দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৯:১৫
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের আহ্বানে কাশিমাড়ীতে...
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍‍্যালী ও আলোচনা...
সুন্দরবনের মাঠ থেকে বিশ্বমঞ্চে আন্তর্জাতিক বইয়ে মাছুম বিল্লাহর...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

কবিতায় নৃত্য, ভাবনায় মুগ্ধতা

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২১, ২০২৩
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ০ কমেন্ট 339 ভিউস

বিনোদন ডেস্ক:

অভিনেত্রী হিসেবে অধিক পরিচিতি পেলেও আশনা হাবিব ভাবনার রক্তে মিশে আছে নৃত্য। তাই ঘুরেফিরে নিজের আত্মিক প্রশান্তি খুঁজতে নৃত্যের ঝংকারেই ডুব দেন। তবে এই শিল্পেও একটু ভিন্নতার ছাপ রাখতে চান ভাবনা। যেটার প্রমাণ আরও একবার দিলেন, এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) প্রকাশ হয়েছে ভাবনার একটি পোয়েট্রিক্যাল ফিল্ম। যেখানে তিনি কবিতা আবৃত্তির সঙ্গে ফুটিয়ে তুলেছেন নৃত্যের মুদ্রা। এতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত ‘বিদ্রোহী’র সঙ্গে মার্কিন কবি মায়া অ্যাঞ্জেলোর কবিতার সমন্বয় করা হয়েছে। আবৃত্তিতে ভাবনার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সামিউল ইসলাম পোলাক।

জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইউনেস্কোর ঢাকা অফিস থেকে প্রকাশ হয়েছে এই বিশেষ কাজটি। এর মাধ্যমে মূলত ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ভিডিওচিত্রটি নির্মাণ করেছেন রনি শরাফাত। উপস্থাপনায় স্বপ্নীল ফাউন্ডেশন।

এই পরিবেশনা নিয়ে ভাবনা বলেন, ‘আমি চাচ্ছিলাম বিদ্রোহী কবিতায় নাচ করতে। পোলাক ভাই এই আইডিয়া শোনান যে, বিদ্রোহীর সঙ্গে মায়া অ্যাঞ্জেলোর কবিতার সমন্বয়ে একটি পারফর্মেন্স করা যায়। এরপরই কাজটি করা। এটি আসলে কবি কাজী নজরুল ইসলাম, মায়া অ্যাঞ্জেলো ও ভাষা শহীদদের প্রতি আমাদের ট্রিবিউট।’

শুধু কাজে নয়, এই কবিতাগুলোর বিষয়বস্তু বাস্তব জীবনেও বিশ্বাস করেন ভাবনা। তার ভাষ্য, ‘মায়া অ্যাঞ্জেলোর কবিতার সুরেই বলতে পারি, স্টিল আই উইল রাইজ। যতই আমাকে আটকানো হোক না কেন, যতই বেঁধে রাখা হোক না কেন, আমি জেগে উঠবো।’

এ পোয়েট্রিক্যাল ফিল্মটি শেষ হয়েছে একটি পেইন্টিং প্রদর্শনের মাধ্যমে। সেটিও ভাবনার আঁকা। এই চিত্র নিয়ে তার মন্তব্য, ‘পুরুষ, নারী, ট্রান্সজেন্ডার যে-ই হোক না কেন, তিনি কিন্তু একজন নারীর পেটেই জন্ম নেন। এই পেইন্টিংয়ে আমি সেই বিষয়টিকেই প্রতীকীভাবে তুলে ধরেছি।’

উল্লেখ্য, এর আগে দুর্গাপূজা উপলক্ষে ২০২১ সালের অক্টোবরে ‘আয় গিরিনন্দিনী’ গানের সঙ্গে ক্লাসিক্যাল নৃত্যের একটি পরিবেশনা উপহার দিয়েছিলেন ভাবনা। সেটিও তার ব্যতিক্রম কাজের উদাহরণ হয়ে আছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
অক্ষয়-সুনীল-পরেশকে নিয়েই হচ্ছে ‘হেরা ফেরি ৩’
পরবর্তী পোস্ট
পাহাড়ি ভাষার জন্য জয়ার আকুতি

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

ফিরলেন সিঁথি, নাচলেন অলংকার

জুন ২৭, ২০২৬

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting