্যাপী এক আতঙ্কের নাম করোনাভাইরাস রোগ(কোভিড-১৯)। যা ইতোমধ্যে বাংলাদেশে প্রাণ কেড়ে নিয়েছে তিন হাজারেরও বেশি মানুষের। করোনা মোকাবিলায় চেষ্টা চলছে সারা দেশে। তাই বিভিন্ন পদক্ষেপে মহামারী এই ভাইরাসকে রুখে দিতে চেষ্টা করছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন। এরই মধ্যে শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন এর মানবিক কর্মকান্ড সবার নজর কেড়েছে। তিনি করোনা মোকাবিলায় সাধারণ মানুষের জন্য দিন-রাত পরিশ্রম করছেন। প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা মোতাবেক শ্যামনগর উপজেলাতেও নানা প্রস্তুতি নেয়া হয়েছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় সুধীজনদের নিয়ে জনসমাগম এড়ানো ও দ্রব্যমূল্য স্বাভাবিক রাখার জন্য নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করার ক্ষেত্রে প্রশাসনকে নির্দেশনা ও সহযোগীতা করে চলেছেন। সরকারি ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মানতে সর্বস্তরের জনতাকে সচেতন করতে তিনি চেষ্টা করে যাচ্ছেন। উপজেলাব্যাপী মাইকিং, মুঠোফোনের মাধ্যমে উপজেলার সকল মসজিদের ইমামদের এবং মন্দিরের পুরোহিতদের করোনা ভাইরাস প্রতিরোধের নিয়মগুলো আলোচনা করার অনুরোধ করেন। সরকারি নির্দেশনা অনুযায়ী জনসাধারণ কে সচেতনতার লক্ষ্যে উপজেলার প্রত্যেক বাজারে লিফলেট বিতরন করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, শ্যামনগর উপজেলা পরিষদের পক্ষ থেকে লিফলেট আকারে একটি বিশেষ প্রচারণা বের করে তা জনসাধারনের মধ্যে বিতরন করেছেন এবং উপজেলাবাসীর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভিডিও বার্তাও দিয়েছেন। লিফলেটে তিনি কয়েকটি ধাপে মহামারী করোনা থেকে নিজেদের সুরক্ষিত রাখতে তথ্য তুলে ধরেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপজেলায় সকল প্রকার গণজমায়েত, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সমাবেশ না করার নির্দেশনা, জরুরী প্রয়োজন ছাড়া জনসাধারণকে বাড়ি থেকে বের না হওয়ার অনুরোধ, যত্রতত্র বাজার, মোড় বা দোকানে অযথা আড্ডা, যেকোনো ধরনের খেলাধুলায় নিষেধাজ্ঞা, চায়ের স্টলসহ যেকোনো ধরনের দোকানে টিভি ও বসার বেঞ্চ সরিয়ে রাখা, দোকানের সামনে সাবান বা হ্যান্ডওয়াশ রাখা, উপজেলার সকল স্কুল, কলেজ, মাদরাসা, কোচিং সেন্টার বন্ধ ঘোষণা, ইত্যাদি জন সতর্কতা সরকারি পরিপত্রের বিভিন্ন বিষয় প্রদান পায়।

সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রামে অসহায়দের বাড়ি বাড়ি নিজে পায়ে হেঁটে উপজেলা পরিষদ চেয়ারম্যান ত্রাণ সামগ্রী পৌঁছিয়ে দিয়েছেন। তাদের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে করোনা সচেতনতায় মাস্ক, সাবান, হ্যান্ডসানিট্যাইজার বিতরণসহ বিভিন্ন বাজার ও রাস্তায় জীবানুনাশক স্প্রেসহ বিভিন্ন কার্যক্রম লক্ষ্য করা গেছে। আম্ফান বুলবুল সহ নিয়মিত বেড়ীবাঁধ ভাঙ্গন কবলিত এলাকায় মানুষকে উৎসাহিত করতে ভাঙন রোধে তিনি নিজে কাজ করেছেন শ্রমিকদের সাথে। ক্ষতিগ্রস্থ এলাকায় সুপেয় পানি সরবরাহের জন্য বৃষ্টির পানি সংরক্ষণ এর জন্য পানির ট্যাংক প্রদান করার ব্যবস্থা করেছেন। করোনায় ক্ষতিগ্রস্থ নিম্ন আয়ের মানুষদের মাঝে বিভিন্ন খাদ্য সহায়তা ও শিক্ষাসামগ্রী বিতরণ, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ করেছেন, বেকার ও যুব মহিলাদের রিনের চেক বিতরণ, আম্পান ক্ষতিগ্রস্থ এলাকায় বিভিন্ন সহায়তা প্রদান ইত্যাদি বিভিন্ন কাজের মধ্যে দিয়ে নিজেকে আলোকিত করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পঙ্কজ দত্তকে আর্থিক সহায়তা প্রদান
পরবর্তী পোস্ট
৬ বছর আগে শ্রমিক বেশে বিদেশে গিয়ে বাড়ি ফিরল লাশ হয়ে

রিলেটেড পোস্ট

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...

অক্টোবর ১, ২০২৬

শ্যামনগরে বেড়িবাঁধ কেটে নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে...

অক্টোবর ১, ২০২৬

শ্যামনগরে দুই বোনকে আটকে রাখার অভিযোগ: পুলিশের অভিযানে...

অক্টোবর ১, ২০২৬

শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সেপ্টেম্বর ৩০, ২০২৬

চুনা ম্যানগ্রোভকে ওইসিএম স্বীকৃতিতে স্থানীয়দের সম্মতি

সেপ্টেম্বর ২৮, ২০২৬

শ্যামনগরে মৎস্যজীবী দলের প্রতিবাদ মিছিল

সেপ্টেম্বর ২৮, ২০২৬

শ্যামনগরে বেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

ঈশ্বরীপুরে জামায়াতের উদ্যোগে মেডিকেল সেবা ও ব্লাড গ্রুপিং...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন এস কে নাজমুল...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting