দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৮:৫৭
সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
খুলনা-যশোর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত- ৮
খুলনায় বাড়ছে ফুটবল উন্মাদনা
সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন
শ্যামনগরে ইউনিসেফের সহায়তায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ফ্যামিলি...
শ্যামনগরের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু
শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি...
তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন
হাসানাহ ফাউন্ডেশনের উদ্যোগে শ্যামনগরের ৪০০ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবরলিড নিউজসাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখায় চেক কেলেঙ্কারি

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ৫, ২০২০
অক্টোবর ৫, ২০২০ ০ কমেন্ট 358 ভিউস

ব্যাংক কর্তৃক উদ্ধারকৃত চেক

আহাদুর রহমান: নাম এক হওয়ার কারণে রেহানা পারভীনের চেকবই অন্য হিসাবধারীকে দেয়া হয়েছে। এরপর একে একে পাঁচবার করা হয় টাকা উত্তোলন। শেষবার ব্যাংকে ধরা পরলেও ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে রেহানা পারভীনের অনুমতি না নিয়ে করা হয়েছে টাকা ট্রান্সফার। এখনও হদিস মেলেনি একটি চেকের। ঘটনাটি ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার।
রেহানার স্বামী ওমর আলী জানান, “আমার স্ত্রী রেহানা পারভীন এর নামে ইসলামি ব্যাংক সাতক্ষীরা শাখায় একটি সঞ্চয়ী হিসাব আছে যার নং- ২০৫০১৪৩০২০২০২৯৩১২। চেক বইয়ের চেকের পাতা শেষ হয়ে গেলে নতুন একটি চেক বইয়ের আবেদন করি। কিন্তু পরবর্তীতে করোনাকালীন সময়ে ব্যাংকে এসে আর চেক বই সংগ্রহ করা হয়নি। হঠাৎ গত ৪ই অক্টোবর রবিবার ব্যাংক কর্তৃপক্ষের ফোনে আমি ও আমার স্ত্রী ব্যাংকে গেলে জানতে পারি চেক বই রেহানা নামের অন্য মহিলার কাছে হস্তান্তর করা হয়েছে। অবাক করার মত বিষয় হলো সেই মহিলা ওই চেক বই থেকে পাঁচবার টাকা উত্তোলনও করেছেন। শেষ বারে টাকা উত্তোলন করতে গেলে বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষের নজরে আসে।”
এ বিষয়ে প্রতিকার চাইলে ব্যাংকের ম্যানেজার (অপারেশন) সামছুল ইসলাম রেহানা পারভীনকে বলেন যে তার হিসাব থেকে ওই ১,৮১,০০০ টাকা কথিত ওই রেহানাকে তুলে দিতে হবে। রেহানা পারভীন বলেন, আমার হিসাবে বিদেশ থেকে টাকা আসে। সেই সাথে দেশের বিভিন্ন জেলা থেকে আমার আত্মীয় স্বজনও টাকা লেনদেন করে থাকে। সব কিছু বুঝে না পেয়ে আমি টাকা দিতে পারবনা।
একপর্যায়ে ব্যাংকের ম্যানেজার সামছুল ইসলাম তাদের হিসাবটি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন। রেহানার স্বামী ওমর জানান, “আমরা ম্যানেজারকে বলি সব কিছু না বুঝে নিয়ে আমরা হিসাব বন্ধ করব না”। তবে হিসাবধারী রেহানা ও তার স্বামীকে অন্ধকারে রেখে ইসলামি ব্যাংক সাতক্ষীরা শাখার কর্মকর্তারা তার হিসাব থেকে ১,৮১,০০০ (একলক্ষ একাশি হাজার) টাকা ওই কথিত রেহানা খাতুনের নামে ট্রান্সফারও করে দেয়।
রেহানা খাতুনের একাউন্ট স্টেটমেন্ট অনুযায়ী দেখা যায়, রেহানা খাতুনের চেকবই ব্যবহার করে কথিত ওই রেহানা খাতুন চলতি বছরের ১০ই মার্চ ৩০,৮০০ টাকা, ১৮ই মার্চ ১০,০০০ টাকা, ২৪শে মার্চ ১৬,০০০ টাকা, ২৩ এপ্রিল ৫১,০০০টাকা ও ১০ই অগাস্ট ১,০২,০০০ টাকা উত্তোলন করে যার চেক নং MCH02923541 থেকে 45 পর্যন্ত। ব্যাংক কর্তৃপক্ষ জব্দ করে MCH02923547 নং চেক। কিন্তু এখনও MCH02923546 নং চেক এর হদিস পাওয়া যায়নি।
এ বিষয়ে কথা বললে ইসলামি ব্যাংক সাতক্ষীরা শাখার ম্যানেজার (অপারেশন) সামছুল ইসলাম জানান, “রেহানা পারভীনের চেক অন্য এক রেহানা খাতুনের কাছে ভুল ক্রমে চলে যায়। ওই রেহানা ওমর এর স্ত্রী রেহানা পারভীনের হিসাব থেকে ৬টি চেকের মাধ্যমে তার টাকা তুলে নেয়। সপ্তম চেকটি আমরা জব্দ করি”। স্বাক্ষর কিভাবে মিলল এরকম প্রশ্নের জবাবে তিনি বলেন “স্বাক্ষর একই রকম”। তখন ওই কথিত রেহানার স্বাক্ষর দেখতে চাইলে তিনি প্রশ্ন করে প্রতিবেদককে বলেন, আপনাদের উদ্দেশ্যটা কি? টাকা অন্য একাউন্টে ট্রান্সফারের জন্য হিসাব গ্রহীতার অনুমতি নিয়েছেন কিনা এরকম প্রশ্নের জবাবে তিনি বলেন “এটা মিউচুয়াল হয়ে গেছে”। অথচ এখন তিনি ওমরকে বিভিন্ন মাধ্যমে ফোন দিয়ে জানাচ্ছেন যেন ওমর বিষয়টি লিখিত অনুমতি দেয়। ম্যানেজারের কথা মত ৬টি চেকে টাকা তোলার কথা হলেও মূলত ৫টি চেকের বিপরীতে টাকা তোলা হয়েছে। এখন হদিস নেই আরও একটি চেকের।
ওমর জানান “আজ সোমবার বিকালে হুমায়ুন কবীর নামের একজন ফোন দিয়ে আমাকে জানান তিনি ব্যাংক থেকে বলছেন। তিনি আমার বাসায় আসতে চান। ব্যাংকের চেকের বিষয়টি মিটমাট করতে চান। ফোনে সব কথা না বলে বাড়ি এসে বলতে চান”।
এ বিষয়ে সাতক্ষীরা ইসলামি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোঃ হাফিজুর রহমান বলেন, “ঘটনাটি দুঃখজনক ও অপ্রত্যাশিত। আমি এ ঘটনার পূর্ণ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব”।
তবে ব্যাংক কর্মকর্তাদের এহেন কাজে বিস্মিত গ্রাহকরা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মিন্নির ফাঁসি কার্যকর হলে মিলাদ দেবে নয়ন বন্ডের মা
পরবর্তী পোস্ট
সরকারী নিয়োগে ডোপ টেস্ট কার্যকর হচ্ছে

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জুন ১৭, ২০২৬

সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন

জুন ১৭, ২০২৬

শ্যামনগরে ইউনিসেফের সহায়তায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ফ্যামিলি...

জুন ১৭, ২০২৬

শ্যামনগরের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জুন ১৭, ২০২৬

শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি...

জুন ১৭, ২০২৬

তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন

জুন ১৭, ২০২৬

আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা...

জুন ১৭, ২০২৬

কেবিএস প্রকল্পে লুটপাট? সম্পদের পাহাড় প্রকল্প পরিচালকের

জুন ১৭, ২০২৬

কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

জুন ১৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting