দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৯:১৬
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...
শ্যামনগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে নবীন বরণ
একটি ইটের সড়কও নেই, মাটির পথেই যুগের পর...
পাটকেলঘাটায় হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

একটি ইটের সড়কও নেই, মাটির পথেই যুগের পর যুগ শ্যামনগর চাউলখোলার মানুষ

কর্তৃক Satnadee Satkhira অক্টোবর ৪, ২০২৬
অক্টোবর ৪, ২০২৬ ০ কমেন্ট 27 ভিউস
এস কে সিরাজ, শ্যামনগর থেকে: স্বাধীনতার অর্ধশতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেলেও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১নং পদ্মপুকুর ইউনিয়নের চাউলখোলা গ্রামে আজও নির্মাণ হয়নি একটি ইটের সড়ক। গ্রামের মানুষের চলাচলের একমাত্র ভরসা কাঁচা মাটির রাস্তা। বর্ষায় কাদা আর শুষ্ক মৌসুমে ধুলাবালির মধ্য দিয়েই যুগের পর যুগ যাতায়াত করছেন এখানকার মানুষ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্রামটি উন্নয়নবঞ্চিত। একদিকে কপোতাক্ষ নদের ভাঙনে অনেক পরিবারের বসতভিটা বিলীন হয়েছে, অন্যদিকে যোগাযোগব্যবস্থার দুরবস্থাসহ নানা কারণে অনেক পরিবার এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে। বর্তমানে গ্রামটিতে প্রায় শতাধিক পরিবার বসবাস করলেও চলাচলের উপযোগী স্থায়ী সড়কব্যবস্থা গড়ে ওঠেনি।
স্থানীয়রা জানান, গ্রামের বিদ্যমান কাঁচা রাস্তাগুলোর অবস্থাও অত্যন্ত নাজুক। বিভিন্ন স্থানে রাস্তার দুই পাশ ভেঙে সরু হয়ে গেছে। মাছের ঘেরে নদীর লবণপানি ওঠানো-নামানোর কারণে রাস্তার ক্ষয় আরও বাড়ছে বলে অভিযোগ তাদের। সরকারি রাস্তা ব্যবহার করে বছরের পর বছর মাছ চাষ করা হলেও ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে সংশ্লিষ্ট ঘের মালিকদের কার্যকর উদ্যোগ দেখা যায় না বলেও অভিযোগ করেন তারা।
স্থানীয় বাসিন্দা রায়হানুল ইসলাম (রাহাত) বলেন, চাউলখোলা গ্রামে বর্তমানে প্রায় শতাধিক পরিবার বসবাস করছে। অথচ পুরো গ্রামে একটি ইটের রাস্তাও নেই। যে কাঁচা মাটির রাস্তাগুলো রয়েছে, সেগুলোও অনেক জায়গায় ভেঙে প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। নদীর লবণপানি ব্যবহার করে মাছের ঘের পরিচালনার প্রভাবেও রাস্তার দুই পাশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বছরের পর বছর সরকারি রাস্তা ব্যবহার করা হলেও সেগুলো রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
তিনি আরও বলেন, আমরা বড় কোনো দাবি করছি না। অন্তত মানুষের স্বাভাবিক চলাচল, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাওয়া এবং অসুস্থ রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার মতো ন্যূনতম যোগাযোগব্যবস্থা চাই। স্থানীয় সরকার, জনপ্রতিনিধি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ—চাউলখোলা গ্রামের মানুষের দুর্ভোগ সরেজমিনে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
আরেক বাসিন্দা ছকিনা খাতুন  বলেন, বর্ষাকালে আমাদের ছেলে-মেয়েদের স্কুল-কলেজে যাতায়াত করতে সবচেয়ে বেশি কষ্ট হয়। রাস্তা কাদায় ভরে যায়। অনেক সময় বাড়ি থেকে স্কুলে পৌঁছানোর আগেই কাদামাটিতে পোশাক নষ্ট হয়ে যায়। তাই কোনো কোনো শিক্ষার্থীকে সঙ্গে অতিরিক্ত পোশাক নিয়ে বের হতে হয়। সামান্য বৃষ্টি হলেই চলাচলের দুর্ভোগ কয়েক গুণ বেড়ে যায়।
গ্রামের এক প্রবীণ বাসিন্দা গোপাল মন্ডল  বলেন, আমার বয়স এখন প্রায় ৬০ বছর। স্বাধীনতার আগের সময় থেকে এই এলাকায় বসবাস করছি। এত বছরেও আমাদের গ্রামের একটি রাস্তাকে ইটের রাস্তা হতে দেখলাম না। জনপ্রতিনিধিরা নির্বাচনের সময় নানা আশ্বাস দেন, কিন্তু আমাদের গ্রামের রাস্তার অবস্থার তেমন পরিবর্তন হয় না। আমরা জীবদ্দশায় অন্তত গ্রামের একটি ভালো রাস্তা দেখে যেতে চাই।
চাউলখোলা জামে মসজিদের ইমাম বলেন, আমি দীর্ঘদিন ধরে এই গ্রামের মসজিদে ইমামতি করছি। রাস্তার অবস্থা এতটাই খারাপ যে বর্ষার সময় অনেক দিন ঠিক সময়ে মসজিদে পৌঁছানোও কঠিন হয়ে পড়ে। শুধু আমি নই, মুসল্লিসহ গ্রামের সব মানুষকেই প্রতিদিন দুর্ভোগ পোহাতে হয়। আমরা চাই, অন্তত গ্রামের প্রধান রাস্তাগুলো দ্রুত চলাচলের উপযোগী করা হোক।
এ বিষয়ে ১১নং পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদুল ইসলাম  বলেন, চাউলখোলা গ্রামের রাস্তার জন্য আমার কাছে আলাদা কোনো পর্যাপ্ত বরাদ্দ আসেনি। ইউনিয়নে যে বরাদ্দ পাওয়া যায়, তা বিভিন্ন এলাকার প্রয়োজনীয় উন্নয়নকাজে ব্যয় হয়ে যায়। পর্যাপ্ত বরাদ্দ পাওয়া গেলে চাউলখোলার রাস্তার উন্নয়নের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।
স্থানীয়দের দাবি, উপকূলীয় ও নদীভাঙনকবলিত এলাকার মানুষের জীবন এমনিতেই প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে চলে। এর সঙ্গে যদি ন্যূনতম যোগাযোগব্যবস্থাও না থাকে, তাহলে শিক্ষা, চিকিৎসা ও স্বাভাবিক জীবনযাত্রা সবকিছুই বাধাগ্রস্ত হয়।
তাই দ্রুত সরেজমিনে চাউলখোলা গ্রামের সড়কগুলোর অবস্থা পরিদর্শন করে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ার পাশাপাশি অন্তত প্রধান কাঁচা রাস্তাগুলো ইটের সোলিং বা টেকসইভাবে নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
তাদের একটাই প্রশ্ন—আর কত বছর মাটির পথেই চলবে চাউলখোলার মানুষ?।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাটকেলঘাটায় হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার অভিযোগ
পরবর্তী পোস্ট
শ্যামনগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে নবীন বরণ

রিলেটেড পোস্ট

শ্যামনগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে নবীন বরণ

অক্টোবর ৪, ২০২৬

শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর

অক্টোবর ৩, ২০২৬

বুড়িগোয়ালিনী তারুণ্যের শক্তি ইয়ুথ টিমের উদ্বোধন

অক্টোবর ৩, ২০২৬

শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা

অক্টোবর ২, ২০২৬

ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...

অক্টোবর ২, ২০২৬

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...

অক্টোবর ১, ২০২৬

শ্যামনগরে বেড়িবাঁধ কেটে নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে...

অক্টোবর ১, ২০২৬

শ্যামনগরে দুই বোনকে আটকে রাখার অভিযোগ: পুলিশের অভিযানে...

অক্টোবর ১, ২০২৬

শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সেপ্টেম্বর ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting